যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

বিদায়ী রিপাবলিকান গভর্নর ব্রায়ান কেম্পের স্থলাভিষিক্ত হওয়ার লড়াইয়ে তিনি পরাজিত করেছেন বিলিয়নেয়ার প্রতিদ্বন্দ্বী, রিপাবলিকান প্রার্থী রিক জ্যাকসনকে। রিপাবলিকান প্রার্থী কেম্পের উত্তরসূরি হতে গিয়ে নিজের ব্যক্তিগত তহবিল থেকে ২০ কোটিরও বেশি (২০০ মিলিয়ন) ডলার খরচ করেছিলেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা বটমসের এই বিজয়ে প্রধান অনুঘটক হিসেবে কাজ করেছে জর্জিয়ার বিশাল কৃষ্ণাঙ্গ ভোটার ব্লক। আগাম ভোটের সময় এই ভোটাররা বিপুল সংখ্যায় ভোটকেন্দ্রে উপস্থিত হন। নির্বাচনী প্রচারণাকালে বটমসকে রিপাবলিকানদের তীব্র বিরোধিতার মুখে পড়তে হয়। বিরোধীরা তাঁর আটলান্টার মেয়র থাকাকালীন সময়কে রাজ্যের বৃহত্তম শহরটির ‘অপরাধপ্রবণ অবনতির কাল’ হিসেবে চিত্রিত করার চেষ্টা চালায়।

এ বিষয়ে অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া এক সাক্ষাৎকারে বটমস বলেন, ‘আটলান্টাকে একটি খারাপ ও বিশৃঙ্খল জায়গা হিসেবে তুলে ধরার এই অপচেষ্টা তাদের একটি দীর্ঘদিনের রাজনৈতিক কৌশল।’

উল্লেখ্য, জর্জিয়ার ডেমোক্র্যাটরা এর আগেও ২০১৮ এবং ২০২২ সালে রাজ্যটিতে কোনো কৃষ্ণাঙ্গ নারীকে গভর্নরের জন্য মনোনয়ন দিয়েছিল। তবে সেবার বর্তমান গভর্নর ব্রায়ান কেম্পের কাছে পরাজিত হয়েছিলেন স্টেসি অ্যাব্রামস। দীর্ঘ আট বছর দায়িত্ব পালনের পর মেয়াদের শেষসীমায় পৌঁছে আগামী জানুয়ারিতে পদত্যাগ করছেন কেম্প। আর তাঁরই উত্তরসূরি হিসেবে জয় ছিনিয়ে নিলেন কেইশা ল্যান্স বটমস।

যুক্তরাষ্ট্রে মধ্যবর্তী নির্বাচন: ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে, জয়ের আশা ডেমোক্র্যাটদের

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি জনগণের মনোভাব প্রকাশের মধ্যবর্তী নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে গতকাল মঙ্গলবার। আজ রাতের মধ্যে ভোটের ফল পাওয়ার সম্ভাবনা রয়েছে। এমন সময়ে এই ভোট গ্রহণ শুরু হলো যখন জনমত জড়িপ ট্রাম্পের জনপ্রিয়তা তলানিতে এসে ঠেকেছে। তবে ভোটের দিনই চমক দেখালেন ট্রাম্প।

ইসরায়েলকে আর টাকা দিতে চান না ট্রাম্প, আটকে যাচ্ছে ৪ বিলিয়ন ডলার

ইসরায়েলকে দেওয়া বার্ষিক ৪ বিলিয়ন (৪০০ কোটি) ডলারের আর্থিক সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে তাঁর চুক্তি হয়েছে বলেও জানিয়েছেন তিনি…

শুরু হলো যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের ভোট গ্রহণ

যুক্তরাষ্ট্রে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) অনুষ্ঠিত হচ্ছে মধ্যবর্তী নির্বাচন। স্থানীয় সময় খুব সকালেই (বাংলাদেশ সময় মঙ্গলবার সন্ধ্যার পর) ভোটারেরা ভোটকেন্দ্রগুলোতে হাজির হয়ে ভোট দিতে শুরু করেছেন। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের শাসনামলের ওপর একধরনের গণভোট হিসেবে বিবেচনা করা হচ্ছে এ

জনপ্রিয় টার্গেট

লক্ষ্মীপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতাসহ আহত ৩, ককটেল বিস্ফোরণ

যুক্তরাষ্ট্রের প্রথম কৃষ্ণাঙ্গ নারী গভর্নর ডেমোক্র্যাট কেইশা ল্যান্স বটমস

প্রকাশ: ০৮:৫৭:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬