ঢাকা ১২:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

ব্রিটিশ সংবাদমাধ্যম টেলিগ্রাফের অনুসন্ধানী প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। ৪০ বছর বয়সী আলফাতিহ যুক্তরাজ্যের বার্মিংহামে স্ত্রী ও তিন সন্তান নিয়ে বসবাস করতেন। তিনি হামাসের সাবেক প্রধান ইসমাইল হানিয়ার দেহরক্ষী ও ঘনিষ্ঠ সহযোগী ছিলেন বলে জানিয়েছে সংবাদমাধ্যমটি।

জার্মানির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা মোসাদের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে ষড়যন্ত্রটি শনাক্ত করে। অভিযোগ অনুযায়ী, ২০২৫ সালের ২৮ জুলাই আলফাতিহ যুক্তরাজ্যের বার্মিংহাম থেকে জার্মানির বার্লিনে হাসেনহাইড পার্কে যান। সেখানে এক সহযোগীর কাছ থেকে পাঁচটি গুলিভর্তি আধা-স্বয়ংক্রিয় পিস্তল সংগ্রহ করেন। পরে সেগুলো প্রায় ৩২০ মাইল দূরে অস্ট্রিয়ার ভিয়েনায় নিয়ে একটি ভাড়া করা গুদামে লুকিয়ে রাখেন। সেখানে মুখোশ, গ্লাভসসহ হামলার জন্য প্রয়োজনীয় পোশাকও রাখা হয়েছিল।

জার্মান কৌঁসুলিদের দাবি, আলফাতিহ মুখোশ পরে দুটি পিস্তলের সামনে বসে একটি ভিডিও ধারণ করেন। এতে তিনি হামাসের সামরিক শাখা ইজ্জেদিন আল-কাসাম ব্রিগেডের পক্ষে প্রতিশোধ নেওয়ার কথা বলেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে উদ্দেশ্য করে রক্তের বার্তা দেওয়ার হুমকি দেন।

হামলার এক সপ্তাহ আগে, গত ১ অক্টোবর জার্মান পুলিশ ষড়যন্ত্রের সঙ্গে জড়িত সন্দেহভাজনদের গ্রেপ্তার করে। একই সময়ে যুক্তরাজ্যের ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ নিষিদ্ধ সংগঠনের প্রতি সমর্থন প্রকাশের অভিযোগে আলফাতিহকে আটক করে। পরে তাঁকে জামিনে মুক্তি দিয়ে নজরদারিতে রাখা হয়।

এদিকে, বার্মিংহামে এক দেনা আদায়কারীর ওপর হামলার ঘটনায় আলফাতিহকে সম্প্রতি দোষী সাব্যস্ত করা হয়েছে। শুক্রবার আদালত তাঁকে গুরুতর জখম করার উদ্দেশে হামলার অভিযোগ থেকে অব্যাহতি দিলেও জখম করা, ধারালো অস্ত্র বহন ও সম্পত্তির ক্ষতিসাধনের অভিযোগে দোষী ঘোষণা করেন। আগামী ১১ জানুয়ারি তাঁর সাজা ঘোষণার কথা রয়েছে। জার্মানিতে সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে বিচারের জন্য তাঁকে প্রত্যর্পণের প্রক্রিয়াও শুরু হওয়ার কথা।

আলফাতিহের অতীত কর্মকাণ্ড ও হামাসের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা সত্ত্বেও কীভাবে তিনি ব্রিটেনে আশ্রয় ও নাগরিকত্ব পেলেন, তা নিয়ে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। তবে এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে ব্রিটিশ স্বরাষ্ট্র দপ্তর।

একই সময়ে ৬ সরকারি দপ্তরে চাকরি, দোষী সাব্যস্ত ব্রিটিশ কর্মকর্তা

গোপনে একাধিক সরকারি চাকরি করে ২ লাখ ৮৪ হাজার পাউন্ডের বেশি অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগে যুক্তরাজ্যের সরকারি কর্মকর্তা কাশিম চৌধুরী দোষী সাব্যস্ত হয়েছেন। ৫৬ বছর বয়সী এই কর্মকর্তাকে প্রতারণার নয়টি অভিযোগে দোষী সাব্যস্ত করেছেন আদালত।

ইউরোপ-রাশিয়া নতুন নিরাপত্তা বন্দোবস্ত চায় যুক্তরাষ্ট্র, কাঠামো প্রস্তাবে মস্কোকে অনুরোধ

ইউরোপের সঙ্গে নতুন নিরাপত্তা বন্দোবস্ত প্রতিষ্ঠার লক্ষ্যে রাশিয়াকে নতুন প্রস্তাব জমা দিতে বলেছে যুক্তরাষ্ট্র। প্রস্তাবে ইউরোপের সঙ্গে উত্তেজনা কমাতে মস্কো কী ধরনের পদক্ষেপ নিতে প্রস্তুত, তা-ও উল্লেখ করতে হবে। বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র এ তথ্য জানিয়েছে। ইউক্রেন যুদ্ধের অবসান ঘটাতে বৃহত্তর কোনো স

স্পেনে ১৪ বছরের মধ্যে সবচেয়ে বড় শ্রমিক ধর্মঘট, ৪০ লাখ লোকের কর্মবিরতি

আবাসন সংকট ও বাড়িভাড়া বৃদ্ধির প্রতিবাদে গতকাল বুধবার স্পেনে ধর্মঘট পালন করেছেন প্রায় ৪০ লাখ শ্রমিক। দিনভর বিক্ষোভের পর সন্ধ্যায় রাজধানী মাদ্রিদ ও বার্সেলোনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান বিক্ষোভকারীরা। এ ঘটনায় ৭৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

জনপ্রিয় টার্গেট

সাত পেরিয়ে আটে মহিমা, বাবা আর মা তবু কেন আসে না

যুক্তরাজ্যে আশ্রয় নিয়ে জার্মানিতে ইহুদি হত্যার দুর্ধর্ষ ষড়যন্ত্র হামাস নেতার দেহরক্ষীর

প্রকাশ: ১২:০৮:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬