২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

ভারত হবে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • ২৬৩ বার পঠিত হয়েছে

বিশ্বজুড়ে ধর্মীয় জনসংখ্যার গঠনে দ্রুত পরিবর্তন ঘটছে। পিউ রিসার্চ সেন্টারের সাম্প্রতিক এক প্রতিবেদনে উঠে এসেছে এক চমকপ্রদ তথ্য আগামী ২৫ বছরের মধ্যে ভারত হয়ে উঠবে বিশ্বের সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার দেশ।

২০১০ থেকে ২০২০ সালের মধ্যে বিশ্বে মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩৪ কোটি ৭০ লাখ। এই সময়ের মধ্যে এটি ছিল সব ধর্মের মধ্যে সবচেয়ে বেশি বৃদ্ধির হার। যেখানে ২০১০ সালে মুসলিমরা ছিল বিশ্বের মোট জনসংখ্যার ২৩.৯ শতাংশ, ২০২০ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২৫.৬ শতাংশ-এ।

ভারতের ক্ষেত্রেও দেখা গেছে এমনই প্রবণতা। পিউ-এর তথ্যমতে, এই এক দশকে ভারতের মুসলিম জনসংখ্যা বেড়েছে প্রায় ৩ কোটি ৫৬ লাখ। ধর্মান্তরের হার খুবই নগণ্য হওয়ায় এই বৃদ্ধি প্রাকৃতিকভাবে ঘটেছে জন্মহার এবং জনসংখ্যার গড় বয়সের ওপর ভিত্তি করেই এই পরিবর্তন।

বিশেষজ্ঞদের ধারণা, বর্তমানের জনসংখ্যা বৃদ্ধির ধারা অব্যাহত থাকলে ২০৫০ সালের মধ্যেই ভারত ইন্দোনেশিয়াকে অতিক্রম করে বিশ্বের সর্ববৃহৎ মুসলিম জনসংখ্যার দেশ হয়ে উঠবে। তখন বিশ্বের মোট মুসলিম জনসংখ্যা পৌঁছাতে পারে ২৮০ কোটির কাছাকাছি।

সবচেয়ে বেশি মুসলিম জনসংখ্যার প্রবৃদ্ধি ঘটেছে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে। জনসংখ্যা গবেষকদের মতে, জনসংখ্যাগত এই পরিবর্তন শুধু ধর্মীয় চিত্রই বদলে দেবে না, বরং এর সামাজিক ও রাজনৈতিক প্রভাবও সুদূরপ্রসারী হবে।

এই প্রবণতা ভবিষ্যতের বৈশ্বিক নীতি, অর্থনীতি এবং সমাজ কাঠামোতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

জনপ্রিয় টার্গেট

১১ দলীয় জোটের লংমার্চ জনগণ গ্রহণ করেনি: পানিসম্পদমন্ত্রী

২০৫০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের শীর্ষ মুসলিম জনসংখ্যার দেশ হবে ভারত

ভারত হবে বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ

প্রকাশ: ১১:১৮:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫