নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

নেপালি সংবাদমাধ্যম কাঠমান্ডু পোস্টের খবরে বলা হয়েছে, বিভিন্ন জেলা এবং প্রতিবেশী ভারত থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে জানিয়ে আজ বুধবার নেপাল পুলিশ জানিয়েছে—ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১ হাজার ১২৭ জনে দাঁড়িয়েছে।

পুলিশ জানায়, আজ বুধবার ভোর ৫টা পর্যন্ত রাসুয়া জেলায় ৪৫টি মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ছাড়া নৌয়াকোটে ১৫৫টি, ধাদিংয়ে ৫৯টি, চিতওয়ানে ৩৪৮টি, গোরখায় ৬৬টি, তানাহুনে ৩৮টি, নাওয়ালপরাসি ইস্টে ২১৭টি, নাওয়ালপরাসি ওয়েস্টে ১৯০টি এবং ভারতে ৯টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

পুলিশ আরও জানিয়েছে, ১ হাজার ১১৩টি মরদেহের ময়নাতদন্ত ও আইনি পরিচয় শনাক্তকরণের প্রক্রিয়া শেষ হয়েছে। এর মধ্যে ৯৫টি মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে সহায়তার জন্য ৯১১টি অজ্ঞাত মরদেহের তথ্য নেপাল পুলিশের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।

বন্যাকবলিত এলাকায় উদ্ধার ও তল্লাশি অভিযান, ত্রাণ বিতরণ এবং উদ্ধার করা মরদেহ ব্যবস্থাপনার কাজে ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো থেকে এখন পর্যন্ত ৬ হাজার ৫৪১ জনকে উদ্ধার করা হয়েছে। তবে নিখোঁজ হিসেবে রিপোর্ট করা ৪ হাজার ৮৫৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান এখনও চলছে।

পুলিশের দলগুলো ঝুঁকিপূর্ণ এলাকার পরিবারগুলোকে নিরাপদ স্থানে সরিয়ে নিচ্ছে। একই সঙ্গে ধ্বংসাবশেষে বন্ধ হয়ে যাওয়া সড়ক পরিষ্কার করা এবং স্থানীয় কর্তৃপক্ষ ও বাসিন্দাদের সঙ্গে সমন্বয় করে তল্লাশি, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনা করছে। বরফ ও পাথরের ধস থেকে সৃষ্ট এই বন্যায় ভোতে কোশি নদীর তীরবর্তী বিস্তীর্ণ এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। এতে কয়েকটি জেলার বসতি, সড়ক, সীমান্ত বাণিজ্যকেন্দ্র এবং জলবিদ্যুৎ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে।

ইরানে স্থানীয় সময় গতকাল মঙ্গলবার রাতেও ব্যাপক বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। জবাবে মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে যুক্তরাষ্ট্রের একাধিক সামরিক স্থাপনায় পাল্টা হামলা চালিয়েছে ইরান। কয়েক সপ্তাহের মধ্যে চলমান সংঘাতের এটি সবচেয়ে গুরুতর উত্তেজনা। এই সংঘাত এরই মধ্যে বিশ্ববাজারে জ্বালানির দাম বাড়িয়েছে…

সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) শীর্ষ সম্মেলনের একটি গ্রুপ ছবি ক্রপ করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেছে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের কার্যালয়। সম্পাদিত ছবিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে শাহবাজকে ছবির কেন্দ্রস্থলে দেখানো হয়েছে…

নেপালের হিমালয়সংলগ্ন এলাকায় আকস্মিক বন্যা ও ধসে তছনছ হয়ে গেছে অসংখ্য পাহাড়ি গ্রাম। ভয়াবহ এই দুর্যোগের পর সিএনএনের সাংবাদিক উইল রিপলির ক্যামেরায় উঠে এসেছে পাঁচ বছর বয়সী মনীষার অলৌকিক ও আবেগঘন বেঁচে ফেরার গল্প।

নেপালে ভয়াবহ আকস্মিক বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১১২৭, নিখোঁজ প্রায় ৪৯০০

প্রকাশ: ০৯:৪৫:২৫ পূর্বাহ্ন, বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬