নাগরদোলায় চুল আটকে উপড়ে গেল তরুণীর মাথার চামড়া

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) জেলার মহাগাঁও তালুক এলাকায় স্থানীয় ‘তানহা পোলা’ উৎসব উপলক্ষে আয়োজিত একটি মেলায় এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহত ওই তরুণীর নাম বালি মারোতি তালি কোটে। তিনি ফুলসাওয়াঙ্গি এলাকার বাসিন্দা।

স্থানীদের বরাত দিয়ে এনডিটিভি জানিয়েছে, প্রতি বছরের ঐতিহ্য অনুযায়ী পুনেশ্বর মহাদেব মন্দিরে প্রার্থনা ও উৎসব উপলক্ষে আশপাশের বিভিন্ন গ্রাম থেকে প্রচুর সংখ্যক নারী ও শিশু মেলায় সমবেত হয়েছিলেন।

রাইডটি দ্রুত গতিতে ঘুরতে শুরু করার কিছুক্ষণের মধ্যেই তাঁর মাথার চুল আসনের পেছনের ঘূর্ণমান বিয়ারিংয়ে পেঁচিয়ে যায়। কিন্তু নাগরদোলাটি দ্রুত ঘুরতে থাকায় চুলে তীব্র টান পড়ে এবং মুহূর্তের মধ্যে তরুণীর মাথার চামড়া উপড়ে যায়।

যন্ত্রণায় তরুণী চিৎকার করতে থাকলে পুরো মেলা প্রাঙ্গণে চরম আতঙ্ক ও বিশৃঙ্খলা ছড়িয়ে পড়ে।

ঘটনাটি চোখে পড়ামাত্র মেলায় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ স্থানীয়দের সহযোগিতায় দ্রুত নাগরদোলা থামিয়ে দিতে সক্ষম হন।

পরবর্তীতে রক্তাক্ত ও আশঙ্কাজনক অবস্থায় তরুণীকে হাসপাতালে পাঠানো হয়। সময়মতো রাইডটি থামানো সম্ভব না হলে আরও বড় ধরনের প্রাণহানি বা ট্র্যাজেডি ঘটতে পারত বলে জানিয়েছে পুলিশ।

এই দুর্ঘটনার পর স্থানীয় মেলাগুলোতে বিভিন্ন রাইডের কারিগরি নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।

মেলার অস্থায়ী নাগরদোলা ও অন্যান্য রাইডের ফিটনেস বা প্রয়োজনীয় তদারকি নিশ্চিত না করেই এগুলো পরিচালনা করা হচ্ছে কি না, তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মেলায় আসা সাধারণ দর্শনার্থীরা।

ইরান-সমর্থিত হুতিদের দখল ঠেকাতে ইয়েমেনের বন্দরনগরী মোখায় অবস্থানরত ইয়েমেনি ব্যাটালিয়নগুলো গত বৃহস্পতিবার অনেকটাই অপ্রস্তুত ছিল। তাদের বাহিনীর তালিকায় এমন বিপুলসংখ্যক সেনার নাম ছিল, যাদের বাস্তবে কোনো অস্তিত্বই ছিল না।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আয়োজিত গতকাল শনিবার রাতের নৈশভোজে ব্রিকস জোটের কয়েকজন নেতা অংশ নেননি। তাঁদের মধ্যে ছিলেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং এবং আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ।

জনপ্রিয় টার্গেট

নাগরদোলায় চুল আটকে উপড়ে গেল তরুণীর মাথার চামড়া

প্রকাশ: ০৪:৩১:০৮ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬