ঢাকা ০৬:০৫ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ, স্কচ আমদানিতে ভারতের ১৬২.৫ শতাংশ শুল্ক আরোপ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

তবে চুক্তি কার্যকরের কয়েক মাসের মধ্যেই শুল্ক শ্রেণিবিন্যাস নিয়ে বিরোধ তৈরি হয়েছে। ভারতীয় তদন্তকারীদের দাবি, প্রতিষ্ঠানগুলো কনটেইনার ভর্তি বা বাল্ক স্কচের ঘন নির্যাস আমদানির ক্ষেত্রে ভুল শুল্ক শ্রেণি ব্যবহার করছে। তাঁদের মতে, এসব পণ্য পানীয় তৈরির কাঁচামাল নয়; বরং ‘কম্পাউন্ড অ্যালকোহলিক প্রিপারেশনস’ বা যৌগিক অ্যালকোহল প্রস্তুতি হিসেবে শ্রেণিবদ্ধ হওয়া উচিত। গত মে মাস থেকে এ ধরনের পণ্যের জন্য নতুন একটি শুল্ক শ্রেণি চালু করা হয়েছে, যেখানে ১৫০ শতাংশ আমদানি শুল্ক প্রযোজ্য। এর সঙ্গে স্থানীয় ভোগকর যুক্ত হওয়ায় মোট করের পরিমাণ দাঁড়াচ্ছে ১৬২ দশমিক ৫ শতাংশ।

রয়টার্সের তথ্য অনুযায়ী, পেরনো, ডিয়াজিও ও ব্যাকার্ডির মালিকানাধীন ৮০ টির বেশি কনটেইনারে থাকা কয়েক হাজার লিটার বাল্ক স্কচ বিভিন্ন বন্দরে আটকে আছে। তদন্ত চলাকালে অস্থায়ীভাবে পণ্য ছাড় করাতে আমদানিকারকদের পণ্যমূল্যের ৭৫ শতাংশ নগদ শুল্ক পরিশোধ করতে হচ্ছে। বাকি অর্থের বিপরীতে ব্যাংক গ্যারান্টি দিতে হচ্ছে।

পেরনো ও ডিয়াজিও আটকে থাকা পণ্য ছাড় করাতে ব্যাংক গ্যারান্টি ও অর্থায়নের ব্যবস্থা করছে। ব্যাকার্ডি এখনো পরবর্তী পদক্ষেপ ঠিক করেনি। ভারতের স্থানীয় প্রতিষ্ঠান রেডিকো খাইতান, অ্যালাইড ব্লেন্ডার্স অ্যান্ড ডিস্টিলার্স এবং তিলকনগর ইন্ডাস্ট্রিজও একই ধরনের তদন্তের আওতায় রয়েছে।

শিল্পসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, নতুন করের কারণে উৎপাদন ব্যয় বাড়বে এবং বাজারে স্কচভিত্তিক হুইস্কির সরবরাহ ব্যাহত হতে পারে। বিশেষ করে ছোট প্রতিষ্ঠানগুলোর জন্য ব্যাংক গ্যারান্টির ব্যবস্থা করা কঠিন হয়ে উঠবে।

ভারতে ব্রিটেন থেকে আমদানি করা স্কচ হুইস্কির প্রায় ৮০ শতাংশই আসে বাল্ক আকারে। এসব স্কচের সামান্য অংশ অন্যান্য স্পিরিটের সঙ্গে মিশিয়ে তৈরি করা হয় তুলনামূলক সস্তা ভারতীয় হুইস্কি, যা ‘ইন্ডিয়ান মেড ফরেন লিকার’ (আইএমএফএল) নামে পরিচিত।

রামমন্দিরের পর এবার মথুরায় কৃষ্ণমন্দির স্থাপনের টোপ বিজেপির

ভারতের উত্তর প্রদেশ রাজ্যে আগামী বিধানসভা নির্বাচন সামনে রেখে ফের ধর্মীয় ইস্যুকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের কৌশল নিয়েছে ক্ষমতাসীন ভারতীয় জনতা পার্টি (বিজেপি)। অযোধ্যায় রামমন্দির নির্মাণের পর এবার মথুরার বিতর্কিত স্থানে বিশাল কৃষ্ণমন্দির নির্মাণের দাবিকে নির্বাচনী প্রচারণার অন্যতম প্রধান

পান্নুন হত্যার ষড়যন্ত্র: ভাড়াটে খুনিকে মণিপুর হয়ে মাদক ও অস্ত্র পাচারের প্রলোভন দিয়েছিল র

ভারতের গোয়েন্দা সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) সাবেক কর্মকর্তা বিকাশ যাদব খালিস্তান আন্দোলনের নেতা গুরপতবন্ত সিং পান্নুনকে হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন বলে অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রসিকিউশন।

প্রেমিকা থেকে বন্ধু, কেমব্রিজের পুরোনো প্রেমের গল্প ফাঁস করলেন রাহুল গান্ধী

মায়ের স্মৃতিকথা প্রকাশনা অনুষ্ঠানে নিজের ব্যক্তিগত জীবনের বিরল এক অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতের বিরোধী দল কংগ্রেসের সংসদ সদস্য রাহুল গান্ধী। একসময়কার প্রেমিকাকে নিয়ে যুক্তরাজ্যের কেমব্রিজের এক রেস্তোরাঁয় যাওয়ার স্মৃতিচারণা করে তিনি জানান, ওই নারী এখন তাঁর বন্ধু।

জনপ্রিয় টার্গেট

আলেম-ওলামা ও পির-মাশায়েখের পাশে থাকার ঘোষণা ধর্মমন্ত্রীর

যুক্তরাজ্যের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে বিরোধ, স্কচ আমদানিতে ভারতের ১৬২.৫ শতাংশ শুল্ক আরোপ

প্রকাশ: ০৫:৪৪:২০ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬