ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানস্থল ও বিদ্যালয়ে বিমান হামলা, নিহত অন্তত ৫১

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আন্তর্জাতিক বিচার আদালত মিয়ানমারকে রোহিঙ্গা সংখ্যালঘুদের বিরুদ্ধে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার এক সপ্তাহ পর এসব হামলার খবর এল। আন্তর্জাতিক আদালতে কোনো রাষ্ট্রকে গণহত্যার দায়ে দোষী সাব্যস্ত করার ঘটনা এটিই প্রথম।

বিবিসি জানায়, গতকাল শনিবার বিকেলে দক্ষিণ শান রাজ্যের মোয়ে বাই গ্রামের একটি বিয়ের অনুষ্ঠানস্থলে হামলায় অন্তত ২১ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন উদ্ধারকর্মীরা। ওই হামলায় আরও অন্তত ৩৫ জন আহত হয়েছেন।

এর আগে গত বৃহস্পতিবার মধ্য মিয়ানমারের মাগওয়ে অঞ্চলের ইন ইয়ন গ্রামের একটি বিদ্যালয়ে বিমান হামলায় অন্তত ২০ বেসামরিক নাগরিক নিহত হন। নিহতদের মধ্যে শিক্ষার্থী, নবীন ভিক্ষু ও শিক্ষক ছিলেন বলে জানিয়েছে মিয়ানমারের নির্বাসিত ন্যাশনাল ইউনিটি গভর্নমেন্ট (এনইউজি)। মাগওয়ে অঞ্চলে প্রতিরোধ বাহিনীগুলো সক্রিয়।

শনিবার সন্ধ্যায় পশ্চিম মিয়ানমারের রাখাইন রাজ্যের ম্রাউক-ইউ শহরেও বিমান হামলা চালায় সামরিক বাহিনী। স্থানীয় সময় রাত ৮টার দিকে শহরটির একটি আবাসিক এলাকায় বোমা হামলায় ১০ জনের বেশি মানুষ নিহত এবং প্রায় ২০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে।

ম্রাউক-ইউ শহরটি আরাকান আর্মির (এএ) নিয়ন্ত্রণে রয়েছে। আরাকান আর্মি মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে লড়াইরত শক্তিশালী জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি।

২০২১ সালে অভ্যুত্থানে অং সান সু চির নেতৃত্বাধীন নির্বাচিত বেসামরিক সরকারকে উৎখাতের পর থেকে মিয়ানমারজুড়ে প্রায় প্রতিদিনই সামরিক বাহিনীর বিমান হামলা চলছে। ওই অভ্যুত্থানের পর দেশটিতে দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধ শুরু হয়। সামরিক বাহিনী নিয়ন্ত্রণে নিতে না পারা এলাকাগুলোয় গ্রাম পুড়িয়ে দেওয়া এবং স্থল অভিযানও চালিয়েছে। এসব এলাকার মধ্যে এনইউজি ও জাতিগত সশস্ত্র সংগঠনগুলোর নিয়ন্ত্রিত অঞ্চল রয়েছে।

২০১৭ সালে সামরিক দমন অভিযানে হাজারো মানুষ নিহত হন এবং ৭ লাখের বেশি মানুষ পালিয়ে যেতে বাধ্য হন। তবে মিয়ানমার গণহত্যার অভিযোগ অস্বীকার করে বলেছিল, সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাবে তাদের বাহিনী অভিযান চালিয়েছিল।

আফগানিস্তানে নারীর নাম ব্যবহারে নিষেধাজ্ঞা, ডাকা হচ্ছে ‘গরু’ কিংবা ‘ছাগল’

আফগানিস্তানের বালখ প্রদেশে সরকারি নথি, চিকিৎসকের ব্যবস্থাপত্র ও চিকিৎসা রেকর্ডে নারীর প্রকৃত নাম ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের অভিযোগ উঠেছে। নারীদের ‘বিবি’, এমনকি ‘ছাগল’ বা ‘গরু’ বলেও ডাকার অভিযোগ করেছেন অধিকারকর্মীরা। তাঁরা আশঙ্কা করছেন, এ বিধিনিষেধ দেশজুড়ে ছড়াতে পারে।

আফগানিস্তানে স্কুলের পাশে বাড়িতে বিস্ফোরণ, ৭ শিক্ষার্থী নিহত, আহত ৯৭

আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে আবাসিক বাড়িতে বিস্ফোরণে অন্তত সাত শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও ৯৭ জন। শনিবার স্থানীয় কর্মকর্তাদের বরাতে কাতারি সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

রোহিঙ্গা গণহত্যার রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশ মানবে না মিয়ানমার: প্রেসিডেন্ট

আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রোহিঙ্গা গণহত্যা-সংক্রান্ত রায়ের ‘অগ্রহণযোগ্য’ অংশগুলো মিয়ানমার মানবে না বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট মিন অং হ্লাইং। আদালতের রায়ের পর প্রথমবারের মতো প্রকাশ্যে দেওয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এই তথ্য জানা গেছে।

জনপ্রিয় টার্গেট

মিয়ানমারে বিয়ের অনুষ্ঠানস্থল ও বিদ্যালয়ে বিমান হামলা, নিহত অন্তত ৫১

প্রকাশ: ০৮:৫৭:৫০ পূর্বাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬