০৪:৫৩ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৯ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার ইরানের আধা-সরকারি গণমাধ্যমের প্রতিবেদনে এই মৃত্যুদণ্ড কার্যকরের তথ্য নিশ্চিত করা হয়।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম মোহাম্মদ আরিফ শাহবখশ। ইরানি কর্তৃপক্ষের দাবি, তিনি সুন্নি সশস্ত্র গোষ্ঠী ‘জৈশ আল-আদল’-এর একজন সক্রিয় সদস্য ছিলেন।

ইরানি সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশের খাশ অঞ্চলের ‘কালেহ বিদ’ পুলিশ ফাঁড়িতে সংঘটিত সশস্ত্র হামলার সঙ্গে সরাসরি সম্পৃক্ততার প্রমাণ মেলায় তাঁর বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয়। ওই হামলায় বেশ কয়েকজন পুলিশ সদস্য নিহত ও আহত হন।

ইরানের বিপ্লবী আদালতে তাঁকে সশস্ত্র বিদ্রোহ এবং রাষ্ট্র ও ধর্মের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার (যাকে ইরানি আইনে ‘মোহারেবে’ বা খোদার বিরুদ্ধে যুদ্ধ হিসেবে গণ্য করা হয়) অপরাধে দোষি সাব্যস্ত করা হয়।

তবে ওই সংবাদ প্রতিবেদনে কালেহ বিদ পুলিশ স্টেশনে হামলাটি ঠিক কবে সংঘটিত হয়েছিল এবং এতে কতজন পুলিশ সদস্য হতাহত হয়েছিলেন, সে বিষয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

সিস্তান-ও-বেলুচিস্তান প্রদেশটি পাকিস্তানের সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত। এলাকাটিতে দীর্ঘদিন ধরে বেলুচ সংখ্যালঘু সম্প্রদায় ও ইরানি শিয়া সরকারের নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘাত চলে আসছে।

জৈশ আল-অদল (যার অর্থ ‘ন্যায্যতার সেনাবাহিনী’) একটি সুন্নি বেলুচ বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র সংগঠন। পাকিস্তান সীমান্তবর্তী ইরানের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় এই প্রদেশটিতে দীর্ঘদিন ধরেই সক্রিয় রয়েছে গোষ্ঠীটি।

প্রদেশটিতে সুন্নি বেলুচ জনগোষ্ঠীর ওপর বৈষম্যের অভিযোগ তুলে তারা নিয়মিতই ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এবং সীমান্তরক্ষী বাহিনীর চৌকি ও টহল দলকে লক্ষ্য করে বিভিন্ন সময় প্রাণঘাতী আক্রমণ চালিয়ে আসছে। ইরান, পাকিস্তান ও মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক এই গোষ্ঠীটিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে সীমান্ত এলাকায় নিরাপত্তা ব্যবস্থার কড়াকড়ির অংশ হিসেবে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করেছে তেহরান। এই মৃত্যুদণ্ড কার্যকরের মাধ্যমে অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে কঠোর বার্তা দেওয়া হলো বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ইয়েমেনে সৌদি হামলায় নারী-শিশুসহ ৩৩ জনের মৃত্যু, আহত ৩৯

ইয়েমেনের রাজধানী সানার কাছে একটি গ্রামে সৌদি আরবের বিমান হামলায় ৩৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩৯ জন। নিহতদের অধিকাংশই নারী ও শিশু বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।

নেতানিয়াহুর বিদায়, ইসরায়েলে সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট

ইসরায়েলে নতুন জোট সরকার গঠনের দায়িত্ব বিরোধী নেতা গাদি আইজেনকটকে দিতে যাচ্ছেন দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বিবিসি।

এবার ‘অমাবস্যায়’ ইরানে হামলা করবেন ট্রাম্প, প্রস্তুত সেন্টকম

ইরানের বিরুদ্ধে আবারও বড় ধরনের সামরিক অভিযান শুরু করার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র। ইরানের পারমাণবিক কর্মসূচি পুরোপুরি ধ্বংস করতে প্রয়োজনে দেশটি বাকি অংশও ধ্বংস করে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

জনপ্রিয় টার্গেট

ক্যানসারে আক্রান্ত বাংলাদেশ কোচ

বেলুচিস্তানের বিদ্রোহীর মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

প্রকাশ: ১২:১১:৫০ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬