ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থ পাচারের তদন্তের মুখেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন ললিত মোদি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

এনডিটিভির প্রতিবেদন থেকে জানা যায়, গত ১৫ সেপ্টেম্বর ললিত মোদি ব্রিটিশ নাগরিকত্ব লাভ করেন। গতকাল ১৪ নভেম্বর যুক্তরাজ্যের অক্সফোর্ড ইউনিয়নে বক্তব্যের মাধ্যমে এ তথ্য জানান মোদি। জীবনের অত্যন্ত ব্যক্তিগত ও গর্বের একটি মাইলফলক হিসেবে বিষয়টিকে অভিহিত করেছেন তিনি।

বহু বছর ধরে যুক্তরাজ্যই তাঁর আবাস উল্লেখ করে মোদি বলেন, দেশটির মানুষ, প্রতিষ্ঠান, ঐতিহ্য ও মূল্যবোধের প্রতি তাঁর গভীর শ্রদ্ধা ও ভালো লাগা তৈরি হয়েছে। ব্রিটিশ নাগরিকত্ব পাওয়া শুধু একটি বিশেষ সুযোগ নয়, এটি একটি দায়িত্বও। গর্ব, কৃতজ্ঞতা ও আপনত্বের অনুভূতি নিয়ে তিনি সেই দায়িত্ব গ্রহণ করছেন।

বিভিন্ন সংস্কৃতি ও অভিজ্ঞতার মধ্য দিয়ে তাঁর জীবনের পথচলা তৈরি হয়েছে উল্লেখ করে মোদি বলেন, যে দেশকে এখন গর্বের সঙ্গে নিজের আবাস বলে পরিচয় দিচ্ছেন, সেখানে ইতিবাচক অবদান রাখা অব্যাহত রাখতে চান তিনি। এই স্মরণীয় মুহূর্তের অংশ হওয়ার জন্য পরিবার, বন্ধু ও অক্সফোর্ড ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। ব্রিটিশ রাজা তৃতীয় চার্লসের জন্মদিনে নাগরিকত্ব পাওয়ার খবরটি জানানোর সুযোগ হওয়ায় দিনটি তাঁর কাছে আরও বিশেষ হয়ে উঠেছে বলেও উল্লেখ করেন মোদি।

আইপিএলে ব্যাপক দুর্নীতির অভিযোগের মধ্যে ২০১০ সালে ভারত ছাড়েন ললিত মোদি। এরপর থেকে যুক্তরাজ্যেই বসবাস করছেন তিনি।

প্রতিবেদন অনুযায়ী, ট্রাইব্যুনাল বলেছেন, এ ঘটনায় মোদির দায় প্রতিষ্ঠার মতো পর্যাপ্ত তথ্যপ্রমাণ নেই।

তবে এতকিছুর পরও আইপিএলে তাঁর সময়টি বিতর্কমুক্ত ছিল না। অসদাচরণ ও শৃঙ্খলাভঙ্গের অভিযোগে তদন্তের পর ২০১৩ সালে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাঁকে আজীবনের জন্য নিষিদ্ধ করে।

ভারতের ক্রিকেট প্রশাসনে দায়িত্ব পালনের সময় আর্থিক অনিয়ম ও বিধিবিধান লঙ্ঘনের অভিযোগ ওঠার পর ২০১০ সালে দেশ ছাড়েন তিনি। এসব অভিযোগের বিভিন্ন দিক নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের তদন্ত অব্যাহত রয়েছে। তবে মোদি তাঁর বিরুদ্ধে ওঠা অনিয়মের অভিযোগ অস্বীকার করেছেন এবং বিভিন্ন অভিযোগ চ্যালেঞ্জ করেছেন।

এ দিকে ব্রিটিশ নাগরিকত্ব ললিত মোদির ভারতে প্রত্যর্পণের সম্ভাব্য প্রক্রিয়ায় কোনো প্রভাব ফেলবে কি না, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম ম্যাশেবল ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ নাগরিকত্ব পেলেই প্রত্যর্পণ থেকে স্বয়ংক্রিয়ভাবে দায়মুক্তি পাওয়া যায় না। প্রত্যর্পণের অনুরোধ বিবেচনার জন্য যুক্তরাজ্যে নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। এ ক্ষেত্রে আদালত সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ, আইনি শর্ত এবং সম্ভাব্য আইনি আপত্তি পরীক্ষা করে দেখেন। প্রক্রিয়ার বিভিন্ন পর্যায়ে যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয় (হোম অফিস) ও আদালতের ভূমিকা রয়েছে। প্রযোজ্য আইনি শর্ত পূরণ হলে শুধু ব্রিটিশ নাগরিকত্ব থাকার কারণে কাউকে প্রত্যর্পণ করা যাবে না, এমন নয়।

অন্যদিকে, ভারত দ্বৈত নাগরিকত্ব স্বীকার করে না। ১৯৫৫ সালের নাগরিকত্ব আইনের ৯ নম্বর ধারা অনুযায়ী, কোনো ভারতীয় নাগরিক স্বেচ্ছায় অন্য দেশের নাগরিকত্ব গ্রহণ করলে তিনি ভারতীয় নাগরিকত্ব হারান। তবে মোদির নাগরিকত্ব পরিবর্তনের সুনির্দিষ্ট প্রভাব নির্ভর করবে এ-সংক্রান্ত প্রযোজ্য আইনি ও প্রশাসনিক প্রক্রিয়ার ওপর।

নগ্ন ছবির বিনিময়ে গোপন যুদ্ধ পরিকল্পনা পাকিস্তানি এজেন্টকে দিয়েছেন ভারতীয় সেনাকর্মকর্তা

নগ্ন ছবির বিনিময়ে পাকিস্তানি গোয়েন্দা সংস্থার সাথে যুক্ত এক এজেন্টের কাছে অত্যন্ত সংবেদনশীল সামরিক তথ্য পাচারের অভিযোগ উঠেছে ভারতীয় বিমানবাহিনীর (আইএএফ) এক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে। ভারতের দিল্লি পুলিশের দাখিল করা এক অভিযোগপত্রে (চার্জশিট) এই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে।

আসামের কাজিরাঙায় বাস-ট্রাকের সংঘর্ষে ২৩ জন নিহত

ভারতের আসাম রাজ্যের কাজিরাঙায় ট্রাক ও মিনিবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও সাতজন। আহত ব্যক্তিদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জনপ্রিয় টার্গেট

রাষ্ট্রদ্রোহের মামলায় চট্টগ্রামের পুলিশ সুপার গ্রেপ্তার, আ.লীগ নেতাদের সঙ্গে যোগাযোগের অভিযোগ

অর্থ পাচারের তদন্তের মুখেই ব্রিটিশ নাগরিকত্ব নিলেন ললিত মোদি

প্রকাশ: ১০:৪৩:৫৮ পূর্বাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬