ঢাকা ১০:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৮ বার পঠিত হয়েছে

ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল স্পেস ফোর্স স্টেশনের স্পেস লঞ্চ কমপ্লেক্স ৪১ থেকে স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে উৎক্ষেপণ করা হয় রকেটটি। উড্ডয়নের প্রায় ১০ মিনিট পর এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। ইউএলএ এক বিবৃতিতে জানায়, রকেটটি আমাজনের স্যাটেলাইটগুলো নির্ধারিত কক্ষপথে পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। তবে ঠিক কী কারণে এই বিপর্যয় ঘটেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ইউএলএর সঙ্গে কাজ করছে জেফ বেজোসের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ব্লু অরিজিন। ভলকান রকেটের প্রথম ধাপে রয়েছে প্রতিষ্ঠানটির তৈরি দুটি বিই-৪ ইঞ্জিন। তবে দুর্ঘটনার জন্য এই ইঞ্জিন দায়ী কি না, তা এখনো নিশ্চিত নয়।

২০২৪ সালে প্রথম উড্ডয়নের পর এটি ছিল রকেটটির পঞ্চম অভিযান। এবারের দুর্ঘটনার আগে প্রায় ৯ মাস রকেটটির উড্ডয়ন বন্ধ ছিল। নতুন করে উড্ডয়নের পর এমন ব্যর্থতা ইউএলএর জন্য বড় ধাক্কা। অন্যদিকে দুর্ঘটনাটি আমাজনের স্যাটেলাইট ইন্টারনেট প্রকল্পের জন্য বড় বাধা। ইলন মাস্কের স্পেসএক্সের স্টারলিংকের সঙ্গে প্রতিযোগিতায় নামতে আমাজন পৃথিবীর নিম্ন কক্ষপথে ৩ হাজার ২৩৬টি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা করেছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ১৫ নভেম্বরের দুর্ঘটনার আগে পর্যন্ত ১৪টি উৎক্ষেপণ অভিযানে আমাজন ৩৯৮টি স্যাটেলাইট কক্ষপথে পাঠাতে পেরেছিল।

পিসি বিক্রিতে ধসের তথ্য গোপন করায় শেয়ারদরে ধস, ইন্টেলের বিরুদ্ধে মামলা

ব্যক্তিগত কম্পিউটার (পিসি) বিক্রিতে মন্দার প্রকৃত চিত্র গোপন করার অভিযোগে মার্কিন চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইন্টেলের বিরুদ্ধে মামলা করেছেন শেয়ারহোল্ডাররা। তাঁদের অভিযোগ, বিক্রিতে ধসের বিষয়টি গোপন রাখার ফলে একদিনেই কোম্পানিটির শেয়ারের দর প্রায় ২৯ শতাংশ কমে যায়।

চাঁদের প্রথম ছবি তোলা সেই কিংবদন্তি ক্যামেরা এখন স্মার্টফোনে

অনেকের কাছে অ্যাপোলো মিশনের মাধ্যমেই হ্যাসেলব্ল্যাডের পরিচিতি ঘটলেও, পেশাদার ফটোগ্রাফির জগতে প্রতিষ্ঠানটির ইতিহাস দীর্ঘদিনের।

চীনে মানুষ নিয়ে প্রথম আকাশে উড়ল বৈদ্যুতিক বিমান

চীনে প্রথমবারের মতো যাত্রীবাহী বৈদ্যুতিক বিমানের পরীক্ষামূলক উড্ডয়ন সম্পন্ন হয়েছে। দেশটির শানডং প্রদেশের বিনঝৌ শহরে বিমানটি সফলভাবে উড্ডয়ন ও অবতরণ করে।

জনপ্রিয় টার্গেট

হেলাল-জয়ের বাগ্‌বিতণ্ডায় রাজনৈতিক বিভক্তি

দুর্ঘটনায় হারিয়ে গেল আমাজনের ৪০ স্যাটেলাইট

প্রকাশ: ০৭:৫২:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬