দুই দেশে কার্যক্রম বন্ধ করছে উবার, চাকরি হারাবেন ৩ হাজারের বেশি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

গতকাল বুধবার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বার্তায় এ তথ্য জানান উবারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) দারা খোসরোশাহি।

বার্তায় খোসরোশাহি বলেন, ‘আজ আমরা উবারজুড়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সাংগঠনিক পরিবর্তন আনছি। এর ফলে আমাদের কর্মীর সংখ্যা প্রায় ১০ শতাংশ কমানো হবে।’

যুক্তরাষ্ট্রের সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) তথ্য অনুসারে, ৭০ টির বেশি দেশে উবারের প্রায় ৩৪ হাজার কর্মী রয়েছে। কোম্পানিটি জানিয়েছে, কার্যক্রমে সমন্বয়জনিত বিলম্ব কমাতে এবং প্ল্যাটফর্মকে আরও সহজ ও দ্রুতগতির করতে এই কর্মী ছাঁটাই করা হচ্ছে।

কর্মীদের উদ্দেশে দেওয়া বার্তায় আরও বলা হয়, ‘প্রতিষ্ঠানটির আরও ছোট ও কার্যকর হলে দায়িত্বের মালিকানা আরও স্পষ্ট হবে, সিদ্ধান্ত নেওয়া দ্রুত হবে এবং সমন্বয়ের পেছনে সময় ব্যয় না করে আরও বেশি সময় কাজ ও নতুন কিছু তৈরিতে ব্যয় করা যাবে।’

২০০৯ সালে যাত্রা শুরু করে উবার। ট্যাক্সি ও ব্যক্তিগত গাড়িনির্ভর প্রচলিত বাজারব্যবস্থাকে চ্যালেঞ্জ করে তাদের এই রাইড শেয়ারিং বিশ্বজুড়ে নগর পরিবহন খাতে বড় পরিবর্তন এনে দেয়। সাধারণ মানুষকে নিজেদের গাড়ি ব্যবহার করে অন্যদের যাতায়াতসেবা দেওয়ার সুযোগ করে দেয়।

এরপর প্রতিষ্ঠানটি ব্যাপকভাবে ব্যবসা সম্প্রসারণ করে। বিশেষ করে খাবার ও খুচরা পণ্য সরবরাহের ক্ষেত্রে তাদের কার্যক্রম বেড়েছে। এ ছাড়া স্বল্প দূরত্বে কুরিয়ার সেবাও দিয়ে থাকে প্রতিষ্ঠানটি।

বিভিন্ন দেশে উবারচালকেরা ভিন্ন ভিন্ন হারে পারিশ্রমিক পান। তাঁদের অনেকেই কাজের যথাযথ পারিশ্রমিক না পাওয়া এবং নিজেদের গাড়ি ব্যবহারের জন্য পর্যাপ্ত অর্থ না পাওয়ার অভিযোগ করেছেন।

উবার সিইওর বার্তায় মূলত কোম্পানির সিদ্ধান্ত গ্রহণপ্রক্রিয়া এবং ব্যবসার বিভিন্ন অংশ পরিচালনার পদ্ধতি পুনর্গঠনের বিষয়টি গুরুত্ব পেয়েছে। তবে কিছু দেশে উবার পুরোপুরি কার্যক্রমও বন্ধ করে দিয়েছে।

গতকাল বুধবার উবার আরও জানিয়েছে, তারা নাইজেরিয়া ও উগান্ডায় তাদের ব্যবসা বন্ধ করে দিচ্ছে। এর আগে চলতি বছরের শুরুতে তানজানিয়া থেকেও কার্যক্রম গুটিয়ে নিয়েছিল প্রতিষ্ঠানটি।

৯ সেপ্টেম্বর নতুন প্রজন্মের আইফোন ১৮ প্রো সিরিজ উন্মোচন করতে পারে অ্যাপল। একই সঙ্গে এবার প্রি-অর্ডারের সূচিতে প্রচলিত রীতিতে পরিবর্তন আনার পরিকল্পনাও করছে প্রতিষ্ঠানটি…

স্কুলে অনুপস্থিত অফিস সহায়ক, মোবাইলে বললেন—‘গরুর হাটে আছি’

দুই দেশে কার্যক্রম বন্ধ করছে উবার, চাকরি হারাবেন ৩ হাজারের বেশি

প্রকাশ: ১২:২২:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬