হঠাৎ ডায়ালপ্যাডের ডিজাইন বদলে যাচ্ছে? জেনে নিন সম্ভাব্য কারণ ও সহজ সমাধান

হঠাৎ বদলে যাচ্ছে স্মার্টফোনের ডায়ালপ্যাড: জানুন কারণ ও সমাধান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫
  • ২৫৮ বার পঠিত হয়েছে

সাম্প্রতিক সময়ে অনেক স্মার্টফোন ব্যবহারকারী এক অদ্ভুত সমস্যার মুখোমুখি হচ্ছেন। হঠাৎ করেই তাদের ফোনের ডায়ালপ্যাডের নকশা ও বিন্যাস পরিবর্তিত হয়ে যাচ্ছে। ফলে অনেকেই বিভ্রান্ত হচ্ছেন এবং জরুরি সময়ে প্রয়োজনীয় কল করতেও সমস্যায় পড়ছেন।

প্রযুক্তি বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এ ধরনের সমস্যার পেছনে একাধিক কারণ থাকতে পারে। অনেক সময় অপারেটিং সিস্টেমের নতুন আপডেট ইনস্টল করার পর বা ডায়ালার অ্যাপের বাগের কারণে এ পরিবর্তন ঘটে। আবার থার্ড-পার্টি ডায়ালার অ্যাপ ইনস্টল করলে বা ফোনের সেটিংসে অনাকাঙ্ক্ষিত পরিবর্তন হলে এই ঝামেলা দেখা দেয়।

মোবাইল প্রযুক্তি বিশেষজ্ঞ মাজহারুল হক দিপলুর মতে, সমস্যার সমাধানে প্রথমেই ডিভাইস রিস্টার্ট করে দেখতে হবে। এতে কাজ না হলে ডায়ালার অ্যাপের ক্যাশে ও ডেটা ক্লিয়ার করতে হবে। এছাড়া অচেনা উৎস থেকে ডাউনলোড করা অ্যাপগুলো মুছে ফেলা জরুরি। প্রয়োজনে ফোনে ডিফল্ট ডায়ালার অ্যাপ পুনরায় সেট করলেই সমস্যার সমাধান হতে পারে।

তবে একই সমস্যা বারবার দেখা দিলে সার্ভিস সেন্টারের সহায়তা নেওয়াই সবচেয়ে নিরাপদ সমাধান।

বিশেষজ্ঞদের পরামর্শ, অচেনা অ্যাপ ইনস্টল করা থেকে বিরত থাকতে হবে, নিয়মিত সফটওয়্যার আপডেট চেক করতে হবে এবং ফোনের সিকিউরিটি সেটিংস সবসময় সক্রিয় রাখতে হবে। এ নিয়মগুলো মানলে ডায়ালপ্যাড হঠাৎ পরিবর্তিত হওয়ার মতো ঝুঁকি অনেকটাই এড়ানো সম্ভব।

হঠাৎ ডায়ালপ্যাডের ডিজাইন বদলে যাচ্ছে? জেনে নিন সম্ভাব্য কারণ ও সহজ সমাধান

হঠাৎ বদলে যাচ্ছে স্মার্টফোনের ডায়ালপ্যাড: জানুন কারণ ও সমাধান

প্রকাশ: ০২:৪১:০১ অপরাহ্ন, শুক্রবার, ২২ আগস্ট ২০২৫