‘কাটার-মাস্টার’ তকমা পাওয়া মোস্তাফিজ আজ ৩১ বছর পূর্ণ করেছেন। বরাবরের মতো এবারও তাঁর জন্মদিনে শুভেচ্ছা জানিয়েছে আইপিএল ফ্র্যাঞ্চাইজি চেন্নাই সুপার কিংস। চেন্নাইয়ের হলুদ জার্সিতে উইকেট নেওয়ার পর উদযাপনের ছবি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে পোস্ট করেছে। ক্যাপশনে চেন্নাই সুপার কিংস লিখেছে, ‘কাটারের জাদুতে একের পর এক উইকেট নিয়েছেন। উইকেটগুলো কখনো ভোলার নয়। জন্মদিনটা দারুণ কাটুক ফিজ।’ বাক্যের শেষে হলুদ রঙের লাভ ইমোজি দিয়েছে আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি।
সংযুক্ত আরব আমিরাতের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টি-টোয়েন্টি টুর্নামেন্ট আইএল টি-টোয়েন্টিতে গত বছর অভিষেক হয়েছে মোস্তাফিজের। প্রথম মৌসুমেই দুবাই ক্যাপিটালসের হয়ে ৮ ম্যাচে ৮.০৮ ইকোনমিতে নিয়েছেন ৮ উইকেট। এবারও আইএল টি-টোয়েন্টি টুর্নামেন্ট শুরুর আগে তাঁকে ধরে রেখেছে দুবাই।
‘শুভ জন্মদিন মোস্তাফিজুর রহমান’ লিখে আজ দুবাই ক্যাপিটালস নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে একটা ফটোকার্ড পোস্ট করেছে। পরনে মোস্তাফিজের দুবাইয়ের জার্সি। ক্যাপশনে আমিরাতের এই ফ্র্যাঞ্চাইজিটি লিখেছে, ‘আমাদের পেস তারকা মোস্তাফিজুর রহমানের এই বিশেষ দিনে আরও উইকেট ও সফতা কামনা করছি। জন্মদিনটা দারুণ কাটুক।’ জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে দুবাই লাল-নীল ইমোজি দিয়েছে।
২০১৫ থেকে ২০২৬ পর্যন্ত ১১ বছরে বাংলাদেশের জার্সিতে মোস্তাফিজ খেলেছেন ১৫ টেস্ট, ১২৪ ওয়ানডে ও ১২৮ টি-টোয়েন্টি। আন্তর্জাতিক ক্রিকেটে ২৬৭ ম্যাচে নিয়েছেন ৩৮৪ উইকেট। ইনিংসে ৫ উইকেট নিয়েছেন আটবার। এই আট ফাইফারের ছয়টি ওয়ানডে ও দুটি আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে।
সাদা বলের ক্রিকেটে কতটা ধারাবাহিক মোস্তাফিজ, সেটা আরেকটা পরিসংখ্যানেই স্পষ্ট। ওয়ানডে ও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে নিয়েছেন ১৯৩ ও ১৬০ উইকেট। স্বীকৃত টি-টোয়েন্টিতে ৩২৯ ম্যাচে ৭.৪১ ইকোনমিতে নিয়েছেন ৪২০ উইকেট। যার মধ্যে আইপিএলেই তাঁর উইকেট ৬৫। চেন্নাই, দিল্লি ক্যাপিটালস, মুম্বাই ইন্ডিয়ানস, রাজস্থান রয়্যালস, সানরাইজার্স হায়দরাবাদ—এই পাঁচ ফ্র্যাঞ্চাইজি মিলে খেলেছেন ৬০ ম্যাচ। ইকোনমি ৮.১৩।
চীনে ছেলেদের জুনিয়র এশিয়া কাপ হকিতে টানা দ্বিতীয় ম্যাচে হারের মুখ দেখেছে বাংলাদেশ। পুল ‘বি’র দ্বিতীয় ম্যাচে মালয়েশিয়ার কাছে ৪–২ গোলে হেরেছে যুবারা।
বিশ্বকাপে ব্রাজিলকে বিদায় করার স্মৃতি এখনো তরতাজা আরলিং হালান্ডের মনে। সেই ম্যাচে জোড়া গোল করে নরওয়ের ঐতিহাসিক জয়ে বড় ভূমিকা রেখেছিলেন এই তারকা স্ট্রাইকার। এবার সেই জয় নিয়ে কথা বলতে গিয়ে ব্রাজিলকে হারানোর জন্য মজার ছলে দুঃখ প্রকাশ করলেন তিনি।
দৈনিক টার্গেট 

























