ঢাকা ০৫:১১ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ১২ বার পঠিত হয়েছে

ক্লাব অব দ্য ইয়ার বিভাগে মনোনয়ন পেয়েছে আলজেরিয়ার ইউএসএম আলজের, মরক্কোর এএস ফার ও দক্ষিণ আফ্রিকার মামেলোদি সানডাউনস। জাতীয় দল বিভাগে বর্ষসেরা হওয়ার লড়াইয়ে আছে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে।

ইউএসএম আলজের দারুণ এক মহাদেশীয় মৌসুম কাটিয়ে চূড়ান্ত তালিকায় জায়গা করে নিয়েছে। ইতিহাসে দ্বিতীয়বারের মতো সিএএফ কনফেডারেশন কাপ জিতেছে তারা। কায়রোয় ফাইনালে মিসরের জামালেককে টাইব্রেকারে হারানোর পর গত ৮ নভেম্বর সিএএফ সুপার কাপও নিজেদের করে নেয় আলজেরিয়ার ক্লাবটি। সুপার কাপের ম্যাচে মামেলোদি সানডাউনসকে ৩-১ গোলে হারায় তারা।

চ্যাম্পিয়নস লিগে ফাইনালে ওঠার সুবাদে তালিকায় জায়গা পেয়েছে এএস ফার। তবে দুই লেগের ফাইনালে ২-১ ব্যবধানে সানডাউনসের কাছে হেরে শিরোপা জিততে পারেনি মরক্কোর ক্লাবটি।

মামেলোদি সানডাউনসের মনোনয়ন এসেছে চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের সুবাদে। ফাইনালে এএস ফারকে হারিয়ে ইতিহাসে দ্বিতীয়বারের মতো মহাদেশীয় শ্রেষ্ঠত্ব অর্জন করেছে দক্ষিণ আফ্রিকার ক্লাবটি।

আগামী ২ ডিসেম্বর নাইজেরিয়ার লাগোসে হবে ২০২৬ সিএএফ অ্যাওয়ার্ডস। ওই অনুষ্ঠানে সব বিভাগের বিজয়ীদের নাম ঘোষণা করবে আফ্রিকান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।

মেয়েদের লিগে তারকা ফুটবলার টানছে দেশের নতুন দুই ক্লাব

গত মৌসুমের শিরোপা লড়াইয়ে মুখোমুখি হয়েছিল রাজশাহী স্টারস ও ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। নতুন মৌসুমে সেই দুই দলের সামনে চ্যালেঞ্জটা ভিন্ন। শিরোপা ধরে রাখতে রাজশাহীকে যেমন নতুন করে দল সাজাতে হচ্ছে, তেমনি রানার্সআপ ফরাশগঞ্জ এখনো দল গোছানোর কাজই শুরু করতে পারেনি। এই পরিস্থিতির মধ্যে নারী ফুটসাল লিগের দুই

১১৫ দিনে ফিফা সভাপতির দেড় লাখ কিলোমিটার বিমানভ্রমণের রহস্য কী

ফিফা সভাপতি বলে কথা। জিয়ান্নি ইনফান্তিনোর যেন ব্যস্ততার শেষ নেই। আকাশপথে এক দেশ থেকে আরেক দেশে ভ্রমণ করছেন তিনি। গত চার মাসে বিমানে প্রায় দেড় লাখ কিলোমিটারেরও বেশি পথ পাড়ি দিয়েছেন। কখনো ফুটবল কর্মকর্তাদের সঙ্গে বৈঠক, কখনোবা বিভিন্ন টুর্নামেন্টে দেখা যায় তাঁকে।

চোখধাঁধানো গোলের পর ‘ফুল স্টপ’ কেন বললেন বেলিংহাম

বলটা কেবল দুই পায়ের হাঁটুর এপাশ থেকে ওপাশে নাচাতে থাকেন জুড বেলিংহাম। যেমনটা সাধারণত ফুটবলে অনুশীলনের সময় খেলোয়াড়েরা করেন। এভাবে করতে করতে দুর্দান্ত এক ভলিতে বল পাঠালেন জালে। গত রাতে চ্যাম্পিয়নস লিগে সান্তিয়াগো বার্নাব্যুতে পিএসভি আইন্দহফেনের বিপক্ষে গোল করেছেন বেলিংহাম।

জনপ্রিয় টার্গেট

ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

বর্ষসেরার লড়াইয়ে মরক্কো, সেনেগাল ও কেপ ভার্দে

প্রকাশ: ০৪:৪৭:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬