দক্ষিণ আফ্রিকার ইনিংসে সর্বোচ্চ ১৫০ রান করেন মার্কোস অ্যাকারমান। এটা তাঁর দ্বিতীয় টেস্ট সেঞ্চুরি। সেঞ্চুরি করেছেন ভিয়ান মুলডারও (১০০)। টেস্টে এটা তাঁর পঞ্চম সেঞ্চুরি। ছয়বার পঞ্চাশোর্ধ্ব রানের ইনিংস খেলে পাঁচবারই তিন অঙ্ক ছুঁয়েছেন। আর আজ তৃতীয় দিনে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠিয়ে দিল তারা। দুই ওপেনার তানজিদ হাসান তামিম-মাহফিজুল ইসলাম রবিনের পঞ্চাশোর্ধ্ব রানের জুটি দেখে মনে হতেই পারে, কী দুর্দান্ত তাঁরা খেলেছেন। বাস্তবে ব্যাপারটা ছিল ভিন্ন। বেশ কয়েকবার আউট হতে হতে তাঁরা বেঁচে গিয়েছেন। ব্যাটের কানায় লেগে অনেকবার চার হয়েছে।
এমনকি রবিন-তামিমের জুটি ভাঙতে পারত ৩৫ রানে। নবম ওভারের চতুর্থ বলে কাগিসো রাবাদার হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান রবিন। তবে এজ হওয়া বল দ্বিতীয় স্লিপে চলে গেলেও দক্ষিণ আফ্রিকার ভারপ্রাপ্ত অধিনায়ক এইডেন মার্করাম সেটা মিস করেছেন। রবিনের রান তখন ২১।
তামিম-রবিনের উদ্বোধনী জুটিতে এসেছে ৮৭ বলে ৫৮ রান। ১৫তম ওভারের তৃতীয় বলে মুলডারের হঠাৎ লাফিয়ে ওঠা বল কাট করতে যান তামিম। উইকেটরক্ষক রায়ান রিকেলটন সহজেই সেটা তালুবন্দী করেছেন। ৪৮ বলে ৪ চারে ২৯ রান করেন তামিম। একই ৫৮ রানেই বাংলাদেশ হারায় দ্বিতীয় উইকেট। ১৭তম ওভারের দ্বিতীয় বলে মুমিনুল গ্ল্যান্স করতে গিয়ে ক্যাচ তুলে দেন রিকেলটনের হাতে। ৫ বল খেলেও বাংলাদেশের অভিজ্ঞ বাঁহাতি ব্যাটার কোনো রান করতে পারেননি।
ক্যারিয়ারের প্রথম টেস্ট ফিফটি রবিনের কাছে পাওয়া যখন সময়ের ব্যাপার, তখনই খায় ধাক্কা। ২২তম ওভারের পঞ্চম বল ছেড়ে দিলে মার্কো ইয়ানসেন এলবিডব্লিউর আবেদন করেন।

দৈনিক টার্গেট 

























