ঢাকা ০৫:০৯ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

আদানি পাওয়ারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিদ্যুৎকেন্দ্রের নিয়মিত রক্ষণাবেক্ষণ কর্মসূচির অংশ হিসেবে আগে থেকেই এ কার্যক্রমের পরিকল্পনা করা হয়েছে। এ সময়ে ইউনিটটিতে প্রয়োজনীয় পরিদর্শন, যন্ত্রপাতির সেবা ও প্রতিরোধমূলক রক্ষণাবেক্ষণ করা হবে। এ বিষয়ে গত ২৬ অক্টোবর বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সম্মতি নেওয়া হয়েছে।

তবে এ সময়ে কেন্দ্রটির অপর ৮০০ মেগাওয়াট ক্ষমতার ইউনিটটি স্বাভাবিকভাবে চালু থাকবে বলে জানিয়েছে আদানি পাওয়ার। ফলে রক্ষণাবেক্ষণ চলাকালে কেন্দ্রটির অর্ধেক উৎপাদন সক্ষমতা বন্ধ থাকবে।

পিডিবির ঘণ্টাভিত্তিক তথ্য অনুযায়ী, গতকাল মঙ্গলবার সন্ধ্যা ৬টায় দেশে বিদ্যুতের সর্বোচ্চ চাহিদা ছিল ১২ হাজার ৪২৩ মেগাওয়াট। ওই দিন সন্ধ্যা ৭টায় আদানির বিদ্যুৎকেন্দ্র থেকে সরবরাহ ছিল ৯০১ মেগাওয়াট। আজ বুধবার দুপুর ১টায় কেন্দ্রটি থেকে ৯২৭ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ হয়েছে। এ সময় জাতীয় গ্রিডে মোট বিদ্যুৎ সরবরাহ ছিল ১০ হাজার ৯৮৫ মেগাওয়াট।

সংশ্লিষ্টরা বলছেন, শীতের কারণে বর্তমানে বিদ্যুতের চাহিদা কম রয়েছে। ফলে আদানির একটি ইউনিট বন্ধ থাকলেও চাহিদা অনুযায়ী বিদ্যুৎ সরবরাহে সমস্যা হবে না বলে মনে করছে পিডিবি। তবে চাহিদা বাড়লে পরিস্থিতি ভিন্ন হতে পারে। বাড়তে পারে লোডশেডিং।

ইউপিতে ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন

ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন (ইসি)। ঘোষিত তালিকা অনুযায়ী দেশে এখন মোট ভোটার ১২ কোটি ৯২ লাখ ২৯ হাজার ৭৪৯ জন। তাঁরা আসন্ন ইউপি নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পাবেন।

৭ জেলায় নতুন এসপিসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ কর্মকর্তার বদলি

দেশের সাতটি জেলায় নতুন পুলিশ সুপার (এসপি) নিয়োগসহ পুলিশ সুপার পদমর্যাদার ১৪ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করেছে সরকার। নতুন এসপি পাওয়া জেলাগুলো হলো সুনামগঞ্জ, লালমনিরহাট, নড়াইল, খুলনা, ফেনী, গাইবান্ধা ও নওগাঁ।

আবাসন ব্যবসায় রাজনৈতিক ছত্রচ্ছায়ায় অনিয়মের জাল: টিআইবি

প্রভাবশালী আবাসন কোম্পানিগুলোর আইন লঙ্ঘন, রাজনৈতিক ছত্রচ্ছায়া ও প্রশাসনিক দুর্বলতার সুযোগে ক্ষতিগ্রস্ত হচ্ছেন জমির মালিক ও সাধারণ ক্রেতারা।

জনপ্রিয় টার্গেট

ভোলায় স্কুল মাঠে অনুমতি ছাড়াই বাণিজ্য মেলার আয়োজন, ক্ষুব্ধ শিক্ষক-শিক্ষার্থীরা

আদানির একটি ইউনিট বন্ধ থাকছে ২৫ দিন, লোডশেডিং কি বাড়বে

প্রকাশ: ০৫:০২:৪২ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬