পাকিস্তানের ভরাডুবির পর আইসিসিতে যা বললেন আফ্রিদি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

ইংল্যান্ড সফরে পাকিস্তানের ব্যর্থতার পর দলের টেস্ট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন উঠেছে। এই পরিস্থিতিতে দীর্ঘ সংস্করণের ক্রিকেটে ফেরার প্রস্তুতি হিসেবে প্রেসিডেন্টস ট্রফিতে খেলছেন আফ্রিদি। ২০১৯ সালের পর পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে এটিই তাঁর প্রথম প্রতিযোগিতামূলক লাল বলের ম্যাচ।

ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড সফরের টেস্ট দলে জায়গা পাননি আফ্রিদি। টেস্ট দলে নিজের জায়গা পুনরুদ্ধার করতে ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করাই এখন তাঁর অন্যতম লক্ষ্য। ২০১৮ সালে টেস্ট অভিষেকের পর ৩৪ ম্যাচে ১২৬ উইকেট নিয়েছেন এই পেসার। তাঁর কাছে লাল বলের ক্রিকেটই প্রথম অধিকার।

টেস্টে ফেরার প্রস্তুতিতে ঘরোয়া ক্রিকেটের গুরুত্বও তুলে ধরেছেন আফ্রিদি। তাঁর মতে, দীর্ঘ সংস্করণে মাঠে বেশি সময় কাটালে আত্মবিশ্বাস বাড়ার পাশাপাশি বোলিংয়ের লাইন-লেংথ আরও নিখুঁত হয়।

বড় ভাই রিয়াজ আফ্রিদির কাছ থেকে প্রথম শ্রেণির ক্রিকেট সম্পর্কে অনেক কিছু শেখার কথাও জানিয়েছেন আফ্রিদি। তিনি বলেন, ‘আমার বড় ভাই রিয়াজ আফ্রিদির কাছ থেকে অনেক কিছু শিখেছি, কারণ তিনি অনেক প্রথম শ্রেণির ক্রিকেট খেলেছেন। দীর্ঘ সংস্করণে যত বেশি সময় মাঠে কাটাবেন, আত্মবিশ্বাসের জন্য তত ভালো হবে এবং আপনার লাইন ও লেংথও আরও নিখুঁত হবে।’

সাদা বলের ক্রিকেটে ব্যস্ততার কারণে দীর্ঘ সময় লাল বলের ক্রিকেট থেকে দূরে থাকার বিষয়টিও স্বীকার করেছেন আফ্রিদি, ‘গত কয়েক মাস লাল বলের ক্রিকেট খেলিনি। এর আগে অবশ্য টানা লাল বলের ক্রিকেট খেলেছি।’

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ যেন থামার নয়। নিয়মিত বিরতিতে হওয়া এই হামলায় প্রাণ হারাচ্ছেন নাম না জানা অনেকে। বাসাবাড়ি ছেড়ে অনেকেই পাড়ি জমাচ্ছেন অন্যত্র। এবার এক টেনিস তারকার অ্যাপার্টমেন্ট বিধ্বস্ত হয়েছে রাশিয়ার হামলায়।

লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টিনার সম্পর্ক শেষ হয়ে গেছে ১৩ দিন আগে। গত ৩১ আগস্ট সামাজিক মাধ্যমে অবসরের ঘোষণা দেওয়ার পর তাঁকে নিয়ে সতীর্থ-পরিবারের সদস্যরা দিতে থাকেন একের পর এক আবেগঘন পোস্ট। যে মেসিকে নিয়ে এত দিন আর্জেন্টিনার সমস্ত পরিকল্পনা আবর্তিত হতো, তাঁকে ছাড়াই নতুন যুগ শুরু করতে যাচ্ছে দলটি।

ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে ধবলধোলাইয়ের পর পাকিস্তান ক্রিকেটের দীর্ঘদিনের সংকট আবারও সামনে এসেছে। এই পতনের পেছনে দীর্ঘদিনের অবহেলাকেই বড় কারণ বলে মনে করছেন দেশটির কিংবদন্তি ক্রিকেটার ওয়াসিম আকরাম। তাঁর মতে, সমস্যাগুলো যখন সমাধানের উদ্যোগ নেওয়া হয়নি, তখন এমন পতন হওয়াটাই স্বাভাবিক ছিল।

জনপ্রিয় টার্গেট

সাংবাদিকেরা ভুলত্রুটি তুলে না ধরলে বোকার স্বর্গে থাকব: ব্যারিস্টার হাসান রাজীব প্রধান

পাকিস্তানের ভরাডুবির পর আইসিসিতে যা বললেন আফ্রিদি

প্রকাশ: ০৪:৩১:০৩ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬