৩০ বছর বয়সী মিগুয়েল মঙ্গলবার মারা যান। এর আগের দিন দ্বিতীয় বিভাগের একটি ম্যাচে প্রতিপক্ষ দলের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষের পর তিনি হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন। তাঁর শেষকৃত্যে অংশ নিতে ক্যানারি দ্বীপপুঞ্জ থেকে আসেন তাঁর টেনেরিফের সতীর্থরা। তাঁদের পাশাপাশি শত শত মানুষ শেষ বিদায় জানাতে উপস্থিত ছিলেন।
ফুলে সাজানো শেষযাত্রার গাড়িটি ধীরে ধীরে এসে পৌঁছায় মধ্য স্পেনের নাভাহেরমোসা শহরের গির্জায়। গাড়িটির পেছনে কয়েক ডজন মানুষ হেঁটে যান। তাঁদের মধ্যে কয়েকজনের হাতে ছিল মোমবাতি। শেষকৃত্যের প্রার্থনা শেষে কফিন বহনকারীরা মিগেলের মরদেহ স্থানীয় কবরস্থানে নিয়ে যাওয়া হওয়ায়। জানা গেছে, তাঁর বাবা-মায়ের জন্মস্থান নাভাহেরমোসায়।
মিগুয়েলের জন্ম মাদ্রিদে। ক্যারিয়ারের বেশির ভাগ সময় তিনি স্পেনের নিচের সারির বিভিন্ন ক্লাবে খেলেছেন। গত বছর টেনেরিফকে দ্বিতীয় বিভাগে উন্নীত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। নাভাহেরমোসা রাজধানী মাদ্রিদ থেকে দুই ঘণ্টারও কম দূরত্বে অবস্থিত। প্রায় তিন হাজার লোকের বাস নাভাহেরমোসায়।

দৈনিক টার্গেট 

























