ঢাকা ০২:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন ইতিহাস গড়লেন ১৫ বছরের সূর্যবংশী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

২০২৬-২৭ মৌসুমের সৈয়দ মুশতাক আলী ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ইন্দোরে সৌরাষ্ট্রের বিপক্ষে মাঠে নামে বিহার। জয়দেব উনাদকাটের নেতৃত্বাধীন দলের বিপক্ষে মাঠে নামার মধ্য দিয়ে নতুন ইতিহাস লেখেন সূর্যবংশী। ভেঙে দেন ক্রোয়েশিয়ার জ্যাক ভুকুসিচের রেকর্ড। ১৭ বছর ৩১১ দিন বয়সে ক্রোয়াটদের অধিনায়কত্ব করে এত দিন এই রেকর্ডের মালিক ছিলেন তিনি।

সূর্যবংশীর ক্যারিয়ারে এটি আরেকটি বড় অর্জন। মাত্র পাঁচ মাস আগে ভারতের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক হয় তাঁর। এরও আগে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে ভারতকে শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই তরুণ।

তবে অধিনায়ক হিসেবে অভিষেক ম্যাচে ব্যাট হাতে নিজের সামর্থ্য দেখাতে পারেননি সূর্যবংশী। টস জিতে ব্যাটিংয়ে নামা বিহারের হয়ে ১২ বলে ১৮ রান করে ফেরেন তিনি। বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার বলে ক্যাচ অ্যান্ড বোল্ড হন এই বাঁহাতি ব্যাটার।

এখন পর্যন্ত বিহারের হয়ে আটটি এবং সব মিলিয়ে ৪৪টি টি-টোয়েন্টি খেলেছেন সূর্যবংশী। এর মধ্যে ২৩টি ম্যাচ খেলেছেন আইপিএলে রাজস্থান রয়্যালসের হয়ে।

গত বছরের নভেম্বরে ভারত ‘এ’ দলের হয়ে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে মাত্র ৪২ বলে ১৪৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। এসিসি রাইজিং স্টারস টুর্নামেন্টের সেই ইনিংসটি ছিল ভারতীয়দের মধ্যে যৌথভাবে তৃতীয় দ্রুততম টি-টোয়েন্টি সেঞ্চুরি। অল্প বয়সেই ব্যাট হাতে একের পর এক কীর্তি গড়ার পাশাপাশি এবার অধিনায়ক হিসেবেও বিশ্ব ক্রিকেটে নিজের নাম লেখালেন সূর্যবংশী।

স্যান্ডপেপার-কাণ্ডে এবার অস্ট্রেলিয়া বোর্ডকে কাঠগড়ায় তুললেন ওয়ার্নার

২০১৮ সালের বল টেম্পারিং কাণ্ডের তদন্ত নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) বিরুদ্ধে ধামাচাপা দেওয়ার অভিযোগ তুলেছেন ডেভিড ওয়ার্নার। দলের তিন অভিজ্ঞ বোলারকে জিজ্ঞাসাবাদ না করেই তদন্ত শেষ করায় সিএ’র ওপর নাখোশ তিনি।

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বাংলাদেশ সিরিজে কী দেখতে চান রাবাদা

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল নিশ্চিত করতে বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজটা খুবই গুরুত্বপূর্ণ দক্ষিণ আফ্রিকার জন্য। তবে সেদিকে না তাকিয়ে এই সিরিজে লড়াকু ক্রিকেট দেখতে মুখিয়ে আছেন দলটির তারকা পেসার কাগিসো রাবাদা।

জনপ্রিয় টার্গেট

‘ডিসেম্বরের পরও চাকরি করতে হবে’—ওসিকে নিষিদ্ধ ছাত্রলীগ নেতার হুমকি

নতুন ইতিহাস গড়লেন ১৫ বছরের সূর্যবংশী

প্রকাশ: ০২:২৫:৩৯ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬