ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

দক্ষিণ আফ্রিকার মাটি হৃদয়ের কাছে বিশেষ কিছুই। ২০২০ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ তিনি জিতেছিলেন পচেফস্ট্রুমের সেনওয়েস পার্কে। কদিন আগে দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের বিপক্ষে ৩৫০ রানের রেকর্ড গড়া এক ইনিংস খেলেন। এবারও তিনি এই ইনিংস খেলেছেন পচেফস্ট্রুমে। এবার জোহানেসবার্গে প্রথম ইনিংসে করেন ১৩৭ রান। ষষ্ঠ উইকেটে তাঁর সঙ্গে লিটন দাসের ২০৬ রানের জুটিটাই বাংলাদেশকে প্রথম ইনিংসে ৪০০ করতে সহায়তা করেছে।

দ্বিতীয় ইনিংসেও হৃদয়ের শুরুটা হয়েছিল দারুণ। ২২ বলে ৩ চারে ২৩ রান করে ফেলেন তিনি। তবে রাবাদার দ্রুত গতির বাউন্সারে পুল করতে গিয়ে হৃদয় ক্যাচ তুলে দিলেন রিকেলটনের হাতে। গতকাল সংবাদ সম্মেলনে দক্ষিণ আফ্রিকার পেসার ড্যান প্যাটারসন বলেন,‘হৃদয়ও খুব ভালো ক্রিকেটার। সে দলের অন্যতম প্রধান খেলোয়াড়। তার উইকেটটি অনেক গুরুত্বপূর্ণ। আজ সে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত ছিল। তা আমরা বুঝতে পারছিলাম। তাই তার উইকেট পাওয়াটা আমাদের জন্য বেশ গুরুত্বপূর্ণ ছিল।’

হৃদয়ের উইকেট নেওয়ার পর রাবাদা যেভাবে উদযাপন করেছেন, এমনটা আগে কখনো দেখেননি প্যাটারসন। তিনি (হৃদয়) থিতু হয়ে গেলে বাংলাদেশের ইনিংস আরও বড় করতে পারতেন বলে মনে করছেন প্যাটারসন। একারণেই দলের এমন উদযাপন ছিল বলে উল্লেখ করেছেন ৩৭ বছর বয়সী প্রোটিয়া পেসার। প্যাটারসন বলেন, ‘ছেলেরা বলছিল, অনেক দিন পর তারা রাবাদাকে এভাবে উদ্‌যাপন করতে দেখেছে। ওরা যে সত্যিই তাকে ক্ষেপিয়ে তুলেছিল, তা নিশ্চিতভাবেই বোঝা গেছে। পুরো দল যেভাবে উদ্‌যাপন করেছে, তা দেখেই বোঝা যায় এই উইকেটের গুরুত্ব আমরা উপলব্ধি করেছিলাম।’

বাংলাদেশের প্রথম পাঁচ উইকেটের পাঁচটিই তুলে নিয়ে রাবাদা ১৮ বার টেস্টে ইনিংসে ৫ উইকেট তুলে নিয়েছেন। এরপর হৃদয়কে ফিরিয়ে ২০৬ রানের জুটি ভাঙেন মার্কো ইয়ানসেন। মিরাজ, লিটন, হাসান, তাসকিন আহমেদ—এই চার ব্যাটারকে ফিরিয়ে বাংলাদেশের ইনিংসের ইতি টেনেছেন প্যাটারসন। দ্বিতীয় ইনিংসে ১৫৭ রানের লক্ষ্যে নেমে ৩৪.২ ওভারে ৫ উইকেটে ১০০ রানে পরিণত হয় বাংলাদেশ।

ইনিংস পরাজয় এড়াতে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশের আরও ৫৭ রান করতে হবে। এবার যত দ্রুতই হোক বাংলাদেশকে গুটিয়ে দিতে হবে বলে মনে করেন প্যাটারসন। ৩৭ বছর বয়সী পেসার বলেন, ‘আমাদের এখনো একটি উইকেট নিতে হবে। এরপরই প্রতিপক্ষের লেজের দিকের ব্যাটাররা আসবে। তবে আমাদের ধৈর্য ধরতে হবে। বোলিং ইউনিট হিসেবে আজ আমরা অনেক পরিশ্রম করেছি। আশা করি, আগামীকাল (আজ) সকালে সেই পরিশ্রমের প্রতিদান পাব।’

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই’

‘বাংলাদেশের জেতার কোনো সুযোগই নেই’

জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশের শুরুটা হয়েছিল স্বপ্নের মতো। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকা বাংলাদেশ যখন স্কোরবোর্ডে ৪০০ রান তোলে, তখন ভক্ত-সমর্থকদের আশা-প্রত্যাশা বেড়ে গিয়েছিল। কিন্তু এখন নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশই বেকায়দায় পড়ে গেছে।

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

আইসিসির শাস্তি মাথায় নিয়েই খেলছে ভারত

সাদা বলের সিরিজ শেষে আজ টেস্টে খেলতে নেমেছে ভারত-নিউজিল্যান্ড। ওয়েলিংটনে শুরু হওয়া প্রথম টেস্টের প্রথম দিনেরও অর্ধেকের বেশি সময় পেরিয়ে গেছে। তবে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারতকে খেলতে হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে।

জনপ্রিয় টার্গেট

সোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাব

হৃদয়ের উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার উত্তেজিত হওয়ার কারণ কী

প্রকাশ: ১১:৪৯:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬