ঢাকা ১১:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে লালমনিরহাট বিমানবন্দরে অবতরণের পরপরই প্রধানমন্ত্রী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে যান। সেখানে আয়োজিত ’প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতা’য় প্রধান অতিথি হিসেবে অংশ নেন তিনি। অনুষ্ঠান চলাকালে ও ক্যাম্পাস পরিদর্শনের সময় প্রধানমন্ত্রী শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং তাদের উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় প্রধানমন্ত্রীকে কাছে পেয়ে উচ্ছ্বসিত হয়ে ওঠেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তাদের আগ্রহের পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী নিজেই শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে সেলফি তোলেন। সরকারপ্রধানকে এতটা কাছ থেকে পেয়ে এবং তার সঙ্গে ছবি তুলতে পেরে ক্যাম্পাসজুড়ে শিক্ষার্থীদের মাঝে ব্যাপক আনন্দ ও উদ্দীপনা দেখা যায়।

সফরের পরবর্তী কর্মসূচিতে প্রধানমন্ত্রী সদর উপজেলার মহেন্দ্রনগর মন্ডলেরহাটে ‘মডেল খাল পুনঃখনন’ প্রকল্পের উদ্বোধন শেষে এক জনসভায় ভাষণ দেবেন। বিকেলে লালমনিরহাট কালেক্টরেট মাঠে ‘আলোকিত লালমনিরহাট’-এর ১৫ হাজার স্বেচ্ছাসেবীর সঙ্গে মতবিনিময় শেষে বিকেল ৪টায় তার ঢাকার উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর জেলা মিলিয়ে ৯৬ প্লাটুন বর্ডার গার্ড অব বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

ড. ইউনূসের চট্টগ্রামের বাড়িতে আগুন

স্থানীয়রা জানান, বাড়িটিতে দুই বছর ধরে কেউ বসবাস করেন না। গ্যারেজটিও পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আগুন লাগার কারণ তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনাটি তদন্ত করে দেখছে পুলিশ।

নিষিদ্ধ দলের কর্মসূচি: সহিংসতা মোকাবিলায় সতর্কতা বাড়াল পুলিশ

গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠপর্যায়ে পুলিশ সতর্ক রয়েছে। ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের নজরদারিতে রাখার পাশাপাশি অভিযান চালিয়ে মামলার আসামিদের…

জনপ্রিয় টার্গেট

সোনাগাজীতে সাবেক এমপি রহিম উল্যাহর বাড়িতে আগুন, পুড়ল পিকআপ ও আসবাব

অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের সঙ্গে সেলফি তুললেন প্রধানমন্ত্রী

প্রকাশ: ১১:৪৯:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬