সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬
  • ৪ বার পঠিত হয়েছে

বাংলাদেশের দ্বিতীয় সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল রোনানের। সেই পারফরম্যান্সের পুরস্কার হিসেবে সিনিয়র দলে জায়গা পান তিনি। শুরুতে কলেজের কোচের কাছ থেকে ছুটি না পাওয়ায় নভেম্বরের প্রথম ভাগে আসা অনিশ্চিত ছিল তাঁর। পরে ৩ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত বাংলাদেশে থাকার অনুমতি পেয়ে ফেডারেশনকে সম্মতি জানান রোনান। তাঁর জন্য যুক্তরাষ্ট্রে ১ নভেম্বর রাতের ফ্লাইটও বুক করেছিল বাফুফে। কিন্তু চোটের কারণে শেষ পর্যন্ত যাত্রা বাতিল করতে হয়েছে।

১৮ অক্টোবর সাফের জন্য ২৮ সদস্যের প্রাথমিক তালিকা জমা দেওয়ার কথা থাকলেও স্বাগতিক বাংলাদেশ এখনো তা দেয়নি। ডুলির পরিকল্পনায় ছিলেন রোনানও। তাঁর ছিটকে যাওয়ায় এখন স্কোয়াডে পরিবর্তন আনতে হবে কোচকে। বিশেষ করে স্বীকৃত স্ট্রাইকারের সংকটের মধ্যে রোনানের অনুপস্থিতি বাড়িয়েছে দুশ্চিন্তা।

দলের প্রস্তুতিও এখনো পুরোপুরি গুছিয়ে নিতে পারেননি ডুলি। ক্যাম্পে থাকা বিশ্বনাথ ঘোষ এখনো শতভাগ ফিট নন। জ্বর থেকে সেরে উঠেছেন মোরসালিন। গতকালের বিরতির পর আজ সকালে অনুশীলন করেছে দল। তবে এখনো দুই ভাগে ভাগ হয়ে নিজেদের মধ্যে ম্যাচ অনুশীলন করেনি ফুটবলাররা।

৫ নভেম্বর বাংলাদেশের প্রথম ম্যাচের আগেই হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদকে পাওয়া যাচ্ছে না। ইতালি থেকে আসা ফাহমিদুল ইসলামও এখনো দলের সঙ্গে যোগ দেননি। আগামীকাল তাঁর অনুশীলনে যোগ দেওয়ার কথা। সব মিলিয়ে সাফের আগে হাতে থাকা খেলোয়াড়দের নিয়ে দ্রুত দল গুছিয়ে নেওয়াই এখন ডুলির বড় চ্যালেঞ্জ।

পাঁচ কার্ড দেখেও কেন নিষেধাজ্ঞা নেই মেসির

মৌসুমে পাঁচটি হলুদ কার্ড দেখেছেন লিওনেল মেসি। নিয়ম অনুযায়ী, এক ম্যাচের নিষেধাজ্ঞায় পড়ার কথা তাঁর। কিন্তু মেজর লিগ সকারের (এমএলএস) বিশেষ এক নিয়মে সেই শাস্তি এড়িয়েছেন ইন্টার মায়ামি অধিনায়ক

৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

৮৬ বছরে বার্সার এমন গোলবন্যা দেখেনি কেউ

লা লিগায় গোলের বন্যা বইয়ে দিয়ে ৮৬ বছরের পুরোনো রেকর্ডে ভাগ বসাল বার্সেলোনা। শনিবার দিবাগত রাতে দেপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলে হারিয়ে চলতি মৌসুমে লিগের প্রথম ১১ ম্যাচে ৪৬ গোলের মাইলফলক ছুঁয়েছে কাতালানরা।

জনপ্রিয় টার্গেট

দ্রুতগতির প্রাইভেট কার দেখে সন্দেহ, ধাওয়া করে মিলল ৪০ কেজি গাঁজা

সাফের আগে বাংলাদেশের জন্য দুঃসংবাদ

প্রকাশ: ০১:৩৫:১০ অপরাহ্ন, রবিবার, ১ নভেম্বর ২০২৬