ঢাকা ০২:৪৯ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাঠের লড়াইয়ের আগেই গ্যালারিতে বিতর্কের আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

আজ রাত ৭টা ৩০ মিনিটে মাঠে নামবে ডাচ ফুটবলের দুই চিরপ্রতিদ্বন্দ্বী আয়াক্স ও ফেইনুর্দ। ম্যাচের আগে শনিবার দুই দলের খেলোয়াড়দের উৎসাহ দিতে রটারডাম ও আমস্টারডামে জড়ো হন হাজারো সমর্থক। নাচ, লাফালাফি ও আতশবাজিতে দুই দলের অনুশীলনস্থলে তৈরি হয় উৎসবের পরিবেশ। তবে সেই আয়োজনের মধ্যেই সমর্থকদের আচরণ নিয়ে বিতর্ক ছড়িয়েছে।

দিনের শুরুতে আয়াক্স সমর্থকদের একটি ব্যানার নজরে আসে। সেখানে রটারডাম শহরের ছবির ওপরে কয়েকটি বোমারু বিমানের অবয়ব ছিল। সঙ্গে লেখা ছিল ‘ব্লাডি সানডে’। ১৯৪০ সালের ১৪ মে রটারডামে জার্মানির বোমা হামলার ঘটনাকে ইঙ্গিত করেই ব্যানারটি প্রদর্শন করেন তারা।

এরপর রটারডামের ভারকেনুর্দে ফেইনুর্দ সমর্থকদের ইহুদিবিদ্বেষী স্লোগানের ভিডিও সামনে আসে। অনুশীলন শেষে খেলোয়াড়েরা সমর্থকদের কাছে এগিয়ে গেলে শিশুদেরও ‘হামাস, হামাস, ইহুদিদের গ্যাস চেম্বারে পাঠাও’ স্লোগান দিতে শোনা যায়।

এ সময় ভিড় নিয়ন্ত্রণে রাখতে এক প্রাপ্তবয়স্ক ব্যক্তি সমর্থকদের সতর্ক করেন। তিনি বলেন, ‘সবাই ওই লাইনের পেছনে থাকো। কেউ সামনে এগোবে না।’

পরে খেলোয়াড়েরা সমর্থকদের অভিবাদনের জবাবে হাততালি দেন। সেই সময় ভিড়ের মধ্য থেকে একজন চিৎকার করে বলেন, ‘আমরা ওই ইহুদিদের দেখে নেব।’ অন্যরাও কয়েকবার একই স্লোগান দেন।

পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই ব্যক্তি আবারও সমর্থকদের লাইনের পেছনে থাকার নির্দেশ দেন।

শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে

শীর্ষে ইয়ামাল, দুইয়ে এমবাপ্পে

চলতি মৌসুমে ইউরোপের শীর্ষ পাঁচ লিগে গোল অবদানে সবার ওপরে লামিনে ইয়ামাল। বার্সেলোনার তরুণ এই তারকার পেছনে রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে। গোল ও অ্যাসিস্ট মিলিয়ে দুজনের ব্যবধান মাত্র এক।

চুল টেনে লাল কার্ড, বড় শাস্তির অপেক্ষায় জার্মান তারকা

প্রতিপক্ষের চুল টেনে ধরে সরাসরি লাল কার্ড দেখেছেন বায়ার্ন মিউনিখের জশুয়া কিমিখ। এই ঘটনায় অন্তত তিন ম্যাচ নিষিদ্ধ হতে পারেন জার্মান মিডফিল্ডার। অপেক্ষা কেবল ম্যাচ রেফারির প্রতিবেদনের।

হারের পর রেফারির বিরুদ্ধে রিয়াল কোচের বিস্ফোরক অভিযোগ

লা লিগায় আলাভেসের কাছে ঘরের মাঠে ২-১ গোলে হারের পর রেফারির সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন রিয়াল মাদ্রিদ কোচ জোসে মরিনিও। বিশেষ করে জুড বেলিংহামের পেনাল্টির আবেদন বাতিল ও লাল কার্ড দেখানোর ঘটনায় অসন্তুষ্ট তিনি

জনপ্রিয় টার্গেট

দেশে এক বছরে ২ হাজার ৩০৫ জনের এইচআইভির সংক্রমণ শনাক্ত, মৃত্যু ২৮৫

মাঠের লড়াইয়ের আগেই গ্যালারিতে বিতর্কের আগুন

প্রকাশ: ০২:৪৩:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৯ নভেম্বর ২০২৬