প্রথম সেমিফাইনালে আগামী ১০ সেপ্টেম্বর ভারতের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। পর দিন শেষ চারের অপর ম্যাচে শ্রীলঙ্কার প্রতিপক্ষ পাকিস্তান।
রান তাড়া করতে নেমে রাবেয়া খাতুন, মারুফা আক্তারদের বোলিং তোপে পড়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে আরব আমিরাত। ৩৮ রানে ৫ উইকেট হারিয়ে কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় তারা। বাকি ব্যাটাররা দারুণ কিছু করতে না পারায় আর জয়ের সম্ভাবনা তৈরি করতে পারেনি আরব আমিরাত।
হেনার ১৮ রানের ইনিংসটি তাদের হয়ে সর্বোচ্চ। তীর্থ সতীশ করেন ১১ রান। বাকিদের আর কেউই দুই অঙ্কের ঘরে যেতে পারেননি। শেষ পর্যন্ত ৬৯ রানে থামে আয়োজকেরা। ১৪ রানে ৩ উইকেট নিয়ে বল হাতে সবচেয়ে সফল রাবেয়া। মারুফা ও নাহিদার শিকার দুটি করে উইকেট।
বাংলাদেশের ছোট পুঁজিতে বড় অবদান রাখেন শারমিন আক্তার। ৩১ বলে ৩ বাউন্ডারিতে ৩৮ রান এনে দেন তিনি। মূলত বাজে শুরুর পর শারমিনের এই ইনিংসে ভর করেই ১০০ ছাড়ানো সংগ্রহ পায় বাংলাদেশ। দ্বিতীয় সর্বোচ্চ ২৩ রান আসে জ্যোতির ব্যাট থেকে। এ ছাড়া জুয়াইরা ফেরদৌস ও নাহিদা আক্তারের অবদান সমান ১৬ রান। দল হারলেও বল হাতে দুর্দান্ত ছিলেন সুরক্ষা কোতে। ১১ রানে তাঁর শিকার ৩ উইকেট। ইন্ধুজা নন্দকুমার নেন দুটি করে উইকেট।
১১ সেপ্টেম্বর: পাকিস্তান-শ্রীলঙ্কা
সেমিফাইনালে যেতে জিততেই হবে—এমন সমীকরণে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ নারী দলের শুরুটা হয়েছে দুঃস্বপ্নের মতো। শুরুর সে ধাক্কা সামলে স্কোরবোর্ডে স্বস্তিদায়ক পুঁজি দাঁড় করাতে পারেনি নিগার সুলতানা জ্যোতির দল। নির্ধারিত ২০ ওভারে ১০৩ রান করেছে বাংলাদেশ।
দুই বছর পর আবারও ব্যালন ডি’অরের লড়াইয়ে ফিরলেন লিওনেল মেসি। ২০২৬ সালের ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেয়েছেন আর্জেন্টাইন মহাতারকা। তবে এবারও তালিকায় নেই তাঁর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বী ক্রিস্টিয়ানো রোনালদো।
ব্যালন ডি’অর জয়ের দৌড়ে নিজের সম্ভাবনা নিয়ে আত্মবিশ্বাসী লামিনে ইয়ামাল। তবে ফ্রান্স ফুটবল ম্যাগাজিনের পুরস্কারটি জিততে নিজের পক্ষে প্রচারণা চালানো কিংবা কারও কাছে অনুরোধ করার প্রয়োজন মনে করছেন না ১৯ বছর বয়সী এই ফরোয়ার্ড।
দৈনিক টার্গেট 
























