• দীর্ঘ দিন ধরে মহানগর, জেলা দক্ষিণ ও উত্তরের নেতা-কর্মীদের ক্ষোভ
বরিশালের ৩ কমিটি: যুবদলে ১০ বছর ধরে ঘুরেফিরে একই নেতৃত্ব
-
দৈনিক টার্গেট - প্রকাশ: ০৩:৩৮:০৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
- ৬ বার পঠিত হয়েছে
১০ বছর আগে যুবদলের বরিশাল মহানগর, জেলা দক্ষিণ ও উত্তরের কমিটি গঠন করা হয়। কোনোটা আহ্বায়ক, কোনোটা আংশিক। কিন্তু সেই পুরোনো নেতৃত্বেই আটকে আছে নতুন নেতৃত্ব উঠে আসার পথ। এরই মধ্যে এসব কমিটির নেতাদের কেউ বহিষ্কৃত হয়ে পুনরায় স্বপদে ফিরেছেন, কেউ মারা গেছেন। আবার কেউ ভারপ্রাপ্ত দায়িত্ব পেয়ে কাটিয়ে দিয়েছেন পাঁচ বছর। কিন্তু নতুন পূর্ণাঙ্গ কমিটি আর হয়নি।
দীর্ঘ ১০ বছরেও নতুন নেতৃত্ব সৃষ্টি না হওয়া যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ মঙ্গলবার। দিবসটিতে পৃথক পৃথক নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
২০১৬ সালের শেষের দিকে মহানগর যুবদলের কমিটি গঠন করা হয়। এরপর নিষ্ক্রিয়তার কারণে কমিটির সভাপতি আক্তারুজ্জামান শামীমকে ২০২৩ সালে অব্যাহতি দেওয়া হয়। একটা সময়ে গিয়ে সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনও বহিষ্কৃত হন। পাঁচ বছর পর মামুন স্বপদে ফেরেন। এই সময়ে নতুন কোনো কমিটি না হওয়ায় মহানগর যুবদলে এখন একচ্ছত্র আধিপত্য মামুনের, এমনটাই জানান নেতা-কর্মীরা।
জানতে চাইলে মহানগর যুবদলের জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক মাজহারুল ইসলাম জাহান বলেন, ‘১০ বছর ধরে মহানগর যুবদল একই কমিটি দিয়ে চলছে। এই সময়ে নতুন নেতৃত্ব আনা উচিত ছিল।’
সংগঠনের নেতা-কর্মীরা জানান, বর্তমানে ৩ নম্বর সহসভাপতি মাসুদুর রহমান রাঢ়ীকে সভাপতি এবং মাসুদ হাসান মামুনকে সাধারণ সম্পাদক রেখেই ১০ বছর আগের নেতাদের নিয়ে জোড়াতালি দিয়ে সংগঠনটি খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে।
এ বিষয়ে জানতে মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাসুদ হাসান মামুনের মোবাইল ফোনে কল দেওয়া হলে তিনি ব্যস্ত আছেন বলে জানান। পরে তাঁকে কল দিলেও সাড়া দেননি।
২০১৭ সালের এপ্রিলে পারভেজ আকন বিপ্লবকে সভাপতি এবং এইচ এম তসলিম উদ্দিনকে সাধারণ সম্পাদক করে বরিশাল জেলা দক্ষিণ যুবদলের কমিটি গঠন করা হয়। তবে পারভেজ আকন বিপ্লব ২০২১ সালের ৯ ফেব্রুয়ারি মারা যান। এর পর থেকে মাসুদ রেজা খানকে ভারপ্রাপ্ত সভাপতি এবং সাধারণ সম্পাদক তসলিম উদ্দিনকে দিয়ে জেলা দক্ষিণের সাংগঠনিক কার্যক্রম চলছে। ৯ বছরেও কোনো নতুন নেতৃত্ব আর আসেনি। যদিও এই সময়ে তসলিম উদ্দিন বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক, বিভাগীয় সহসভাপতি এবং বর্তমানে কেন্দ্রীয় সহসভাপতির দায়িত্ব পালন করে আসছেন।
দক্ষিণ জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক হাফিজ আহমেদ বাবলু বলেন, ‘এভাবে তো সংগঠন চলতে পারে না। নতুন নেতৃত্ব আসা দরকার।’
জানতে চাইলে জেলা দক্ষিণ যুবদলের সাধারণ সম্পাদক এইচ এম তসলিম উদ্দিন বলেন, ‘অস্থিতিশীল অবস্থার কারণে নতুন কমিটি করা সম্ভব হয়নি। নতুন কমিটি গঠন দ্বারপ্রান্তে রয়েছে। বিএনপিতে স্থান না পেলে আমি যুবদলের সভাপতি প্রার্থী হব।’
২০১৬ সালে গঠিত উত্তর জেলা যুবদলের আহ্বায়ক ছিলেন মাহফুজুর রহমান এবং সদস্যসচিব ছিলেন সালাউদ্দিন পিপলু জমাদ্দার। তবে নানা অভিযোগে ২০২০ সালে এ কমিটি ভেঙে দেওয়া হয়। তবে পরবর্তী সময়ে পিপলুকে আবার আহ্বায়ক করা হয়। বর্তমানে উত্তরের সদস্যসচিব হিসেবে রয়েছেন গোলাম মোর্শেদ মাসুদ।
উত্তর জেলা যুবদলের সদস্যসচিব গোলাম মোর্শেদ মাসুদ বলেন, ‘২০১৬ সালে গঠিত আহ্বায়ক কমিটি ২০২১ সালে ভেঙে দেওয়া হয়। ওই বছর আবার আহ্বায়ক কমিটি গঠন হয়। পাঁচ বছর তেমন বেশি সময় নয়।’
এ বিষয়ে যুবদলের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মঈনুদ্দীন রুবেল বলেন, ‘নতুন-পুরানের সমন্বয়ে হয়তো বরিশাল যুবদলের নেতৃত্ব গঠন করা হবে। তবে স্থানীয় নেতাদের কাছে কেন্দ্রীয় নেতারা জিম্মি, এ কথা সত্য নয়।’

নানা আয়োজনে বিএমপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপিত
নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) বেলুন ও পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বরিশাল বিভাগীয় কমিশনার খলিল আহমেদ।

বরিশালে আ.লীগ নেতার বাড়ি থেকে যুবলীগ-ছাত্রলীগের ৭ নেতা-কর্মী আটক
বরিশালের গৌরনদীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুব ও ছাত্রলীগের সাত নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার সন্ধ্যার দিকে উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলুর বাসা থেকে তাঁদের…

বাবা হত্যার বিচার চায় সন্তানেরা
‘আমি বাবা বলে কাকে ডাকব?’—ছয় বছরের তুবার এই প্রশ্নের উত্তর দেওয়ার কেউ নেই। চার বছরের আবু হুরাইরা হয়তো এখনো বুঝে উঠতে পারেনি, তার বাবা আর কখনো ফিরবেন না। ১০ বছরের নুসরাত চায় বাবার হত্যাকারীদের ফাঁসি। আর ১৪ বছরের ফাতেমার দুশ্চিন্তা, বাবা নেই—এখন তাদের পড়াশোনার খরচ কে দেবে।
























