দিনের প্রথম ম্যাচে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে পাকিস্তান ও মালদ্বীপ। নিজেদের প্রথম ম্যাচ খেলতে নামা মালদ্বীপও চাইবে জয় দিয়ে টুর্নামেন্ট শুরু করতে।
পাকিস্তানের বিপক্ষে ম্যাচটিকে ফাইনালের সঙ্গে তুলনা করেছেন মালদ্বীপের কোচ ইস্তভান আরবানি। তাঁর মতে, পাকিস্তানের সামনে আগামীকালের ম্যাচ ছাড়া আর কোনো বিকল্প নেই। প্রথম দিন থেকেই এই ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছে তাঁর দল। অন্য কোনো ম্যাচ নয়, আপাতত পাকিস্তানের বিপক্ষেই সব মনোযোগ মালদ্বীপের।
এদিকে, দিনের দ্বিতীয় ম্যাচে রাত ৮টায় শ্রীলঙ্কার মুখোমুখি হবে ভুটান। বাংলাদেশের কাছে ১-০ গোলে হেরে ইতিমধ্যে চাপে রয়েছে দলটি। আগামীকাল হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিশ্চিত হবে ভুটানের। তবে জয় পেলে সেমিফাইনালের দৌড়ে টিকে থাকার সুযোগ থাকবে তাদের সামনে। অন্যদিকে, নিজেদের প্রথম ম্যাচে জয় দিয়ে আসর শুরু করতে চাইবে শ্রীলঙ্কা।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ঢাকায় শুরু হয়েছে সাফের ১৫তম আসর। নিজেদের প্রথম ম্যাচে জয় তুলে নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে বাংলাদেশ ও ভারত।

দৈনিক টার্গেট 


























