আজ সকালে স্টেডিয়ামের সভাকক্ষে নিরাপত্তাকর্মীদের সঙ্গে মতবিনিময়কালে এমন পরিকল্পনার কথা জানান যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক।
স্টেডিয়ামকে ঘিরে বিদ্যমান সমস্যাগুলোর কথাও উঠে আসে সভায়। দীর্ঘদিন ধরে ফুটপাত দখল, অবৈধ দোকান স্থাপন, মাদক, ছিনতাইসহ বিভিন্ন অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ডে এলাকাটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হচ্ছে। এসব পরিস্থিতি পরিবর্তনে কার্যকর পদক্ষেপ নেওয়ার কথা জানান প্রতিমন্ত্রী। নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদের আরও তৎপর হওয়ার পাশাপাশি দায়িত্ব পালনে কঠোরতা ও পেশাদারি বজায় রাখার নির্দেশ দেন তিনি।
উন্নয়ন পরিকল্পনায় স্টেডিয়ামের প্রবেশপথ, বহির্গমন ব্যবস্থা এবং পুলিশ বক্সের সংস্কারও গুরুত্ব পাচ্ছে। অবকাঠামোগত পরিবর্তনের পাশাপাশি পুরো এলাকার ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে চায় মন্ত্রণালয়।
নিরাপত্তা ব্যবস্থাকে আরও কার্যকর করতে জাতীয় স্টেডিয়ামসহ দেশের বিভিন্ন ক্রীড়া স্থাপনায় কর্মরত নিরাপত্তাকর্মীদের নতুন পোশাক ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়েছে। দায়িত্ব পালনে স্বচ্ছতা, নিয়মশৃঙ্খলা এবং জবাবদিহি নিশ্চিত করার ওপরও বিশেষ গুরুত্ব দিয়েছেন আমিনুল হক।
সংশ্লিষ্ট উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জাতীয় স্টেডিয়াম তার ঐতিহাসিক মর্যাদা ফিরে পাওয়ার পাশাপাশি ক্রীড়াবিদ, দর্শক ও সাধারণ মানুষের জন্য আরও নিরাপদ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে পারবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

দৈনিক টার্গেট 


-6de71a-256x144.webp)























