ঢাকা ০৪:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার হবেন: বিজিবি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আজ সোমবার সকালে ময়মনসিংহ সেক্টর সদর দপ্তরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সীমান্তের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি তুলে ধরে তিনি এসব কথা বলেন।

সেক্টর কমান্ডার বলেন, দেশের সার্বভৌমত্ব, সীমান্তের নিরাপত্তা এবং মানুষের জানমাল রক্ষায় বিজিবি সব সময় কঠোর অবস্থানে রয়েছে। দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় অবৈধ অনুপ্রবেশ, পুশ ইন, চোরাচালান ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। ইতিমধ্যে ঝুঁকিপূর্ণ ও স্পর্শকাতর সীমান্ত এলাকাগুলো চিহ্নিত করে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন জানান, ময়মনসিংহ সেক্টরের অধীনে ২৪২ দশমিক ৫ কিলোমিটার সীমান্তের নিরাপত্তায় তিনটি ব্যাটালিয়নের সদস্যরা দায়িত্ব পালন করছেন। সীমান্তে নজরদারি বাড়াতে সিসিটিভি ক্যামেরা, সার্চলাইট, নাইট ভিশন ডিভাইস ও ড্রোন ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং নিয়মিত টহল কার্যক্রমও জোরদার করা হয়েছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, চলতি বছরের গত ১ জানুয়ারি থেকে আজ সোমবার পর্যন্ত ময়মনসিংহ সেক্টরের আওতাধীন সীমান্তে ১১টি ঘটনায় ১৪১ জনের পুশ ইন প্রচেষ্টা প্রতিহত করা হয়েছে। একই সময়ে চারজন মানব পাচারকারীকে আটক এবং পাচারের শিকার ১৩ জনকে উদ্ধার করা হয়েছে। এ ছাড়া মাদক চোরাচালানের সঙ্গে জড়িত ৭০ জনকে আটক করে আইনের আওতায় আনা হয়েছে।

সীমান্তের নিরাপত্তা রক্ষায় স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করে কর্নেল মোহাম্মদ নাসির উদ্দিন বলেন, সীমান্ত এলাকায় কোনো সন্দেহভাজন ব্যক্তির চলাচল কিংবা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা চোখে পড়লে দ্রুত বিজিবিকে জানাতে হবে। দেশের সার্বভৌমত্ব ও মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সীমান্তে নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র

হালুয়াঘাট থানায় আগুন, পুড়েছে নথিপত্র

ময়মনসিংহের হালুয়াঘাট থানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার গভীর রাতে থানার ভেতরে সেরেস্তাকক্ষে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে বেশ কিছু দাপ্তরিক নথিপত্র পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ সদস্যদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুন-সন্ত্রাসের বিরুদ্ধে গ্রাম পুলিশকে সতর্ক থাকার আহ্বান তথ্য প্রতিমন্ত্রীর

নিষিদ্ধ সংগঠনের আগুন-সন্ত্রাস, নাশকতা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা রুখতে গ্রাম পুলিশকে সতর্ক ও সজাগ থাকার আহ্বান জানিয়েছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। তিনি বলেন, দেশের শান্তি-শৃঙ্খলা বিনষ্টের যেকোনো অপচেষ্টা মোকাবিলায় তৃণমূল পর্যায়ে গ্রাম পুলিশকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

‘১০০ টাকায়’ জয় বাংলা স্লোগানে মিছিল, ৬ কিশোর আটক

ময়মনসিংহ নগরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির সহযোগী সংগঠনের মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ছয় কিশোরকে আটক করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে নগরের কাশর বোররচর ভবনের সামনে তিন রাস্তার মোড় এলাকা থেকে তাদের আটক করা হয়…

জনপ্রিয় টার্গেট

এই বৈঠকের পর ফ্যাসিবাদ বিরোধী ঐক্য আরও সুদৃঢ় হবে: মাহদী আমিন

পলাতক আসামি সীমান্ত দিয়ে ঢুকলেই গ্রেপ্তার হবেন: বিজিবি

প্রকাশ: ০৪:২৩:১৬ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬