ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৪:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

জাজিরা ও নড়িয়া উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা তিন দিনের বৃষ্টির পর রোববার সূর্যের দেখা মিলেছে। বৃষ্টি থামার পর জমিতে নেমেছেন কৃষকেরা। কেউ জমে থাকা পানি নিষ্কাশন করছেন, কেউ পচে যাওয়া গাছ বাঁচানোর চেষ্টা করছেন।

নিচু জমির পানি সরাতে কোথাও কোথাও সেচপাম্প বসানো হয়েছে। তবে নানা চেষ্টা সত্ত্বেও অনেক জমিতে রসুন ও পেঁয়াজের বীজ এবং চারা পচে নষ্ট হয়ে গেছে।

কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত মৌসুমে রসুন ও পেঁয়াজের বাজারদর কম থাকায় অনেক চাষি উৎপাদন খরচ তুলতে পারেননি। আগের লোকসান কাটিয়ে ওঠার আশায় এবার তাঁরা আগাম আবাদ করেছিলেন। কিন্তু কয়েক দিনের টানা বৃষ্টি ও জলাবদ্ধতায় সেই আবাদ অনিশ্চয়তায় পড়েছে।

নড়িয়া উপজেলার ডগ্রী এলাকার কৃষক সালাম হাওলাদার দুই একর জমিতে রসুনের আবাদ করেছেন। বৃষ্টির পানিতে তাঁর অধিকাংশ ফসল নষ্ট হয়েছে।

সালাম হাওলাদার বলেন, ‘রসুন আবাদ করতে প্রায় পাঁচ লাখ টাকা খরচ হয়েছে। এর মধ্যে প্রায় তিন লাখ টাকার ফসল নষ্ট হয়ে গেছে। বাকি দুই লাখ টাকার রসুন আছে। সেগুলো টিকবে কি না, তা নিয়েও শঙ্কায় আছি।’

জাজিরার কাজীর হাট এলাকার কৃষক শরীফ উদ্দিন বলেন, ‘গত বছর রসুন চাষ করে তেমন লাভ হয়নি। সেই ক্ষতি পুষিয়ে নিতে এবার আগাম রসুন আবাদ করেছিলাম। কিন্তু বৃষ্টির পানিতে আমার সব রসুন তলিয়ে গেছে। মনে হচ্ছে, সবই নষ্ট হয়ে যাবে। নতুন করে চাষ করার মতো টাকাও আর হাতে নেই।’

ক্ষতিগ্রস্ত কৃষকদের বক্তব্য, প্রাকৃতিক দুর্যোগে চলতি আবাদ ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি নতুন করে চাষ শুরু করতে বাড়তি অর্থের প্রয়োজন হবে। বিনামূল্যে রসুন-পেঁয়াজের বীজ ও সার সরবরাহের পাশাপাশি প্রয়োজনীয় প্রণোদনা দেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

শরীয়তপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ির উপপরিচালকের কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে জেলায় পেঁয়াজ, রসুন, ধনিয়া, মরিচ, কালোজিরা, সরিষা ও শাকসবজিসহ বিভিন্ন ফসল ৩৯ হাজার ৭২০ হেক্টর জমিতে আবাদ করা হয়েছে। টানা বৃষ্টিতে প্রাথমিকভাবে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত হওয়ার তথ্য পাওয়া গেছে।

সালিসে দাম্পত্য কলহ মেটানোর পর গৃহবধূকে গলা কেটে হত্যা, স্বামী আটক

শরীয়তপুরের ডামুড্যায় লামিয়া বৃষ্টি (২১) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার অভিযোগে তাঁর স্বামী রবিউল ছৈয়ালকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাত ৮টার দিকে উপজেলার কনেশ্বর ইউনিয়নের কনেশ্বর গ্রামে এ ঘটনা ঘটে…

হুইপের ঘোষণায় ক্ষোভ: মহাসড়ক অবরোধে যান চলাচল ব্যাহত

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে আরও উত্তপ্ত হয়ে উঠেছে সদর উপজেলা। জেলা সদরের কাছে ঢাকা-শরীয়তপুর মহাসড়কের পাশে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের…

হুইপের ঘোষণায় ক্ষোভ, ক্যাম্পাসের স্থান পরিবর্তনের প্রতিবাদে মহাসড়ক অবরোধ

শরীয়তপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস পূর্বনির্ধারিত জেলা সদর থেকে সরিয়ে হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর নিজ এলাকা পূর্ব ডামুড্যায় স্থাপনের ঘোষণার প্রতিবাদে ঢাকা-শরীয়তপুর মহাসড়ক অবরোধ ও মশালমিছিল করেছেন স্থানীয় বাসিন্দারা। আধা ঘণ্টার অবরোধে মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

জনপ্রিয় টার্গেট

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

টানা বৃষ্টিতে পচছে রসুন-পেঁয়াজ, শরীয়তপুরে ১৪২ হেক্টর জমির ফসল আক্রান্ত

প্রকাশ: ০৪:০৮:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬