ঢাকা ০৪:১২ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জের লিংক রোডে ঝুট বোঝাই ট্রাকে আগুন

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬
  • ১৪ বার পঠিত হয়েছে

আজ সোমবার ভোর পৌনে ৫টার দিকে ফতুল্লার স্টেডিয়াম এলাকার সিএনজি স্ট্যান্ডের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীদের দাবি, মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি পার্কিং করা ট্রাক লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন ধরিয়ে দেন। পরে তাঁরা দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যান।

আগুন লাগার সময় পাশের ট্রাকের চালকেরা ঘুম থেকে উঠে আগুন নেভানোর চেষ্টা করেন। পরে ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।

ট্রাকচালক মামুন জানান, চট্টগ্রাম থেকে পাঁচটি ট্রাকে গার্মেন্টসের ঝুট নিয়ে তাঁরা নারায়ণগঞ্জে আসেন। ভোর ৪টার দিকে লিংক রোডের পাশে ট্রাকগুলো পার্কিং করে ঘুমিয়ে পড়েন। পরে আগুনের খবর পেয়ে তিনি উঠে নিজের ট্রাকে আগুন জ্বলতে দেখেন।

মামুন বলেন, তাঁর ট্রাকে প্রায় ৭ থেকে ৮ লাখ টাকার মালামাল ছিল।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় সকাল সাড়ে ৬টার দিকে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।

শিবু মার্কেট ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন কর্মকর্তা অপূর্ব বল জানান, ‘ট্রাকে ওয়েস্টেজ ঝুট থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের গাড়ির পানি শেষ হয়ে গেলে পাশের পুকুর থেকে পানি সংগ্রহ করে আগুন নেভানো হয়।’

ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক মো. মফিজুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রাকে আগুন দেখতে পায়। কারা আগুন দিয়েছে, তা তদন্ত করা হচ্ছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

ফতুল্লায় পুলিশের কনস্টেবলকে ছুরিকাঘাতে হত্যা, পালিয়ে রক্ষা পেলেন এএসআই

নারায়ণগঞ্জের ফতুল্লায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আনোয়ার হোসেন নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এ সময় দৌড়ে পালিয়ে রক্ষা পেয়েছে সহকারী পুলিশ উপপরিদর্শক (এএসআই) আব্দুস সাত্তার। এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে বলে জানানো হয়েছে…

বিএনপি কার্যালয় পোড়ানোর মামলায় আসামি জেলা ছাত্রদল নেতা

গত ১৯ নভেম্বর উপজেলার কুতুবপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনায় ২১ নভেম্বর রাতে ওয়ার্ডের সাধারণ সম্পাদক ফারুক মাতবর বাদী হয়ে থানায় ৬৮ জন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন। পাশাপাশি আরও ৩০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে।

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে মঞ্জিল পরিবহনের একটি চলন্ত যাত্রীবাহী বাসে আগুন লাগার ঘটনা ঘটেছে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে আগুন লাগার কারণ নিয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের বক্তব্যে অমিল পাওয়া গেছে।

জনপ্রিয় টার্গেট

ডাকাতের কবলে প্রসূতি, আতঙ্কে অ্যাম্বুলেন্সেই প্রসবের পর নবজাতকের মৃত্যু

নারায়ণগঞ্জের লিংক রোডে ঝুট বোঝাই ট্রাকে আগুন

প্রকাশ: ০৩:৩৭:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬