ঢাকা ০১:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

উরুগুয়ের কাছে হেরে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ২ বার পঠিত হয়েছে

আগামীকাল ভোর ৫টায় কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে কোস্টারিকার বিপক্ষে খেলতে নামবে আর্জেন্টিনা। ফিফা আন্তর্জাতিক বিরতিতে এটি বিশ্বচ্যাম্পিয়নদের দ্বিতীয় প্রীতি ম্যাচ। এর আগে লা বোম্বোনেরায় উরুগুয়ের কাছে ২-১ গোলে হেরেছিল স্কালোনির দল।

ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি জানিয়েছেন, কোস্টারিকার বিপক্ষে গোলপোস্ট সামলাবেন মার্তিনেস। উরুগুয়ের বিপক্ষে তাঁকে বিশ্রাম দিয়েছিলেন কোচ। এবার এই গোলরক্ষককে একাদশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

স্কালোনি বলেন, ‘এমিলিয়ানো গোলপোস্টের নিচে থাকবে। আগের ম্যাচের জন্যও সে ফিট ছিল। তবে কিছুটা ঝুঁকি ছিল। আমরা যেহেতু হেরোনিমো রুলিকে বিশ্বাস করি, তাই তাকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলাম।’

একাদশে আরও পরিবর্তনের আভাস দিয়ে স্কালোনি বলেন, ‘অনুশীলনের ওপর নির্ভর করে আমরা চার-পাঁচটি পরিবর্তন আনব।’

এই প্রসঙ্গে স্কালোনি বলেন, ‘দল ভালো খেলেছে। আমরা যেভাবে খেলে আসছি, সেভাবেই খেলেছে। তাই আমরা শান্ত আছি। প্রথমার্ধ ভালো ছিল। আমাদের বলের দখল ছিল, সুযোগও তৈরি করেছি।’

বিরতির পর কয়েকটি পরিবর্তন এনে ভিন্ন কৌশল পরীক্ষা করেছিলেন স্কালোনি। কিন্তু দ্রুত দুই গোল হজম করায় ম্যাচে ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি আর্জেন্টিনা।

হারলেও দলের চেষ্টায় খুশি স্কালোনি, ‘দুই গোল হজম করার পর আমাদের ঘুরে দাঁড়ানোর সময় ছিল না। ম্যাচটিও তখন নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে শুরু করে। তবে দল শেষ পর্যন্ত চেষ্টা চালিয়ে গেছে। ধৈর্য ধরে খেলেছে, যা এই মুহূর্তে খুব গুরুত্বপূর্ণ।’

ফলাফল নিয়ে হতাশ হলেও দলের সামর্থ্যে আস্থা রয়েছে স্কালোনির। তিনি বলেন, ‘আমাদের দলে দারুণ সব খেলোয়াড় আছে, এটা আমাদের স্বস্তি দেয়। ফলাফল আমাদের ভালো লাগেনি। তবে দলের স্বাভাবিক পারফরম্যান্সের তুলনায় ফলাফলটি আমাদের কাছে গৌণ।’

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

রং হারানো মঞ্চে ভারত-পাকিস্তান ফাইনাল

হাজার টাকার টিকিট নেমে এসেছে ২০০ টাকায়। তবু ফাইনালের আগে ঢাকার ফুটবল-আঙিনায় নেই চেনা কোলাহল, নেই টিকিটের জন্য সেই হাহাকার। অথচ আজ জাতীয় স্টেডিয়ামে রাত ৮টায় সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে নামছে দক্ষিণ এশিয়ার দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান

ফিফা সভাপতি নির্বাচনে ইনফান্তিনোর শক্ত প্রতিদ্বন্দ্বী দাঁড় করাচ্ছে উয়েফা

ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা (ফিফা) সভাপতি নির্বাচনে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিপক্ষে শক্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী দেওয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা উয়েফা। এতে ইনফান্তিনোর বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হওয়ার পথ অনিশ্চয়তায় পড়েছে।

ভারতকে নিয়ে মন্তব্য করায় শ্রীলঙ্কা কোচের শাস্তি

শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে জরিমানার এই অর্থ পরিশোধ করতে হবে মুতাইরিকে। নির্ধারিত সময়ে তিনি টাকা দিতে ব্যর্থ হলে দায়ভার বর্তাবে শ্রীলঙ্কা ফুটবল ফেডারেশনের ওপর।

জনপ্রিয় টার্গেট

ব্রেক্সিট ব্যর্থ, ইইউর সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক চান ব্রিটিশ প্রধানমন্ত্রী

উরুগুয়ের কাছে হেরে বদলে যাচ্ছে আর্জেন্টিনার একাদশ

প্রকাশ: ১২:৫৩:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬