ঢাকা ১২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ০ বার পঠিত হয়েছে

পূর্ব লন্ডনের মেফেয়ার ভেন্যুতে এনসিপি ডায়াস্পোরা অ্যালায়েন্স আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে এ মন্তব্য করেন তিনি। স্থানীয় সময় সোমবার সন্ধ্যা সাড়ে ৬টায় এই সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করা হয়। এতে বাংলাদেশ জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সংবর্ধনা অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, ‘যে নৈরাজ্য ও নাশকতা আওয়ামী লীগের সন্ত্রাসীরা দেশে ঘটাচ্ছে, তার কিছু চিহ্ন আমরা যুক্তরাজ্যেও দেখতে পাচ্ছি। এর জন্য দায়ী আসলে কে? বাংলাদেশের জনগণ ৫ আগস্ট তাদের ভূমিকা পালন করেছে। বাংলাদেশের সাধারণ মানুষ, সাধারণ ছাত্র-জনতা জীবন দিয়ে, রক্ত দিয়ে ফ্যাসিবাদকে বিতাড়িত করে দিল্লিতে পাঠিয়ে দিয়েছে। এরপরও ফ্যাসিবাদী ও মুজিববাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে। এর দায় বর্তমান সরকারের।’

এনসিপি আহ্বায়ক বলেন, জুলাই গণঅভ্যুত্থানের পর বিএনপি নানা প্রক্রিয়ায় আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করেছে। গত সাত মাসে বিএনপি সরকারের সময়েও ‘রিকনসিলিয়েশন ও ইনক্লুসিভিটির’ নামে আওয়ামী লীগকে ‘স্পেস’ দেওয়ার চেষ্টা করা হয়েছে। বিএনপির একটি অংশ আওয়ামী লীগ পুনর্বাসনে কাজ করেছে। অথচ আজ আওয়ামী লীগের ‘সন্ত্রাসী’ কার্যক্রমের সামনে বিএনপি অসহায়। এখন তারা বিরোধী দলের সহযোগিতা চাইছে, কারণ আওয়ামী লীগের লোকজন বিএনপির নেতাকর্মীদের বাড়িঘরে আগুন দিচ্ছে।

নাহিদ ইসলামের এই সংবর্ধনা অনুষ্ঠান ঘিরে লন্ডনে আওয়ামী লীগ ও এনসিপির কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। অনুষ্ঠানশেষে নাহিদ ইসলাম ফেসবুক পোস্টে দাবি করেন, আওয়ামী লীগের ‘পলাতক ও উগ্র কর্মীরা’ অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের ওপর হামলা চালিয়েছে। এ বিষয়ে এই প্রতিবেদন লেখা পর্যন্ত আওয়ামী লীগের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এনসিপি এক সংবাদ বিজ্ঞপ্তিতে দাবি করেছে, নাহিদ ইসলামের গণসংবর্ধনা অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন হয়েছে। তবে অনুষ্ঠানস্থলের বাইরে অবস্থান নেওয়া আওয়ামী লীগের সন্ত্রাসীরা অনুষ্ঠান শেষে নাহিদ ইসলামের প্রস্থানের পর অংশগ্রহণকারীদের ওপর হামলা চালায়। এ সময় এনসিপির নেতাকর্মী ও অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা প্রতিরোধ গড়ে তুললে হামলাকারীরা পালিয়ে যায়। হামলায় প্রায় ১০ জন আহত হয়েছেন। উল্লেখ্য, হামলার আগেই নাহিদ ইসলামসহ অধিকাংশ অতিথি অনুষ্ঠানস্থল ত্যাগ করেছিলেন।

লন্ডনে নাহিদ ইসলামের সফরসঙ্গী ও দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ ফেসবুক পোস্টে বলেন, ‘খানিকটা উৎপাত করা ছাড়া অনুষ্ঠানে কোনো ধরনের বিঘ্ন ঘটাতে পারেনি আওয়ামী লীগের সন্ত্রাসীরা। তবে অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা বের হয়ে যাওয়ার শেষ মুহূর্তে কাচের বোতল ও স্টিলের স্টিক দিয়ে হামলা চালায় ওই সন্ত্রাসীরা।’

মাঠে একাই লড়বে বিএনপি

মাঠে একাই লড়বে বিএনপি

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনৈতিক তৎপরতা এবং বিভিন্ন স্থানে সহিংস ঘটনায় দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের প্রয়োজনীয়তা নতুন করে সামনে এসেছে। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানে অংশ নেওয়া রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে সেই ঐক্যের দৃশ্যমান

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত: শফিকুর রহমান

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

জনপ্রিয় টার্গেট

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

ফ্যাসিবাদী শক্তি মাথাচাড়া দিয়ে উঠছে, এর দায় সরকারের: নাহিদ ইসলাম

প্রকাশ: ১২:০৮:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬