ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

লন্ডনে নাহিদের অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

এনসিপির দেওয়া তথ্য অনুযায়ী, সোমবার (১৬ নভেম্বর) লন্ডন সফররত নাহিদ ইসলামকে সংবর্ধনা দিতে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের ওপর কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের উগ্র কর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন নাহিদ ইসলাম। বাংলাদেশ সময় মঙ্গলবার ভোর ৬টার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তিনি এই ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে আহত ব্যক্তিদের দ্রুত সুস্থতা কামনা করেন।

নাহিদ ইসলাম বলেন, অনুষ্ঠানে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকেরাও উপস্থিত ছিলেন। তাঁরা নিজেরাই হামলা ও সহিংসতার ঘটনা প্রত্যক্ষ করেছেন। তাঁদের প্রত্যক্ষ অভিজ্ঞতা ও সংগৃহীত তথ্যের ভিত্তিতে ঘটনাটি আন্তর্জাতিক মহলে আলোচিত হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

পোস্টে নাহিদ ইসলাম আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা বিদেশের মাটিতেও সহিংসতা ও ভীতি প্রদর্শনের মাধ্যমে ভিন্নমত দমনের চেষ্টা করছেন। এটি প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তার পাশাপাশি গণতান্ত্রিক পরিবেশ ও রাজনৈতিক স্বাধীনতার জন্য উদ্বেগজনক।

তিনি বলেন, গণতন্ত্রের সুযোগ নিয়ে গণতন্ত্রবিরোধী সহিংসতা চালানোর অধিকার কারও নেই। যুক্তরাজ্যের মতো গণতান্ত্রিক রাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়, মতপ্রকাশের স্বাধীনতা ও সমাবেশের অধিকারকে সহিংসতা এবং ভীতি প্রদর্শনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা গ্রহণযোগ্য নয়।

এ ঘটনায় দ্রুত, নিরপেক্ষ ও কার্যকর তদন্ত নিশ্চিত করে দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে যুক্তরাজ্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন নাহিদ ইসলাম।

বিক্ষোভকারীরা নাহিদ ইসলামের সংবর্ধনা অনুষ্ঠান পণ্ড করতে চেয়েছিলেন বলে অভিযোগ করেছেন এনসিপির যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। অনুষ্ঠান শেষে দেওয়া ফেসবুক পোস্টে তিনি জানান, নাহিদের কর্মসূচি পণ্ড করতে না পেরে হামলাকারীরা অনুষ্ঠানস্থলের বাইরে জড়ো হন। পরে অংশগ্রহণকারীরা বের হওয়ার পথে তাঁদের ওপর আক্রমণ করা হয়। এতে অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন বলে দাবি করেন তিনি।

বর্তমানে এক সপ্তাহের সফরে যুক্তরাজ্যে রয়েছেন নাহিদ ইসলাম। গত রোববার বাংলাদেশ সময় শুক্রবার সকাল ৯টায় ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে লন্ডনের উদ্দেশে যাত্রা করেন তিনি। তাঁর সফরসঙ্গী হিসেবে রয়েছেন দলের যুগ্ম সদস্যসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) আলাউদ্দীন মোহাম্মদ। আগামী ২১ নভেম্বর (বৃহস্পতিবার) এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে।

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নে অনড় থাকবে জামায়াত: শফিকুর রহমান

গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে অনড় থাকার কথা বলেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেছেন, সংসদে জামায়াতের অবস্থান হবে দায়িত্বশীল বিরোধী দলের। জনগণের কণ্ঠস্বর হিসেবে ভূমিকা রাখার পাশাপাশি কোনো অন্যায়ের সঙ্গে আপস করা হবে না।

রক্তাক্ত পথে আওয়ামী চক্রকে জনগণ ফিরতে দেবে না: রিজভী

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির প্রধান শেখ হাসিনার সমালোচনা করে তাদের উদ্দেশে কড়া হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

জনপ্রিয় টার্গেট

তাবলিগ জামাতের মুরব্বি মাওলানা নজরুর রহমানের ইন্তেকাল

লন্ডনে নাহিদের অনুষ্ঠান শেষে হামলার অভিযোগ

প্রকাশ: ০৮:০৭:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬