০৯:০১ অপরাহ্ন, রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

আজ ওমানের আল আমেরাতে গ্রুপ ‘এ’-এর ম্যাচে টসে জিতে আগে ব্যাটিংয়ে নামে ভারত। শুরুতেই ২২ রানে ৩ উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি। সেখান থেকে ইনিংস মেরামতের দায়িত্ব নেন অর্জুন রাজপুত। ৮৫ বলে ১১ চার ও ৫ ছক্কায় ১০৭ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। বীরেন্দর শেবাগের ছেলে আর্যবীর শেবাগ ২২ ও কাব্য পরেশ প্যাটেল করেন ২৩ রান।

তবে অন্যদের ব্যর্থতায় ৪৬.৩ ওভারে ২০৮ রানেই গুটিয়ে যায় ভারতের ইনিংস। পাকিস্তানের হয়ে আলী রাজা, রিজওয়ানউল্লাহ ও নিখাব শফিক ৩টি করে উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ৬১ রানেই ৫ উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। সেখান থেকে দলের হাল ধরেন হামজা জাহুর ও হাসনাইন আব্বাস দার। ষষ্ঠ উইকেটে তাঁদের ১০৭ রানের জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। হাসনাইন ৬৭ বলে ৩৮ রান করে ফিরলেও অবিচল ছিলেন হামজা। শেষ পর্যন্ত ১০৮ বলে ১০ চার ও ৩ ছক্কায় ১০০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন তিনি।

ভারতের হয়ে মানাল চৌহান ৩২ রানে ৩টি এবং মোহিত উলভা ২টি উইকেট নেন। তবে তাঁদের বোলিং সাফল্য কাজে আসেনি। ৪৮.১ ওভারে ৭ উইকেট হারিয়ে ২০৯ রান তুলে ৩ উইকেটের জয় নিশ্চিত করে পাকিস্তান। ম্যাচসেরার পুরস্কারও জিতেছেন হামজা জাহুর।

এই জয়ে গ্রুপ ‘এ’-এর পয়েন্ট তালিকার শীর্ষে উঠে এসেছে পাকিস্তান। দুই ম্যাচে পূর্ণ ৪ পয়েন্ট তাদের। ২ পয়েন্ট নিয়ে রানরেটের ব্যবধানে দ্বিতীয় স্থানে ভারত, তৃতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাত। দুই ম্যাচেই হেরে এখনো পয়েন্টের খাতা খুলতে পারেনি নেপাল। পরের ম্যাচে পাকিস্তানের প্রতিপক্ষ নেপাল, আর ভারতের প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

কোহলিকে লক্ষ্য করে ব্যাট ছোড়ার ঘটনা ভাইরাল

খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায়, আর কী। অসংখ্য রেকর্ড গড়া বিরাট কোহলি যেখানেই যান, তাঁকে একনজর দেখতে উন্মুখ হয়ে থাকেন ক্রিকেট প্রেমীরা। এমনকি তাঁর অটোগ্রাফ পেতে দর্শকেরা অধীর আগ্রহে অপেক্ষা করেন। তবে এবার কোহলির সঙ্গে যা হলো, তা নিশ্চয়ই তিনি আশা করেননি।

বাংলাদেশের নাগালের বাইরে নিয়ে যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ

সিলেটে যে ওয়েস্ট ইন্ডিজের ওপর বাংলাদেশ ছড়ি ঘোরাচ্ছে, ব্যাপারটা তেমনও নয়। যেখানে ওয়েস্ট ইন্ডিজের ১০০-এর বেশি লিড নেওয়ার সম্ভাবনা তৈরি হয়েছিল, উল্টো নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ লিড নিয়েছে। তবে ব্যাটিংবান্ধব পিচে অনায়াসেই রান করে যাচ্ছে ক্যারিবীয়রা। বাংলাদেশের বিপক্ষে রানের পাহাড় গড়ছে ওয়েস

ওয়ার্নারকে অস্ট্রেলিয়ার কেলেঙ্কারির আসল ঘটনা আগেই জানিয়েছিলেন খাজা

ডেভিড ওয়ার্নার, উসমান খাজা এখন অস্ট্রেলিয়া ক্রিকেটে অতীত। তবে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও দুজনের বন্ধুত্বের সম্পর্ক এখনো অটুট। দুজনের ক্যারিয়ারে এমন এক ঘটনা ঘটেছে, যা ক্রিকেট ইতিহাসেরই অন্যতম এক ন্যক্কারজনক ঘটনা। বহুল চর্চিত স্যান্ডপেপার গেটের কাহিনি আবারও সামনে আনলেন খাজা।

জনপ্রিয় টার্গেট

‘সাক্ষীরা বলেন তাঁরা ন্যায়বিচার চান, আমিও ন্যায়বিচার চাচ্ছি’—ট্রাইব্যুনালে সালমান এফ রহমান

হামজার সেঞ্চুরিতে ভারতকে দাপট দেখাল পাকিস্তান

প্রকাশ: ০৮:২৯:২৩ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬