০৬:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬
  • ৫ বার পঠিত হয়েছে

পরশু মধ্যরাতে শার্লট এফসির বিপক্ষে মাঠে নামবে ইন্টার মায়ামি। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে মায়ামির অনুশীলন কেন্দ্রে মেসির সঙ্গে দেখা করেছেন কামিনো। তবে ম্যাচের প্রস্তুতির কারণে নয়, পুরোনো সম্পর্ক ও আন্তরিকতার টানেই মেসির সঙ্গে তাঁর এই সাক্ষাৎ বলে জানা গেছে।

আর্জেন্টিনা জাতীয় দলের সাবেক প্রধান কোচ আলেহান্দ্রো সাবেলার সহকারী ছিলেন হুলিয়ান কামিনো। ২০১৪ সালের ব্রাজিল বিশ্বকাপে আর্জেন্টিনার ফাইনালে ওঠার ঐতিহাসিক যাত্রায়ও দলের সঙ্গে যুক্ত ছিলেন কামিনো। সেই সময় থেকেই মেসির সঙ্গে কামিনোর পরিচয়। মেসির সঙ্গে পুনর্মিলনের ছবি ও ভিডিও নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশ করে সাবেক সহকারী কোচ লিখেছেন, ‘নাম্বার ওয়ানকে দেখতে এসেছি।’

শুধু পুনরায় মেসির সঙ্গে দেখা হওয়াই নয়। আর্জেন্টিনার তারকা ফুটবলারের মানবিক গুণেরও প্রশংসা করেছেন কামিনো। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) কর্মীদের প্রতি মেসির আন্তরিকতা ও সহযোগিতার নানা ঘটনা তুলে ধরেছেন কামিনো। সাবেক সহকারী কোচ জানান, মেসি দলের কর্মীদের উপহার দিতেন, বিভিন্ন উপহার বিতরণের আয়োজন করতেন এবং পুরস্কারের অর্থ ভাগাভাগির ক্ষেত্রেও সবার কথা ভাবতেন। ক্যামিনো বলেন, ‘বিশ্বের সেরা খেলোয়াড় হয়েও মেসি কখনো আমাদের সঙ্গে কোনো দূরত্ব তৈরি করেনি। সব সময় আমাদের সমর্থন দিয়েছে। আমাদের সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও কখনো দূরে সরিয়ে দেয়নি। বরং সব সময় সবাইকে নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।’

৩৩ ম্যাচে ৫৯ পয়েন্ট নিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের পয়েন্ট তালিকার দুইয়ে মায়ামি। মেসির দল ১৬ ম্যাচ জিতেছে। ড্র করেছে ১১ ম্যাচ ও হেরেছে ৬ ম্যাচ। তিনে থাকা নিউ ইংল্যান্ডের পয়েন্ট ৫৮। ৭৪ পয়েন্ট নিয়ে সবার ওপরে ন্যাশভিল। প্রত্যেকেই ৩৩টি করে ম্যাচ খেলেছে।

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

পর্তুগালকে বিদায় বলে দিলেন রোনালদো

আন্তর্জাতিক ফুটবল থেকে বিদায় নিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। আজ নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অবসরের ঘোষণা দেন ৪১ বছর বয়সী এই ফুটবলার। পর্তুগালের হয়ে ২৩৪ ম্যাচে ১৪৬ গোল করে বিদায় নিচ্ছেন তিনি।

৫৩ লাল কার্ডে আর্জেন্টিনাকে পেছনে ফেলে ব্রাজিলের ফুটবলের বিশ্ব রেকর্ড

লাতিন আমেরিকার ফুটবলে সহিংসতা নতুন কিছু নয়। ঘরোয়া ফুটবল তো বটেই, এমনকি কোপা আমেরিকার মতো টুর্নামেন্টও এর ব্যতিক্রম নয়। এবার ব্রাজিলের ফুটবলে এমন ঘটনা ঘটল, তা পেছনে ফেলেছে আর্জেন্টিনার এক ম্যাচকেও। একটি-দুটি নয়, এক ম্যাচে দেখা গেল ৫৩ লাল কার্ড।

রোনালদোকে নিয়ে সৌদি সাংবাদিকের দাবিতে তুমুল বিতর্ক

ক্রিস্তিয়ানো রোনালদোর সমর্থকসংখ্যা সৌদি আরবের জনপ্রিয় দুই ক্লাব আল নাসর ও আল হিলালের চেয়েও বেশি। এমন দাবি করেছেন দেশটির সাংবাদিক আহমেদ আল ফুহাইদ। তাঁর এই মন্তব্যের পর আরেক সৌদি সাংবাদিকের সঙ্গে শুরু হয়েছে তুমুল বিতর্ক।

জনপ্রিয় টার্গেট

ম্যাচের আগে কার সঙ্গে দেখা করলেন মেসি

প্রকাশ: ০৫:৫২:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬