ঢাকা ০১:১২ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ব্যাগ গুছিয়ে বিদায় নাও, আনচেলত্তিকে রোমারিওর কড়া বার্তা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

শনিবার সিঙ্গাপুরের ন্যাশনাল স্টেডিয়ামে প্রীতি ম্যাচে জাপানের কাছে হারের পর চাপ বেড়েছে আনচেলত্তির। ম্যাচের শুরুতেই তাকেফুসা কুবো ও কেইতো নাকামুরার গোলে ১৯ মিনিটের মধ্যে ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

তবে রিয়াল মাদ্রিদের উইঙ্গার ভিনিসিয়ুস জুনিয়রের ৩৩ ও ৭৫ মিনিটের দুই গোলে সমতায় ফেরে ব্রাজিল। শেষ পর্যন্ত যোগ করা সময়ে তাতসুহিরো সাকামোতোর গোলে ৩-২ ব্যবধানে জয় নিশ্চিত করে জাপান।

ম্যাচের শেষ দিকে জাপানের জয়সূচক গোলের আগে হওয়া একটি ফাউল নিয়ে বিতর্ক তৈরি হয়। এর প্রতিবাদ করতে গিয়ে লাল কার্ড দেখেন আনচেলত্তি ও বদলি হিসেবে মাঠে নামা বার্সেলোনা ফরোয়ার্ড রাফিনিয়া।

এই হারের পর সামাজিক মাধ্যম ইনস্টাগ্রামে নিজের ক্ষোভ প্রকাশ করেন রোমারিও। আনচেলত্তিকে উদ্দেশ করে তিনি লেখেন, ‘অনেক হয়েছে, আনচেলত্তি! ব্যাগ গুছিয়ে বিদায় নাও! তোমার অতীত অর্জন নিয়ে কারও কোনো প্রশ্ন নেই। বিশ্ব ফুটবলের ইতিহাসে তুমি অন্যতম সেরা কোচ। তবে সেটি ক্লাব পর্যায়ে। ব্রাজিল জাতীয় দলের হয়ে এখনো কিছুই দিতে পারোনি। আমরা আর সহ্য করতে পারছি না।’

আনচেলত্তিকে ক্লাব ফুটবলে ফিরে যাওয়ার পরামর্শও দিয়েছেন রোমারিও, ‘কোচিং চালিয়ে যেতে চাইলে ক্লাবে ফিরে যাও, যেখানে নিজের নাম প্রতিষ্ঠা করেছো। ব্রাজিল দল আর এভাবে ঝুঁকি নিতে পারে না কিংবা কী হয় তা দেখার অপেক্ষায় থাকতে পারে না।’

শুধু আনচেলত্তি নয়, ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সভাপতি সামির জাউদকেও সরাসরি বার্তা দিয়েছেন রোমারিও। তাঁর মতে, আরেকটি বড় টুর্নামেন্টে ব্যর্থতা এড়াতে এখনই সাহসী সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।

জাউদকে উদ্দেশ করে রোমারিও লেখেন, ‘আপনি তরুণ, ব্রাজিলিয়ান এবং আমি বিশ্বাস করি, আমাদের ফুটবলের জন্য আপনি ভালো কিছু চান। এবার সাহসী সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। প্রমাণ করতে হবে, এমন সিদ্ধান্ত নেওয়ার মতো সাহস আপনার আছে।’

কাউকে দোষ দিতে চান না হামজা

কাউকে দোষ দিতে চান না হামজা

শেষ বাঁশি বাজার পর মাঠের মাঝেই মুখ ঢেকে বসে পড়েছিলেন। ড্রেসিংরুম থেকে বেরিয়ে মিক্সড জোনে সাংবাদিকদের সামনে যখন দাঁড়ালেন, হামজা চৌধুরীর চোখেমুখে তখনো রাজ্যের অবিশ্বাস। পুরো ম্যাচে লড়াই করে, দারুণ সব গোলের সুযোগ তৈরি করেও শেষ মুহূর্তের ভুলে হার—ফুটবলের এই নিষ্ঠুর রূপটা যেন কিছুতেই মেনে নিতে পারছিলেন

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত সোম

সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন শমিত সোম

শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের পর সমর্থকদের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, পাকিস্তানের কাছে হারে তা পূরণ করতে না পারার আক্ষেপও আছে শমিতের। তবে এই হারেই সব শেষ হয়ে যায়নি, সমর্থকদের পাশে থাকার আহ্বান জানিয়েছেন তিনি। শমিতের শেষ কথা, ‘শ্রীলঙ্কা ম্যাচের পর সবার মধ্যে একটা ভালো অনুভূতি তৈরি হয়েছিল, আমরা সবাইকে অনুপ্

শ্রাবণের এমন ভুল প্রত্যাশা করেননি পাকিস্তান কোচও

ম্যাচের ৮৫ মিনিট পর্যন্ত তিনিই ছিলেন বাংলাদেশের রক্ষণের শেষ ভরসা। আলী উজাইর, আদিল নবী কিংবা আলী খানের নিশ্চিত গোলমুখী শট ফিরিয়ে দিয়ে গ্যালারিতে আশা বাঁচিয়ে রেখেছিলেন মেহেদী হাসান শ্রাবণ। কিন্তু ৮৬ মিনিটে তাঁরই এক ভুলে মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল ২১ বছর পর সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্ন। ত

জনপ্রিয় টার্গেট

আসছে ট্রাম্প-পরবর্তী যুক্তরাষ্ট্রের রূপরেখা, নারীদের ভোটাধিকার বাতিল চায় মাগা কট্টরপন্থীরা

ব্যাগ গুছিয়ে বিদায় নাও, আনচেলত্তিকে রোমারিওর কড়া বার্তা

প্রকাশ: ১২:৪৪:২৪ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬