ঢাকা ১২:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মধ্যরাতে লোহার গেট ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ১২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬
  • ৩ বার পঠিত হয়েছে

গতকাল শনিবার দিবাগত মধ্যরাতে বানিয়াচং সদরের শেখের মহল্লা এলাকায় প্রবাসী সাবিন মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাবিন মিয়ার ছেলে বাহরাইনপ্রবাসী তুহিন মিয়া জানান, গভীর রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে ১০ থেকে ১২ জনের মুখোশধারী ডাকাতদল তাঁদের বাড়িতে হানা দেয়। এ সময় লোহার গেট ভেঙে ঘরে প্রবেশ করে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতেরা। পরে বাড়ির সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে খুলে ফেলে।

একপর্যায়ে ঘরের বিভিন্ন আসবাব ও মালামাল তছনছ করে ১৬ ভরি স্বর্ণালংকার, নগদ ১০ লাখ ৮০ হাজার টাকাসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নেয় ডাকাতেরা। পরিবারের সদস্যদের চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে তারা দ্রুত পালিয়ে যায়।

তুহিন মিয়ার অভিযোগ, ঘটনার পর বানিয়াচং থানার পুলিশকে জানানো হলেও তাৎক্ষণিকভাবে কাঙ্ক্ষিত সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করলে সেখান থেকে বিষয়টি থানার পুলিশকে জানানো হয়। এরপর আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে বিভিন্ন আলামত সংগ্রহ করে।

এ বিষয়ে বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক বলেন, ডাকাতির ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং লুণ্ঠিত মালামাল উদ্ধারে পুলিশ কাজ করছে।

হবিগঞ্জে ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে ডাকবাহী গাড়ি ও পাথরবোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন ডাকবাহী গাড়ির চালক মো. জসিম (৪০), মেইল গার্ড মো. মজনু মিয়া (৫৪) ও আবুল কালাম আজাদ (৫৫)।

হবিগঞ্জে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল চালকের

হবিগঞ্জের মাধবপুরে ঢাকা-সিলেট মহাসড়কে যাত্রীবাহী বাস ও মালবাহী পিকআপের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে মহাসড়কের মাধবপুর উপজেলার মীরনগর এলাকায় আকিজ ফ্যাক্টরির সামনে এ দুর্ঘটনা ঘটে…

চুনারুঘাটে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার রানীগাঁও ইউনিয়নে বিদ্যুতায়িত হয়ে হৃদয় মিয়া (২০) নামে এক যুবক মারা গেছেন। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে রানীগাঁও ইউনিয়ন পরিষদ কার্যালয়ের সামনের মাঠ ও রানীগাঁও পশ্চিম বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জনপ্রিয় টার্গেট

মধ্যরাতে লোহার গেট ভেঙে প্রবাসীর বাড়িতে ডাকাতি, স্বর্ণালংকারসহ নগদ অর্থ লুট

প্রকাশ: ১২:৪৪:১০ অপরাহ্ন, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬