১৯ জুলাই নিউজার্সিতে স্পেনের বিপক্ষে ফাইনাল ম্যাচটাই যে আর্জেন্টিনার হয়ে সবশেষ কোনো ম্যাচ, সেটা অবসরের ঘোষণার সময় উল্লেখ করেন মেসি। সিদ্ধান্ত ২১ জুলাই নিলেও ব্যক্তিগত কারণে ৩১ আগস্ট আন্তর্জাতিক ফুটবলকে বিদায় বলেন তিনি। এদিকে সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার কয়েকটি প্রীতি ম্যাচ হওয়ার কথা। যার মধ্যে রয়েছে হোম ম্যাচও। কিন্তু আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস গত রাতে এক প্রতিবেদনে জানিয়েছে, শিগগিরই দেশের মাঠে ভক্ত-সমর্থকদের সামনে শেষ ম্যাচ খেলতে এখনই প্রস্তুত নন মেসি।
সেপ্টেম্বর-অক্টোবরে আর্জেন্টিনার যে প্রীতি ম্যাচের কথা বলা হচ্ছে, সেজন্য দল ঘোষণা তো দূরে থাক। এমনকি প্রতিপক্ষও নিশ্চিত হওয়া যায়নি। সাধারণত প্রাথমিক তালিকা অনেক আগেই ফাঁস হয়ে যায়, বিশেষ করে যখন দলে কোনো চমক থাকার সম্ভাবনা থাকে। তবে কোচিং স্টাফও যেসব খেলোয়াড়কে পর্যবেক্ষণে রাখছেন। সেকারণে তাঁদের ব্যাপারে কোনো বিস্তারিত তথ্য দেয়নি। পাওয়া যায়নি প্রাথমিক তালিকাও।
লিওনেল স্কালোনিকে নিয়েও আর্জেন্টিনার চিন্তা কম নয়। গত ১৯ জুলাই স্পেনের কাছে ১-০ গোলে বিশ্বকাপ ফাইনালে হারের পর স্কালোনি জানিয়েছিলেন, এ বছরের ডিসেম্বরে চুক্তির মেয়াদ শেষ হলে সবকিছু ভেবে দেখবেন। চুক্তি নবায়ন নিয়েও কিছু জানা যায়নি। এদিকে টিওয়াইসি স্পোর্টসের এক প্রতিবেদনে জানা গেছে, স্কালোনির দীর্ঘদিনের সঙ্গী ও আর্জেন্টিনার সহকারী কোচ ওয়ালতার স্যামুয়েল জাতীয় দলের দায়িত্ব ছেড়েছেন।
২০১৮ বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলের দায়িত্ব পেয়েছিলেন স্কালোনি। প্রথমে তাঁর নিয়োগ নিয়ে অনেকেই আপত্তি তুলেছিলেন। পরবর্তীতে স্কালোনির জাদুর ছোঁয়ায় একের পর এক শিরোপা জেতে আলবিসেলেস্তেরা। ২০২১ কোপা আমেরিকা জিতে দীর্ঘ ২৮ বছরের অপেক্ষার অবসান ঘটায় আর্জেন্টিনা। সেই ধারাবাহিকতায় ২০২২ ফুটবল বিশ্বকাপ, ২০২২ ফিনালিসিমা এবং ২০২৪ কোপা আমেরিকা জেতে আলবিসেলেস্তেরা। কাতারে ২০২২ বিশ্বকাপ জিতে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষা ফুরোনোর পাশাপাশি মেসি তাঁর আজন্মলালিত স্বপ্নপূরণ করেন। মেসি-স্কালোনি জুটি আলবিসেলেস্তেদের হয়ে জিতেছেন চার শিরোপা।
ভারত-আফগানিস্তান টি-টোয়েন্টি সিরিজ শুরু হতে বেশি দিন বাকি নেই। তবে সিরিজ শুরুর আগমুহূর্তে দুই দল চিন্তায় পড়ে গেছে। ম্যাচ মাঠে না গড়ানোর গুঞ্জন শোনা যাচ্ছে। দিল্লিতে এক সম্মেলনের কারণেই মূলত দুই দলের সিরিজ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
আর্জেন্টিনার কোচিং স্টাফে আট বছরের পথচলার ইতি টানতে যাচ্ছেন ওয়াল্টার স্যামুয়েল। লিওনেল স্কালোনির দীর্ঘদিনের সহকারী হিসেবে দলের সাফল্যের নেপথ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা সাবেক এই ডিফেন্ডার আর নতুন চুক্তি করবেন না।
জয়টা কেবল ছিল সময়ের অপেক্ষা। দুবাই স্টেডিয়ামে গত রাতে নন্দিনী শর্মার বলে স্কুপ করতে গিয়ে অবশেষে রাবেয়া খান হিট উইকেটে আউট হওয়ার পর উদযাপন শুরু করে ভারতীয় ক্রিকেট দল। একমাত্র দল হিসেবে নারী এশিয়া কাপের দশবারের দশবারই ফাইনালে উঠেছে ভারত। তবে ফাইনালে উঠেই যে হারমানপ্রীত কৌর-স্মৃতি মান্ধানাদের কাজ শেষ,
দৈনিক টার্গেট 


























