ঢাকা ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬
  • ১৮ বার পঠিত হয়েছে

প্রথম ইনিংসে ১২১ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ স্কোরবোর্ডে ৪০০ রান তুলতে পেরেছে হৃদয়ের দুর্দান্ত ব্যাটিংয়েই। ষষ্ঠ উইকেটে লিটন দাসের সঙ্গে ২০৬ রানের জুটি করেছেন হৃদয়। তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। খেলেছেন ১৩৭ রানের ইনিংস। তবে দ্বিতীয় ইনিংসে ভালো শুরুর আভাস দিলেও ২৩ রানে বিদায় নিয়েছেন। রাবাদার গতিময় বাউন্সার পুল করতে গিয়ে হৃদয় ধরা পড়েছেন উইকেটরক্ষক রায়ান রিকেলটনের হাতে।

উইকেট নেওয়ার পর রাবাদা যেভাবে হুংকার ছুড়েছেন, সেটা পছন্দ হয়নি হৃদয়ের। যাঁর পরিপ্রেক্ষিতে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়েছিল। বাংলাদেশকে ৯ উইকেটে হারানোর পর রাবাদা জানিয়েছেন, সফরকারীদের দুর্দান্ত ব্যাটিং পছন্দ হয়নি বলে তাঁর এমন উদযাপন। ৩১ বছর বয়সী প্রোটিয়া পেসার বলেন, ‘প্রথম ইনিংসে তারা (বাংলাদেশ) যেভাবে দাপট দেখিয়ে খেলছিল, বিষয়টি আমাদের ভালো লাগেনি। আমরা শুধু সেটাই থামাতে চেয়েছিলাম। সেকারণেই আগ্রাসী উদযাপন করেছি।’

প্রথম ইনিংসে বাংলাদেশের প্রথম ৫ উইকেটের পাঁচটিই তুলে নেন রাবাদা। মাহফিজুল ইসলাম রবিন, মুমিনুল হক, নাজমুল হোসেন শান্ত, তানজিদ হাসান তামিম, মুশফিকুর রহিম— টেস্টে ১৮ বার ইনিংসে ৫ উইকেট নেওয়ার পথে সফরকারীদের এই পাঁচ ব্যাটারকে ফিরিয়েছেন রাবাদা।

ওয়ান্ডারার্সের গ্যালারিতে থাকা দর্শকেরা উপভোগ করছিলেন রাবাদার আগুনে বোলিং। পড়ন্ত বিকেলে দর্শকেরা বলছিলেন, ‘ওহ কেজি, আপনিই পৃথিবীর সেরা।’ তবে আক্রমণাত্মক বোলিংয়ের মাঝেও রাবাদার মধ্যে দেখা গেছে ক্লান্তির ছাপ। ক্লান্ত হওয়ার কারণ জানাতে গিয়ে তারকা প্রোটিয়া পেসার বলেন, ‘বাংলাদেশ ম্যাচের কারণে নয়। আমরা এত বেশি ক্রিকেট খেলেছি যে একারণেই ক্লান্তি অনুভব করছি।’

অলরাউন্ড পারফরম্যান্সে ম্যাচসেরা রাবাদাকে জোহানেসবার্গের ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি তাপমাত্রায় খেলতে হয়েছে। মূলত তাঁর ক্লান্তির কারণ এটাই। বাংলাদেশকে প্রথম টেস্টে ৯ উইকেটে হারানোর পর রাবাদা বলেছেন, ‘যখন রিকসের (রিকেলটন) সঙ্গে ব্যাটিং করছিলাম, তখনই বোঝা যাচ্ছিল কতটা ক্লান্ত হয়ে পড়েছি।’

জোহানেসবার্গে গতকাল প্রথম টেস্টে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়েছে দক্ষিণ আফ্রিকা। সিরিজ বাঁচাতে শেষ টেস্ট জয়ের কোনো বিকল্প নেই নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন বাংলাদেশ দলের। সেঞ্চুরিয়নে ২৩ নভেম্বর শুরু হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের দ্বিতীয় টেস্ট। লাল বলের সিরিজ শেষে সাদা বলের সিরিজ খেলবে দুই দল। ১ থেকে ৭ ডিসেম্বর পর্যন্ত হবে বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা সিরিজের তিন ওয়ানডে। টি-টোয়েন্টিও খেলবে তিনটি। এই তিন টি-টোয়েন্টি হবে ১০, ১২ ও ১৩ ডিসেম্বর।

রাবাদা বাংলাদেশ সিরিজে শুধু টেস্টই খেলবেন। কারণ, আজ ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে, টি-টোয়েন্টি দুই সিরিজেরই দল ঘোষণা করেছে। কোথাও নেই রাবাদার নাম।

হৃদয়কে শাস্তি দিল আইসিসি

হৃদয়কে শাস্তি দিল আইসিসি

জোহানেসবার্গ টেস্টটা তাওহীদ হৃদয়ের কাছে অম্লমধুর এক টেস্টই হয়ে থাকল। তাঁর দুর্দান্ত সেঞ্চুরির পরও ৯ উইকেটে হেরেছে বাংলাদেশ। হারের পর এমনিতেই মন খারাপ। সেখানে ‘মড়ার উপর খাঁড়ার ঘা’ হয়ে এল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি। জরিমানার পাশাপাশি পেলেন ডিমেরিট পয়েন্টও।

শ্রীলঙ্কাকে হারিয়ে জয়খরা কাটাল পাকিস্তান

শ্রীলঙ্কাকে ৮ উইকেটে হারিয়ে টেস্টে পাঁচ ম্যাচের জয়খরা কাটিয়েছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় টেস্টের চতুর্থ দিনেই ৯০ রানের লক্ষ্য তাড়া করে বড় জয় তুলে নিয়েছে স্বাগতিকেরা। এই জয়ে ১-০ ব্যবধানে সিরিজও নিজেদের করে নিয়েছে তারা।

টি-টেনে হেটমায়ারের তাণ্ডব, ৩৭ বলে সেঞ্চুরি

টি-টেনে শিমরন হেটমায়ারের ব্যাটিং ঝড় দেখল ভক্তরা। ৩৭ বলে সেঞ্চুরি তুলে নিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের এই মারকুটে ব্যাটার। তাঁর ব্যাটিং তাণ্ডবের দিনে ৪০ রানের জয় তুলে নিয়েছে এমিরেটস ঈগলস।

জনপ্রিয় টার্গেট

আকভানের প্রভাবে স্থবির উপকূল, বৃষ্টিতে ভিজে নষ্ট জেলেদের কোটি টাকার মাছ

বাংলাদেশ ম্যাচে আগ্রাসী উদযাপনের ব্যাখ্যা দিলেন রাবাদা

প্রকাশ: ০৫:২৪:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬