ভারতকে গত বছর হারিয়ে দ্বিতীয়বারের মতো অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের শিরোপা জিতেছিল পাকিস্তান। এবার পাকিস্তান নেমেছে শিরোপা ধরে রাখার মিশনে। আজ প্রথম ধাপ তারা পেরিয়েছে হেসেখেলে। ওমানের আল আমেরাত গ্রাউন্ডে বাংলাদেশকে ৯ উইকেটে হারিয়ে পাকিস্তান শিরোপা নির্ধারণী ফাইনালে পা রেখেছে।

মাত্র কয়েক দিন আগেই পিঠের অস্ত্রোপচার থেকে সেরে মাঠে ফিরেছিলেন অস্ট্রেলিয়ার পেসার ল্যান্স মরিস। প্রত্যাবর্তনের সেই ম্যাচে ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার হয়ে ইংল্যান্ডের বিপক্ষে বল হাতে আলোও ছড়িয়েছিলেন তিনি। কিন্তু এবার মাঠের বাইরের এক দুর্ঘটনায় আবারও ছিটকে গেলেন এই অস্ট্রেলিয়ান গতিতারকা।