ঢাকা ০৯:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬
  • ১১ বার পঠিত হয়েছে

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ইনিংসে ৯৩ রানে আউট হয়ে পঞ্চম টেস্ট সেঞ্চুরি মিস করেছেন শাকিল। দ্বিতীয় ইনিংসে তিন অঙ্ক ছোঁয়ার কাছাকাছি পৌঁছে গিয়েছিলেন তিনি। তবে এবার মাত্র ৩ রানের জন্য সেঞ্চুরি হাতছাড়া করেছেন। তাতে টেস্ট ইতিহাসের পঞ্চম ব্যাটার হিসেবে দুই ইনিংসেই নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার বিব্রতকর রেকর্ডে নাম লিখিয়েছেন। এর আগে অস্ট্রেলিয়ার ক্লেম হিল, ইংল্যান্ডের ফ্র্যাংক উলি, ওয়েস্ট ইন্ডিজের গর্ডন গ্রিনিজ ও শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে দুই ইনিংসে সেঞ্চুরির কাছাকাছি গিয়েও করতে পারেননি।

ক্রিকেটের রাজকীয় সংস্করণে দুই ইনিংসে নার্ভাস নাইন্টিতে আউট হওয়ার ঘটনা এখন পর্যন্ত ঘটেছে ছয়বার। যাঁদের মধ্যে একমাত্র ব্যাটার হিসেবে এক টেস্টের দুই ইনিংসেই সেঞ্চুরির কাছাকাছি গিয়ে আউট হয়েছেন ক্যারিবীয় কিংবদন্তি গ্রিনিজ।

৩৭তম ওভারের পঞ্চম বলে বাবরকে ফিরিয়ে জুটি ভাঙেন মিলান রত্নায়েকে। ৪৮ বলে ৬ চারে ৩৪ রান করেন বাবর। লঙ্কান অধিনায়ক কুশল মেন্ডিস শর্ট স্কয়ার লেগে লাহিরু উদারাকে রেখে যে ফাঁদ তৈরি করেছিলেন, সেই উদারার হাতেই ধরা পড়েন বাবর। কুশল একই সঙ্গে শ্রীলঙ্কার উইকেটরক্ষকও। সালমান আলী আগাকেও (১৩) এরপর একইভাবে ফাঁদ পেতে তাঁর উইকেট নিয়েছে শ্রীলঙ্কা। ৪৩তম ওভারের শেষ বলে শর্ট ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে দুর্দান্ত ক্যাচ ধরেন পাসিন্দু সুরিয়াবান্দারা। এবারও উইকেট নিয়েছেন মিলান রত্নায়েকে।

দ্রুত ২ উইকেট হারিয়ে পাকিস্তান ৪৩ ওভারে ৫ উইকেটে ১২৫ রানে পরিণত হয়। ষষ্ঠ উইকেটে ১৫৯ বলে ৯২ রানের জুটি গড়েন শাকিল-গাজী ঘুরি। ৬৯তম ওভারের শেষ বলে ঘুরিকে (৩৫) ফিরিয়ে জুটি ভাঙেন রত্নায়েকে। দ্বিতীয় ইনিংসে এটাই পাকিস্তানের সর্বোচ্চ জুটি। যখন ৮৫তম ওভারের পঞ্চম বলে শাকিলকে বোল্ড করেন কুমারা, তখন স্বাগতিকদের স্কোর ৮৪.৫ ওভারে ৮ উইকেটে ২৮৪ রান। এখানেই শেষ পাকিস্তানের দ্বিতীয় ইনিংস। ৯৭ রান করা শাকিল সর্বোচ্চ রানসংগ্রাহক। ২১০ বলের ইনিংসে মেরেছেন ৮ চার।

যদি শ্রীলঙ্কার ফিল্ডাররা ক্যাচ মিস না করতেন, তাহলে হয়তো ম্যাচের ফল ভিন্ন কিছু হতেও পারত। এর আগে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে পাকিস্তান ৯ উইকেটে ৪৩৮ রান করার পর ইনিংস ঘোষণা করে। প্রথম ইনিংসেও শাকিল সর্বোচ্চ রানসংগ্রাহক। তাঁর পাশাপাশি বাবর, তাহা, তায়েব আরিফ, আরাফাত মিনহাসও করেন ফিফটি। জবাবে শ্রীলঙ্কা ৪৪৬ রানে গুটিয়ে যায়। ইনিংস সর্বোচ্চ ১৬৭ রান করেন ধনাঞ্জয়া ডি সিলভা। কুশলের ব্যাট থেকে আসে ১১৯ রান। পাকিস্তানি পেসার সাকিব খান ১৩০ রানে নিয়েছেন ৭ উইকেট। এই ম্যাচ দিয়েই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে। ম্যান অব দ্য ম্যাচের পুরস্কারও পেয়েছেন তিনি।

পাকিস্তানের বিপক্ষে সাদের জায়গায় খেলবেন কে

শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। তবে সেই জয়ের আনন্দ কিছুটা ম্লান হয়ে গেছে রাইট-ব্যাক সাদ উদ্দিনের চোটে। গোড়ালির চোটে টুর্নামেন্ট থেকেই ছিটকে গেছেন ছন্দে থাকা এই ডিফেন্ডার। আগামীকাল ঢাকার জাতীয় স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষ

ভারতে থেকে এভাবেই বাংলাদেশকে ঘায়েলের ছক কষেছিল ওয়েস্ট ইন্ডিজ

২০২৬ সালে টেস্ট সংস্করণে ওয়েস্ট ইন্ডিজের সময়টা দুর্দান্ত কেটেছে। তিন সিরিজ খেলে তিনটিতেই অপরাজিত। দুই সিরিজ জিতেছে ও আরও এক সিরিজ ড্র করেছে ক্যারিবীয়রা। যার মধ্যে সবশেষ বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ ড্র করেছে উইন্ডিজ। তবে ক্যারিবীয়দের এই টেস্ট সিরিজ জয়ের পেছনে অবদান রয়েছে ভারতেরও।

জনপ্রিয় টার্গেট

সাপের কামড়ে ২ ঘণ্টা ঝাড়ফুঁক, অ্যান্টিভেনমের জন্য ৪ হাসপাতাল ঘুরেও বাঁচলেন না কৃষক

দুই বারই সেঞ্চুরি মিস, বিব্রতকর রেকর্ডে পাকিস্তানের ক্রিকেটার

প্রকাশ: ০৯:২৩:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬