০৮:১৯ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ২৪ বার পঠিত হয়েছে

গতকাল বিকেলে কিংস অ্যারেনায় দলের অনুশীলনের পরিবেশ ছিল অন্য রকম। হালকা শীতের আমেজে শুরু থেকেই চলল সতীর্থদের খুনসুটি আর হুল্লোড়। এই ফুরফুরে মেজাজের ভিড়ে একমাত্র ব্যতিক্রম ছিলেন অধিনায়ক তপু বর্মন। ভুটান ম্যাচের ঠিক আগে গা গরম করতে গিয়ে চোট পেয়ে ছিটকে যাওয়ার হতাশা এখনো পুরোপুরি কাটেনি অভিজ্ঞ এই ডিফেন্ডারের। দলের মূল অনুশীলনে বল পায়ে নামেননি তিনি।

শুক্রবার খেলোয়াড়দের রিকভারির সুযোগ দিয়ে গতকাল থেকে লঙ্কানদের মোকাবিলার ছক কষতে শুরু করেছেন কোচ টমাস ডুলি। আর কোচের সেই পরিকল্পনায় দলের বড় স্বস্তি হয়ে ফিরছেন শেখ মোরসালিন। জ্বরে ভুগে প্রথম ম্যাচে ডাগআউটে বসে থাকা এই তরুণ ফরোয়ার্ড এখন পুরোপুরি বিপন্মুক্ত। অনুশীলনের শুরুতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে দলের ভেতরের মেজাজ আর নিজের ফেরার বার্তায় কোনো লুকোছাপা করেননি তিনি।

ভুটানের বিপক্ষে একের পর এক সুযোগ হাতছাড়া হওয়ায় স্কোরলাইন বড় করতে না পারার আক্ষেপ থাকলেও মোরসালিন বিষয়টি দেখছেন ভিন্নভাবে। তাঁর মতে, বড় ব্যবধানে না জেতা দলের ভেতরে আত্মতুষ্টি জমতে দেয়নি। দলের মনস্তত্ত্ব ব্যাখ্যা করে তিনি বলেন, ‘একদিক থেকে আমি মনে করি যে ভালো হয়েছে। কেননা, অনেক সময় হয়, অনেক বেশি গোল দিয়ে ফেললে বডি রিল্যাক্স হয়ে যায়। তাই ওই দিক থেকে যে আমাদের ওই…মানে আমরা সবাই এখনো খুব ক্ষুধার্ত হয়ে আছি। আমরা পরের ম্যাচে সেই ক্ষুধা নিয়ে খেলতে নামতে পারব।’

বুধবার ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ও শেষ ম্যাচে লঙ্কানদের মুখোমুখি হবেন টমাস ডুলির শিষ্যরা। এর আগে কাল দলের সঙ্গে যোগ দিচ্ছেন প্রবাসী দুই তারকা হামজা চৌধুরী ও ফারহান আলী ওয়াহিদ। তাতে দলের আত্মবিশ্বাস আরও উঁচুতে উঠবে বলে মনে করেন মোরসালিন, ‘আমরা অবশ্যই এটা নিয়ে খুবই আশাবাদী। হামজা ভাই তারপরে ফারহান, ওরা এলে আমাদের মানে টিমের যে স্পিরিট ছিল, তা আরও বাড়বে ইনশা আল্লাহ।’

ভুটান ম্যাচে নাম্বার নাইন হিসেবে খেলেছেন ডিফেন্ডার বিশ্বনাথ ঘোষ। যদিও কোচ টমাস ডুলির সেই ফাটকা কাজে লাগেনি। সাফের মতো টুর্নামেন্টকে তিনি বানিয়েছেন পরীক্ষার মঞ্চ। মোরসালিনও সায় দিচ্ছেন কোচের কথাতেই, ‘আমাদের তো আসলে নাম্বার নাইনের সমস্যা অনেক দিনের। এটা সবাই জানে। কিন্তু আমরা যখন যেখানেই সুযোগ পাই…দেখা গেল আমি মিডফিল্ডে, অ্যাটাকিং মিডফিল্ডে অনেক সময় খেলেছি। একজন খেলোয়াড় হিসেবে আমাকে কোচ যেখানেই সুযোগ দেবেন, আমি সেরাটা দেওয়ার চেষ্টা করব। বিশ্বনাথ দাদাও সেই চেষ্টা করেছেন।’

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান হারলেই সেমিফাইনালে বাংলাদেশ

সাফের সেমিফাইনালে ওঠার সমীকরণটা বাংলাদেশের জন্য সহজ হতে পারে। স্বাগতিকেরা মাঠে না নামলেও তাদের শেষ চারে ওঠার পথ তৈরি হবে শ্রীলঙ্কা ও ভুটানের ম্যাচের ফল থেকে। রাত আটটায় দুই দলের লড়াইয়ে ভুটান জয় না পেলেই এক ম্যাচ হাতে রেখে ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনাল নিশ্চিত হবে বাংলাদেশের।

বিশ্বকাপ ফাইনালে মারামারির ঘটনায় শাস্তি কমল আর্জেন্টাইন ফুটবলারের

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ম্যাচ শেষে মারামারির ঘটনায় আর্জেন্টিনার ডিফেন্ডার নাউয়েল মলিনার শাস্তি কমিয়েছে ফিফা। সাত ম্যাচের নিষেধাজ্ঞা কমিয়ে চার ম্যাচ করেছে সংস্থাটির আপিল কমিটি। তবে লেয়ান্দ্রো পারেদেসের ১০ ম্যাচের নিষেধাজ্ঞা বহাল রয়েছে।

জনপ্রিয় টার্গেট

গোলের ক্ষুধা নিয়ে হামজার অপেক্ষায় বাংলাদেশ

প্রকাশ: ০৯:৫৬:০৩ পূর্বাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬