০২:২৪ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আজ স্ট্রাইকার হিসেবে কাকে খেলাবেন ডুলি

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬
  • ৯ বার পঠিত হয়েছে

পায়ের ব্যথায় গত দুই দিন ঠিক মতো অনুশীলন করতে পারেননি বিশ্বনাথ। শ্রীলঙ্কা ম্যাচে তাঁকে নিয়ে কোনো ধরেনর ঝুঁকিতে যেতে চান না ডুলি। তাই বিশ্বনাথকে এক ম্যাচ স্ট্রাইকার হিসেবেই খেলিয়েই এবার নতুন পরিকল্পনা করতে হচ্ছে তাঁকে।

বিশ্বনাথের চোটে শুরুর একাদশে স্ট্রাইকার হিসেবে দেখা যাবে মোহাম্মদ ইব্রাহিমকে। ভুটানের বিপক্ষে ম্যাচে বিশ্বনাথের বদলি হিসেবে মাঠে নেমে ব্যবধান গড়ে দেওয়া গোলটা করেন তিনি। তাই নাম্বার নাইনে তাঁর ওপরেই আস্থা রাখবেন ডুলি, সেটা একরকম নিশ্চিত।

গত সেপ্টেম্বরে আসিয়ান কাপের দলে জায়গা না পেলেও সাফে সুযোগ পেয়ে ডুলিকে যেন কড়া জবাবই দিয়েছেন ইব্রাহিম। শ্রীলঙ্কা ম্যাচে আক্রমণভাগের তাঁর দুই পাশে থাকবেন রাকিব হোসেন ও ফারহান আলী ওয়াহিদ। বিশ্বনাথের চোট তাই খুব একটা ভাবাচ্ছে না বাংলাদেশকে।

ডিফেন্ডার হলেও সাফ চ্যাম্পিয়নশিপের ক্যাম্পের শুরু থেকেই বিশ্বনাথকে স্ট্রাইকার হিসেবে অনুশীলন করিয়েছিলেন ডুলি। কোচের পরিকল্পনা বুঝতে বাকি ছিল কারও। সবার ধারণাকে সত্যি প্রমাণ করে বিশ্বনাথকে নাম্বার নাইন হিসেবে খেলিয়ে দেন ডুলি। যদিও কোচের আস্থার প্রতিদান দিতে পারেননি বিশ্বনাথ। ম্যাচে বেশ কয়েকটি সুযোগ হাতছাড়া করে গোলের অপেক্ষা বাড়ান। তাতে আরও বেশি সমালোচিত হন ডুলি।

শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচকে সামনে রেখে একাধিক পরিবর্তন আসছে বাংলাদেশের একাদশে। ভুটানের বিপক্ষে হামজা ও ফারহান আলী ওয়াহিদকে পায়নি স্বাগতিকেরা। সে ম্যাচের পর ঢাকায় পা রাখেন তাঁরা। আজ এই দুই তারকা ফুটবলারের একাদশে থাকা নিশ্চিত। সেক্ষেত্রে শুরুর একাদশ থেকে কারা বাদ পড়েন, সেটাই এখন দেখার।

শেষ পর্যন্ত যে একাদশই মাঠে নামানো হোক, ম্যাচটা জিততে চায় বাংলাদেশ। তবে শ্রীলঙ্কাকে হালকাভাবে নিচ্ছেন না হামজা। তিনি বলেন, ‘শ্রীলঙ্কা খুব শক্তিশালী দল। গত ১২ মাসে তারা অনেক উন্নতি করেছে। তবে শ্রীলঙ্কার ওপরই চাপ থাকবে। কারণ, তাদের হার এড়াতে হবে। আমরা ম্যাচটি নিয়ে আত্মবিশ্বাসী। আশা করি জিতব।’

সাফ ফুটবলে বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ দেখবেন কোথায়

সাফ চ্যাম্পিয়নশিপে গ্রুপপর্বে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

নেশনস লিগের আগে দিশেহারা ফ্রান্স

নেশনস লিগের আগে দিশেহারা ফ্রান্স

নেশনস লিগের গুরুত্বপূর্ণ দুই ম্যাচের আগে চোটের ধাক্কায় দিশেহারা ফ্রান্স। একের পর এক খেলোয়াড়ের চোটে দুশ্চিন্তা বেড়েছে কোচ জিনেদিন জিদানের। নতুন করে দল থেকে ছিটকে গেছেন মার্কাস থুরাম ও অরেলিয়েন চুয়ামেনি।

বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

বাংলাদেশের ‘ফেবারিট’ প্রমাণের ম্যাচ আজ

শ্রীলঙ্কা ম্যাচের আগে দুটি অনুশীলন সেশন পেয়েছেন হামজা চৌধুরী। তাঁকে পেয়ে বাংলাদেশ দল উজ্জীবিত, আরও শক্তিশালী।

জনপ্রিয় টার্গেট

রামায়ণ সিনেমায় নতুন রূপের সীতাকে নিয়ে বিতর্ক, সাই পল্লবীর চেহারা নিয়েও ট্রোল

আজ স্ট্রাইকার হিসেবে কাকে খেলাবেন ডুলি

প্রকাশ: ০১:৫৬:৫৯ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬