ঢাকা ০৫:৪১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে: পরওয়ার

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • ৬ বার পঠিত হয়েছে

আজ শনিবার রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের উত্তর ফটকে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ কথা বলেন। ‘দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং বিজয়ের মাস উপলক্ষে’ নভেম্বর-ডিসেম্বর মাসব্যাপী ঘোষিত ৪০ দিনের কর্মসূচি হিসেবে বিক্ষোভ সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয়।

মিয়া গোলাম পরওয়ার বলেন, তিনি দেশে অনেক রাজনৈতিক সহিংসতা দেখেছেন, কিন্তু আওয়ামী লীগ যেভাবে রাস্তাঘাট অবরোধ করে গাছপালা কেটে, বাড়ি বাড়ি আগুন দিয়ে, হাসপাতাল ভাঙচুর করছে, থানায় আগুন দিয়েছে এমন দেখেননি। তিনি বলেন, ‘বাংলাদেশে কোনো দিন এমন হয় নাই যে, সন্ত্রাসীদের ভয়ে থানা ছেড়ে পুলিশ পালিয়ে গেছে। আইনশৃঙ্খলা রক্ষায় এই সরকার দারুণভাবে ব্যর্থ হয়েছে।’

জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, ‘যারা জনগণের ভোটে ক্ষমতায় আসলেন, তারা এই সন্ত্রাসকে নিয়ন্ত্রণ করতে পারলেন না। পারবেন কী করে—আপনারা শুধু বিরোধী দলকে দায়ী করেন।’

স্বরাষ্ট্রমন্ত্রীর ‘দায়িত্বে থাকার প্রয়োজন আছে কিনা’ প্রধানমন্ত্রীকে ভেবে দেখতে আহ্বান জানান মিয়া গোলাম পরওয়ার। তিনি আরও বলেন, ‘সরকারের মন্ত্রিসভার কার ওপরে কী দায়িত্ব দেওয়া যায়, আপনার পুনর্বিবেচনা করার সময় এসেছে।’

জামায়াতের এই নেতা বলেন, ‘আমরা চাই না সরকার ব্যর্থ হোক। আমরা বলিনি সরকারকে পদত্যাগ করতে হবে। তবে আমরা এটা বলতে চাই—আধিপত্যবাদবিরোধী, ফ্যাসিবাদবিরোধী দেশপ্রেমিক জনতাকে যদি ঐক্যবদ্ধ দেখতে চান, ২৪শে জুলাইয়ের গণ–অভ্যুত্থানে যে ঐক্য আপনারা দেখেছিলেন—সেই ঐক্য ফিরিয়ে আনুন।’

গোলাম পরওয়ার আরও বলেন, ‘রক্ত দিয়ে লেখা জুলাই সনদই ছিল আমাদের ঐক্যের মূল মন্ত্র। আপনি তো সেই জুলাই সনদকেই অগ্রাহ্য করছেন, ঐক্যের মূল ভিত্তিকে আপনি অগ্রাহ্য করতে শুরু করেছেন।’

প্রধানমন্ত্রীর ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান প্রসঙ্গে দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও বিরোধী দলীয় হুইপ রফিকুল ইসলাম খান বলেন, ‘আপনার এই বক্তব্যকে আমরা স্বাগত জানাই। তবে এই বক্তব্যের আগে ৭০ ভাগ মানুষের গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে। গণভোটের রায় বাতিল করে, জুলাই সনদের রায় বাতিল করে, জুলাই সনদ বাতিল করে, খুন-গুম কমিশন বাতিল করে এক মঞ্চে আসার আহ্বান আপনার জন্য বেমানান। আপনারা গণভোটের রায় না মেনে জনগণের সঙ্গে তামাশা করছেন, আপনারা বিশ্বাসঘাতকতা করেছেন। আর এখন বলছেন—আসেন আমরা একসঙ্গে আন্দোলন করি।’

জামায়াতের এই নেতা আরও বলেন, ‘আমাদের বক্তব্য খুবই পরিষ্কার—জুলাই সনদ বাস্তবায়ন করুন, গণভোটের রায় বাস্তবায়ন করুন, সুপ্রিম কোর্টের আলাদা সচিবালয় অধ্যাদেশ—যা বাতিল করেছেন এটা আবার চালু করুন, গুম-খুন কমিশন আবার ফিরিয়ে আনুন। বাংলাদেশকে সংবিধান সংস্কারের জন্য মানুষ যে রায় দিয়েছে, এটাকে বাস্তবায়ন করার জন্য আমরা দল-মত-জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে সামনে এগিয়ে যাব।

দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন সহকারী সেক্রেটারি জেনারেল আব্দুল হালিম, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন, রেজাউল করিম, কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য দেলাওয়ার হোসেনসহ অনেকে।

আ.লীগকে নিষিদ্ধ করতে প্রয়োজনে সংবিধান সংশোধন করা হবে: মীর শাহে আলম

আওয়ামী লীগকে চিরতরে নিষিদ্ধ করতে প্রয়োজনে সরকার ও বিরোধী দল ঐক্যবদ্ধভাবে সংবিধান সংশোধন করবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

রোহিঙ্গা গণহত্যায় মিয়ানমারকে দায়ী করে আইসিজের রায়কে স্বাগত এনসিপির

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর ২০১৭ সালে সংঘটিত গণহত্যার ঘটনায় মিয়ানমারকে দায়ী করে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া রায়কে স্বাগত জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

অধ্যাপক ইউনূসের বাড়িতে হামলা-অগ্নিসংযোগের নিন্দা এনসিপির

সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি এ ঘটনাকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ধারাবাহিক সন্ত্রাসী কর্মকাণ্ডের অংশ অভিযোগ করে জড়িত…

জনপ্রিয় টার্গেট

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, প্রস্তুত রাখবেন যেসব কাগজপত্র

মন্ত্রিসভার দায়িত্ব পুনর্বিবেচনার সময় এসেছে: পরওয়ার

প্রকাশ: ০৫:২৮:৫৯ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬