০৭:৫৮ অপরাহ্ন, বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬
  • ১৫ বার পঠিত হয়েছে

আজ বুধবার বিকেল সাড়ে চারটার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা থেকে মিছিলটি শুরু হয়। পরে ভিসি চত্বর, সূর্য সেন হল, হলপাড়া, কলাভবন, মধুর ক্যানটিন ও কেন্দ্রীয় মসজিদের সামনে দিয়ে গিয়ে রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশ করেন জোটের নেতা–কর্মীরা।

সমাবেশে গণতান্ত্রিক ছাত্র জোটের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক ছাত্র সংসদের বিপ্লবী সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনি বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে। শ্রমিকেরা যখন নিজেদের দাবি আদায়ে আন্দোলন করছেন, তখন তাঁদের আন্দোলনকে এক আমলে আওয়ামী লীগের ষড়যন্ত্র, এক আমলে বিএনপি-জামায়াতের ষড়যন্ত্র হিসেবে আখ্যা দেওয়া হচ্ছে। অতীতের আওয়ামী লীগ সরকারের সময়ও শ্রমিক আন্দোলনকে ষড়যন্ত্র হিসেবে দেখানো হতো। বর্তমান সরকারও একই ধরনের বক্তব্য দিচ্ছে।

রফিকুল ইসলাম বলেন, শ্রমিকদের আন্দোলনকে রাজনৈতিক ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত না করে তাঁদের ন্যায্য দাবি মেনে নিতে হবে। সরকার ও বিরোধী দল উভয় পক্ষের বক্তব্যে শ্রমিকদের দাবির পরিবর্তে আন্দোলন দমনের প্রবণতা দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তিনি।

জোটের সমন্বয়ক রফিকুল ইসলাম আরও বলেন, শ্রমিক আন্দোলনে পুলিশ ও সরকারদলীয় ব্যক্তিদের হামলার ঘটনা ঘটছে। শ্রমিকদের ঘরে ঘরে গিয়ে তাঁদের খোঁজা, বের করে এনে মারধর ও গ্রেপ্তারের অভিযোগ পাওয়া যাচ্ছে। অতীতেও বিভিন্ন আন্দোলনের সময় একই ধরনের ঘটনা ঘটেছে। শ্রমিকদের ওপর এমন দমন-পীড়ন বন্ধ করতে হবে।

তৌফিক হত্যার বিচার দাবি করে তিনি বলেন, শ্রমিক আন্দোলনে অংশ নেওয়ার কারণে তৌফিককে হত্যার ঘটনা ঘটেছে। এ হত্যার সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শ্রমিকদের ওপর পুলিশি ও সরকারদলীয় সন্ত্রাসীদের হামলা, নিপীড়ন এবং গ্রেপ্তার বন্ধ করতে হবে।

সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক মোজাম্মেল হক বলেন, ‘শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার ও দাবি আদায়ের জন্য আন্দোলনে নেমেছেন। কিন্তু তাঁদের দাবির প্রতি গুরুত্ব না দিয়ে আন্দোলন দমনে পুলিশি হামলা, নির্যাতন ও গ্রেপ্তারের ঘটনা ঘটছে। আমরা মনে করি, শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার পরিবর্তে তাঁদের ওপর দমন-পীড়ন চালিয়ে এই আন্দোলন বন্ধ করা যাবে না।’

মোজাম্মেল হক বলেন, শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণ করতে হবে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে বর্তমান মজুরি দিয়ে একজন শ্রমিকের পক্ষে নিজের ও পরিবারের মৌলিক চাহিদা পূরণ করা কঠিন। তাই শ্রমিকদের জীবনযাত্রার বাস্তবতা বিবেচনায় নিয়ে অবিলম্বে ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা ঘোষণা করতে হবে।

মোজাম্মেল হক আরও বলেন, শ্রমিক তৌফিক হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে। শ্রমিকদের ওপর হামলা-নিপীড়ন বন্ধ করতে হবে এবং আন্দোলনরত শ্রমিকদের হয়রানি ও গ্রেপ্তার না করে তাঁদের দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সমাবেশে বিপ্লবী ছাত্র-যুব আন্দোলনের কেন্দ্রীয় সহসভাপতি ও ঢাকা মহানগর শাখার সভাপতি নাঈম উদ্দীন, বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শিমন মুখার্জি, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুজয় বিশ্বাস শুভ, বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় সভাপতি শাহরিয়ার অন্ধকার আলী এবং পাহাড়ি ছাত্র পরিষদের কেন্দ্রীয় সহসভাপতি শুভাতি চাকমাসহ বিভিন্ন সংগঠনের নেতা–কর্মীরা উপস্থিত ছিলেন।

৩ দিনের মধ্যে নতুন বেতনকাঠামো ও শ্রমমন্ত্রীর পদত্যাগ দাবি শ্রমিক শক্তির

বিগত দিনগুলোতে আমরা দাবি করে আসছি মজুরি বোর্ড গঠন করে নতুন মজুরি নির্ধারণ করতে, অথচ শ্রম মন্ত্রী ব্যর্থ হয়েছেন। আমরা ব্যর্থ শ্রম মন্ত্রীর পদত্যাগ চাই। আগামী তিন দিনের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করতে হবে। আপনারা ভয় পাবেন না, শান্তিপূর্ণভাবে রাজপথে অবস্থান করুন, আপনাদের শান্তিপূর্ণ আন্দোলনে সরকার হামলা

বিরোধীদলীয় নেতার সঙ্গে সিঙ্গাপুরের হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন সিঙ্গাপুরের হাইকমিশনার ডেরেক লোহ। রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বলে জানিয়েছে জামায়াত।

বিরোধী দলের কণ্ঠ রোধের চেষ্টা হলে প্রতিহত করা হবে: জামায়াত আমির

বিরোধী দলের কণ্ঠ স্তব্ধ করার চেষ্টা হলে তা প্রতিহত করা হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের অধিকার আদায়ে মেজর (অব.) আখতারুজ্জামান যেভাবে লড়াই করেছেন, জামায়াতও একইভাবে লড়াই চালিয়ে যাবে।

জনপ্রিয় টার্গেট

গাজীপুরে শ্রমিক হত্যার বিচার দাবিতে ঢাবিতে বিক্ষোভ গণতান্ত্রিক ছাত্র জোটের

প্রকাশ: ০৬:১৫:৫৩ অপরাহ্ন, বুধবার, ৪ নভেম্বর ২০২৬