খুলনা জেলার কয়রা উপজেলা শাখায় বাংলাদেশ জাতীয়তাবাদী তরুণ দলের পূর্ণাঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। খুলনা জেলা কার্যালয় থেকে অনুমোদিত এই কমিটি আগামী দিনে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করবে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্ট নেতৃবৃন্দ।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, তরুণ সমাজকে সংগঠিত ও রাজনৈতিকভাবে সচেতন করার লক্ষ্যে ৫৩ সদস্য বিশিষ্ট এই পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ হাসানুর ইসলাম (হাসান) এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আজিজুল ইসলাম (আজু)।
কমিটির অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন- সিনিয়র সহ-সভাপতি হিসেবে তারেক আরাবী, সহ-সভাপতি হিসেবে আইয়ুব আলী গাজী ও মেকাইল মোড়ল। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন মনিরুল ইসলাম এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে রয়েছেন ইমদাদুল ইসলাম। সহ-সাধারণ সম্পাদক পদে ইমদাদুল হক এবং সহ-যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আসাদুল খোকন।
কোষাধ্যক্ষ হিসেবে আবু সাঈদ এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে মিলন ফকির দায়িত্ব পেয়েছেন। সাংগঠনিক সম্পাদক হিসেবে আনিছুর রহমান (বকুল) এবং সহ-সাংগঠনিক সম্পাদক হিসেবে মন্টু সরদারকে দায়িত্ব দেওয়া হয়েছে। দপ্তর সম্পাদক হিসেবে আবু ইসা এবং সহ-দপ্তর সম্পাদক হিসেবে আব্দুর রউফ দায়িত্ব পালন করবেন।
প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন মাকছুদুর রহমান সানা এবং সহ-প্রচার সম্পাদক হিসেবে মোঃ হাফিজুল ইসলাম। মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নূরজাহান বিবি এবং সহ-মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে রুমা পারভীনকে অন্তর্ভুক্ত করা হয়েছে। ক্রীড়া সম্পাদক হিসেবে মোঃ সাহেব আলী এবং সহ-ক্রীড়া সম্পাদক হিসেবে মামুন ঢালী দায়িত্ব পেয়েছেন।
এছাড়া আইন বিষয়ক সম্পাদক হিসেবে সবুজ মন্ডল এবং তথ্য বিষয়ক সম্পাদক হিসেবে মোঃ আবু ইসা দায়িত্ব পালন করবেন।
কমিটির বাকি সদস্য পদে বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের অন্তর্ভুক্ত করা হয়েছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন কামরুল ইসলাম (সিনিয়র সদস্য), আব্দুল আলিম গাজী, সাব্বির হোসেন, আবু বক্কর গাজী, রবিউল ইসলাম রবি, রবিউল ইসলাম মল্লিক, আজাদ হোসেন, সেলিম শেখ, আব্দুর রাজ্জাক, হাসান গাজী, আরাফাত গাজী, আলমগীর হোসেন, ফিরোজ, রাকিব, জেলা মন্ডল, আশিক, বাবু, মোঃ নুর আলম মালী, মোঃ জিয়ারুল, মোঃ বোরহান, মোঃ হাবিবুল্লাহ গাজী, মোঃ হাবিবুর রহমান, পলাশ ঢালী, জাহাঙ্গীর, হালিম মোড়ল, শরিফুল ইসলাম, মোঃ মাকছুদুর রহমান সানা, জাহেদ আলী, আশিকুজ্জামানসহ আরও অনেকে।
জেলা শাখার সভাপতি এম এম আজিজুল হাকিম এবং সাধারণ সম্পাদক মোঃ মামুন গাজী স্বাক্ষরিত এ কমিটি ইতোমধ্যে কার্যকর হয়েছে। তারা জানান, নতুন নেতৃত্বের মাধ্যমে কয়রা উপজেলায় সংগঠনের কার্যক্রম আরও বেগবান হবে এবং তরুণদের সম্পৃক্ততা বাড়বে।
নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, এই কমিটির মাধ্যমে স্থানীয় পর্যায়ে সাংগঠনিক কার্যক্রম জোরদার হবে এবং আগামী দিনে জাতীয় রাজনীতিতে তরুণদের ইতিবাচক ভূমিকা আরও সুদৃঢ় হবে।
শেখ সিরাজউদ্দৌলা লিংকন 






















