০৪:০৮ অপরাহ্ন, বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ২৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৭:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪
  • ৫৭৯ বার পঠিত হয়েছে

তারেক রহমান

নোয়াখালীর সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুকের দায়ের করা রাষ্ট্রদ্রোহ মামলা থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বেকসুর খালাস দিয়েছেন আদালত।

বুধবার (২১ আগস্ট) বিকেলে নোয়াখালীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. নোমান মহিউদ্দিন এ খালাসের রায় দেন।

আদালত সূত্রে জানা গেছে, গত ২০১৪ সালের ১৫ ও ১৭ ডিসেম্বর বিএনপির সাবেক সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রাজাকার বলে সরকারের বিরুদ্ধে বিভিন্ন ধরনের উসকানিমূলক মন্তব্য করেন। পরে যা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশ হয়। এ ঘটনায় তারেক রহমানকে আসামি করে গত ২০১৫ সালের ২৮ ফেব্রুয়ারি সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক বাদী হয়ে চরজব্বার থানায় একটি রাষ্ট্রদ্রোহ মামলা করেন। মামলা নং-৬২৯/২০। পরবর্তীতে এ মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত। তৎকালীন রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন, অতিরিক্ত জেলা জজ আদালতের পিপি দেবব্রত চক্রবর্তী।

তারেক রহমানের পক্ষে মামলা পরিচালনা করেন, জেলা বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট এবিএম জাকারিয়া ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (চট্টগ্রাম বিভাগ) অ্যাডভোকেট রবিউল হাসান পলাশ।

তারেক রহমানের আইনজীবী এডভোকেট রবিউল হাসান পলাশ বিষয়টি নিশ্চিত করেছেন।

জনপ্রিয় টার্গেট

রেকর্ড ২৪২ রান করে ১১৫ ধাপ এগোলেন হৃদয়

রাষ্ট্রদ্রোহ মামলায় খালাস পেলেন তারেক রহমান

প্রকাশ: ০৭:১৭:৫৪ অপরাহ্ন, বুধবার, ২১ আগস্ট ২০২৪