বিএনপির অঙ্গ সংগঠনে আসছে নতুন নেতৃত্ব

  • দৈনিক টার্গেট
  • প্রকাশ: ০৫:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬
  • ৬০ বার পঠিত হয়েছে

দীর্ঘদিন পর আবারও সাংগঠনিক পুনর্গঠনে জোর দিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সরকারের দায়িত্ব পালনের পাশাপাশি দলীয় অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোকে নতুনভাবে সাজাতে সক্রিয় হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত নেতাকর্মীদের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে। বিশেষ করে যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও কৃষকদলের মতো গুরুত্বপূর্ণ সংগঠনগুলোর নেতৃত্বে আসতে আগ্রহীদের তৎপরতা এখন চোখে পড়ার মতো।

দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বিএনপি ও অঙ্গ সংগঠনগুলোর শীর্ষ নেতাদের সঙ্গে মতবিনিময় করেন তারেক রহমান। সেখানে সাংগঠনিক দুর্বলতা কাটিয়ে নতুন নেতৃত্ব তৈরির বিষয়টি গুরুত্ব পায়। আগামী মাসে কৃষকদলসহ আরও কয়েকটি সংগঠনের নেতাদের সঙ্গে পৃথক বৈঠক করারও পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।

বিএনপির নীতিনির্ধারকরা মনে করছেন, দীর্ঘদিন ধরে মেয়াদোত্তীর্ণ কমিটিগুলো সক্রিয় না থাকায় মাঠপর্যায়ে সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়েছে। এ কারণে দ্রুত পুনর্গঠনের মাধ্যমে সংগঠনকে গতিশীল করতে চাইছে দলটি। ইতোমধ্যে বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে আলোচনা শুরু হয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন সম্প্রতি বলেছেন, দলীয় অঙ্গ সংগঠনগুলোর পুনর্গঠন প্রক্রিয়া চলমান রয়েছে এবং এতে বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তিনি জানান, তারেক রহমান সিনিয়র নেতাদের মতামত নিয়েই নতুন নেতৃত্ব চূড়ান্ত করছেন।

বিশেষভাবে আলোচনায় রয়েছে জাতীয়তাবাদী কৃষকদল। ২০২১ সালে গঠিত কমিটির মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে। বর্তমান সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন রাষ্ট্রীয় দায়িত্বে যুক্ত হয়েছেন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনে নতুন নেতৃত্ব আনার চাপ বেড়েছে। এ অবস্থায় কৃষকদলের নতুন কমিটি নিয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আলোচনা চলছে।

সভাপতি পদে বর্তমান সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু, বিএনপির গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামিমুর রহমান শামীম ও সহ-সভাপতি খলিলুর রহমানের নাম শোনা যাচ্ছে। সাধারণ সম্পাদক পদে আলোচনায় রয়েছেন মোশারফ হোসেন এমপি, কৃষিবিদ মেহেদী হাসান পলাশ এবং শাহাদত হোসেন বিপ্লব। এর মধ্যে মেহেদী হাসান পলাশকে নিয়ে তৃণমূল নেতাকর্মীদের মধ্যে বেশি আলোচনা রয়েছে বলে জানা গেছে।

দলের নেতারা মনে করছেন, নতুন নেতৃত্বের মাধ্যমে অঙ্গ সংগঠনগুলোতে নতুন গতি ফিরবে এবং রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নে মাঠপর্যায়ে শক্তিশালী অবস্থান তৈরি হবে। একইসঙ্গে তরুণ ও অভিজ্ঞ নেতৃত্বের সমন্বয়ে সংগঠনকে আরও কার্যকর করার পরিকল্পনাও রয়েছে বিএনপির।

বিএনপির অঙ্গ সংগঠনে আসছে নতুন নেতৃত্ব

প্রকাশ: ০৫:৩২:০৬ অপরাহ্ন, রবিবার, ২৪ মে ২০২৬