আজ বৃহস্পতিবার রাজধানীর মিন্টো রোডে বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৈঠক করেন ১১ দলের শীর্ষ নেতারা। বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
সরকারকে কঠোর হাতে নৈরাজ্য দমন করতে হবে বলে দাবি জানান মামুনুল হক। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলা করার আহ্বান জানান। একই সঙ্গে জনগণকে সম্মিলিত গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান তিনি।
১১ দল নিজেদের সাত দফা দাবির ওপর এখনো অটল কিনা— এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘আমরা সাত দফা থেকে কোনোভাবেই সরিনি। এই মুহূর্তে জরুরি পরিস্থিতিতে দেশের পরাজিত শক্তি ও আধিপত্যবাদী শক্তির হাত থেকে দেশকে রক্ষা করাকে আমরা সবকিছুর চেয়ে অগ্রগণ্য মনে করছি।’
১১ দলের পরবর্তী কর্মসূচি প্রসঙ্গে তিনি বলেন, নীতিগতভাবে রাজপথে থাকার সিদ্ধান্ত হয়েছে। পরিস্থিতি বিবেচনায় পর্যায়ক্রমে ১১ দলের পক্ষ থেকে ঐক্যবদ্ধ ও দলীয় কর্মসূচি ঘোষণা করা হবে।

দৈনিক টার্গেট 


























