আজ সোমবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে ন্যাশনাল ডক্টরস ফোরাম ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত সীরাতুন্নবী (সা.) কনফারেন্সে যোগ দিয়ে তিনি এসব কথা জানান।
মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘জাতীয় নির্বাচনে জোটবদ্ধভাবে নির্বাচন করলেও স্থানীয় নির্বাচনে সব দল আলাদা-আলাদাভাবে নির্বাচন করবে। সে জন্য ঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে জামায়াতের দুই প্রার্থীও ঠিক করা হয়েছে। উত্তরে নির্বাচন করবেন জামায়াতে ইসলামী ঢাকা মহানগর উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন এবং দক্ষিণ সিটিতে নির্বাচন করবেন ডাকসু ভিপি সাদিক কায়েম।’
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বড় জয় নিয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। কিন্তু হঠাৎ শুরু হওয়া গ্যাস-বিদ্যুৎ সংকট এবং আইনশৃঙ্খলার আশানুরূপ উন্নতি না হওয়াসহ বিভিন্ন ইস্যুতে ছয় মাস না যেতেই একটু বেকায়দার মধ্যে আছে সরকার। সেই সুযোগ কাজে লাগাতে মাঠে তৎপর বিরোধী দল।
সরকারি তিতুমীর কলেজে দেয়াল লিখন কর্মসূচিতে বিপ্লবী ছাত্র মৈত্রীর নেতা-কর্মীদের ওপর হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংগঠনটির এক নেতা আহত এবং এক নারী সদস্যকে যৌন হেনস্তা ও হুমকি দেওয়ার অভিযোগ করা হয়েছে। হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিপ্লবী ছাত্র মৈত্রী…
রাজধানীর দুই সিটি করপোরেশনের মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। ঢাকা উত্তর সিটি করপোরেশনে দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে নাসীরুদ্দীন পাটওয়ারীকে চূড়ান্ত প্রার্থী করা হয়েছে।
দৈনিক টার্গেট 


























